ad720-90

জাপানে ‘প্রোটোটাইপ’ শহর বানাবে টয়োটা

সোমবার সিইএস ২০২০-এ এই প্রোটোটাইপ শহরের ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটি। শহরটির নাম দেওয়া হয়েছে ‘উভেন সিটি’– খবর বার্তাসংস্থা রয়টার্সের। টয়োটা রিসার্চ ইনস্টিটিউট-অ্যাডভান্সড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নির্বাহী জেমস কাফনার বলেন, “আপনি যদি শুধু একটি স্মার্ট ব্লক বানাতেই মনযোগী থাকেন তাহলে স্মার্ট শহরের বিষয়ে কিছু শিখতে পারা কঠিন।” কয়েক বছর ধরেই আলোচনা চলছে উভেন সিটির… read more »

পৃথিবীর অদূরেই ‘বাসযোগ্য’ গ্রহ

এখন পর্যন্ত মানুষের বাসযোগ্য গ্রহ একটিই—পৃথিবী। এ কারণে বিকল্প বাসযোগ্য গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই। যুগ যুগ ধরে চলছে এই প্রচেষ্টা। কখনো কখনো সম্ভাব্য বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়ার দাবি করে বিজ্ঞানীরা আলোড়ন সৃষ্টি করেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) গত সোমবার বলেছে, পৃথিবীর অদূরেই একটি ‘বাসযোগ্য’ গ্রহের খোঁজ পাওয়া গেছে। নাসার দাবি, নতুন… read more »

জেনে নিন; কীভাবে e-TIN করতে হয়

ডিএমপি নিউজঃ আপনি যদি সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা ব্যবসায়ী হন এবং আপনার বাৎসরিক আয় যদি আড়াই লক্ষ টাকার অধিক হয় তবে আপনাকে অবশ্যই ই-টিআইএন(eTIN) নাম্বার গ্রহণ করে নিবন্ধিত হতে হবে। করদাতা হিসাবে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ড ই-টিআইএন করদাতা হিসাবে (e-TIN) রেজিষ্ট্রেশন পদ্ধতি প্রবর্তন করেছে। এ পদ্ধতিতে কয়েকটি… read more »

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা

ডিপফেক নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদনা করা ভিডিও ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ডিপফেক মূলত কম্পিউটার থেকে তৈরি ভিডিও ক্লিপ, যা দেখতে আসল ভিডিওর মতোই। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে বলেছে, ডিপফেক ভিডিওতে বিকৃত তথ্য তুলে… read more »

উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা যা জেনে রাখবেন

উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফটের সেবা বন্ধ হচ্ছে ১৪ জানুয়ারি। মানে এই সময়ের মধ্যে নতুন সংস্করণে উন্নীত করে না নিলে উইন্ডোজের নানা হালনাগাদ বন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে কী করবেন? যদি কিছু না করেন চুপচাপ বসে থাকলে কম্পিউটার নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা দিন দিন বেড়ে যাবে। তবে এভাবেও কম্পিউটার চালানো যাবে। শুধু… read more »

বিদ্যুত চালিত গাড়ি দেখালো সনি

সনির দেখানো গাড়িটির নাম জানানো হয়েছে ‘ভিশন এস’। মূলত নিজেদের সেন্সর ও অভ্যন্তরীন গাড়ির বিনোদন আরও ভালোভাবে দেখাতেই গাড়ির প্রটোটাইপটি নিয়ে হাজির হয়েছে জাপানি এ টেক জায়ান্ট। ‘ভিশন এস-এর ড্যাশবোর্ডের দু’পাশে জুড়ে দেওয়া হয়েছে ‘আল্ট্রা-ওয়াইড প্যানারমিক’ পর্দা। — খবর বিবিসি’র। ‘আল্ট্রা-ওয়াইড প্যানারমিক’ পর্দাকে “চালনা সংক্রান্ত তথ্য জানতে এবং বিনোদনের কাজে” ব্যবহার করা যাবে। গাড়িটি দেখানোর… read more »

Hyundai-এর সঙ্গে ‘ফ্লাইং ট্যাক্সি’ পরিষেবা চালু করতে উদ্যোগী Uber

১৯৯৭ সালে মুক্তি পায় হলিউডের কল্পবিজ্ঞান ভিত্তিক থ্রিলার ছবি ‘দ্য ফিফত এলিমেন্ট’। ছবিটির বেশ কয়েকটি দৃশ্যে দেখা যায় যে, গাড়ি আকাশে উড়ছে। মাটি থেকে কয়েকশো ফুট উঁচুতে অবলীলায় উড়ে চলেছে অসংখ্য গাড়ি। সে সময় বড় পর্দায় ওই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ছবিটি মুক্তির পর দু’দশক পেরিয়ে গিয়েছে। দু’দশক আগে কল্পবিজ্ঞান নির্ভর ওই ছবিতে মানুষ… read more »

গোপনতা যাচাইয়ে ফেইসবুকে নতুন চার ফিচার

২০১৪ সাল থেকেই প্রাইভেসি চেকআপ টুল রয়েছে ফেইসবুকে। চলতি সপ্তাহেই বিশ্বজুড়ে এর নতুন সংস্করণ উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি– খবর আইএএনএস-এর। ‘হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার’ ফিচারের মাধ্যমে প্রোফাইলের তথ্য কারা দেখতে পারবেন তা পর্যালোচনা করতে পারবেন গ্রাহক। ফোন নাম্বার, ইমেইল ঠিকানার মতো তথ্যের পাশাপাশি পোস্ট সেটিংস সীমিত করা যাবে। সোমবার এক ব্লগ পোস্টে ফেইসবুকের পক্ষ… read more »

ফোল্ডএবল পর্দার ল্যাপটপ আনলো লেনোভো

ল্যাপটপটিতে রাখা হয়েছে ১৩.৩ ইঞ্চি পর্দা। ডিভাইসটি বন্ধ করলে ভেতরে পর্দা মাঝ বরাবর ভাঁজ হয়ে যাবে– খবর সিএনবিসির। চলতি বছরের শেষ দিকে বাজারে আসার কথা রয়েছে নতুন এই ল্যাপটপটি। উইন্ডোজ ১০ চালিত ডিভাইসটির বাজার মূল্য বলা হয়েছে ২৪৯৯ মার্কিন ডলার। ভাঁজ খোলা অবস্থায় সাধারণ ট্যাবলেটের মতোই ডিভাইসটি ব্যবহার করা যাবে। যখন এটি ল্যাপটপের মতো ব্যবহারের… read more »

শুধু ক্যামেরায় পথ চেনা স্বচালিত গাড়ি দেখালো ইনটেল

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২০-এ কোনো এডিটিং ছাড়া ভিডিওটির আংশিক দেখিয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। প্রযুক্তি খাতে প্রতিষ্ঠানের এই স্বচালিত গাড়ি ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে কারণ, এ ধরনের গাড়িগুলোতে সাধারণত ক্যামেরার সঙ্গে রেডার বা লিডারের মতো সেন্সর ব্যবহার করা হয়। সেক্ষেত্রে গাড়ির আশপাশের পরিবেশ দেখতে মোবিলাই ব্যবহার করছে শুধু ক্যামেরা– খবর বার্তাসংস্থা রয়টার্সের।… read more »

Sidebar