ad720-90

সেরা সিইও কারা?

চাকরির সাইট গ্লাসডোরের করা ‘শীর্ষ ১০০ সিইও’র তালিকায় গত বছরের চেয়ে পিছিয়ে পড়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রতিষ্ঠানের কর্মীরা নাম প্রকাশ না করে সেরা সিইওর জন্য রেটিং দেন। এ রেটিং গত বছরে জাকারবার্গ ১৬তম অবস্থানে থাকলেও এ বছর তিনি ৫৫তম অবস্থানে নেমে গেছেন। গ্লাসডোরের করা বার্ষিক ১০০ সিইওর তালিকায় প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান থেকে ২৭… read more »

সেলফি ক্যামেরা থাকবে ডিসপ্লের ভেতরে

চীনা স্মার্টফোন নির্মাতা অপো নিজেদের সেলফি বিশেষজ্ঞ বলে দাবি করে থাকে। এবার সেই সেলফি প্রযুক্তিকে অন্য স্তরে নিয়ে যাচ্ছে তারা। স্মার্টফোনের ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। শিগগিরই চীনে আনুষ্ঠানিকভাবে নতুন এ প্রযুক্তির ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। নতুন ক্যামেরা প্রযুক্তির ঘোষণা দিতে ‘এমডব্লিউসি সাংহাই’ নামের একটি আয়োজন উপলক্ষে অপো এ ঘোষণা… read more »

চীনা পণ্যে শুল্ক চায় না অ্যাপল

চীনা পণ্যের ওপর শুল্ক না বাড়াতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যেসব প্রতিষ্ঠান আরজি জানিয়েছে, সে তালিকায় এবার নাম লেখাল প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ওয়াশিংটন বলছে, বেইজিংয়ের সঙ্গে যদি বাণিজ্য চুক্তিতে আসা না যায়, তবে চীনা পণ্যে ৩০০ বিলিয়ন ডলার সমপরিমাণ শুল্ক আরোপ করা হবে। হোয়াইট হাউসে দেওয়া এক চিঠিতে অ্যাপলের পক্ষ থেকে শুল্ক বাড়ানোর পরিকল্পনা থেকে সরে… read more »

নাসায় যাচ্ছে বাংলাদেশ

লাস্টনিউজবিডি, ২১জুন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার ভ্রমণ এবং ফ্যালকন-নাইন স্পেস শাটলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২১-২৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো বিমানবন্দরের উদ্দ্যেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’র বিজয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে ছয়টি… read more »

জীবাশ্ম জ্বালানি বাদ দিচ্ছে যুক্তরাজ্য

জীবাশ্ম জ্বালানির বদলে বাতাস, সৌরশক্তি ও পারমাণবিক জ্বালানির মতো কার্বনবিহীন উৎস থেকে আরও বিদ্যুৎ উৎপাদন করতে চায় যুক্তরাজ্য। চলতি বছর থেকে এই কার্যক্রম শুরু হবে বলে আজ শুক্রবার দেশটির ন্যাশনাল গ্রিডের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে দেশটিতে স্বল্প কার্বনবিশিষ্ট উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের হার জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎকে ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক… read more »

প্রাথমিক অবস্থায় ধরা যাবে পারকিনসন

মস্তিষ্কে পারকিনসন রোগের পূর্বলক্ষণ প্রাথমিক অবস্থায় শনাক্ত করার দাবি করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তাঁরা বলছেন, পারকিনসন রোগের উপসর্গ হাজির হওয়ার ১৫ থেকে ২০ বছর আগেই তা ধরা যাবে। উচ্চ ঝুঁকিসম্পন্ন রোগীকে স্ক্যান করে তাঁর মস্তিষ্কে মেজাজ, ঘুম ও নড়াচড়া নিয়ন্ত্রণকারী সেরোটোনিন সিস্টেমে ত্রুটি পাওয়া গেছে। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকেরা দাবি করছেন, তাঁদের এ আবিষ্কার পারকিনসন… read more »

সবচেয়ে দ্রুতগতির চার্জার দেখালো ভিভো

ভিভোর দাবি সত্যি হলে বাজারে থাকা কোনো ফোন চার্জের জন্য এটিই সবচেয়ে দ্রুত সমাধান হবে– খবর প্রযুক্তি সাইট ভার্জের। এ নিয়ে আরও তথ্যের জন্য অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা কোনো সাড়া দেননি। ভিভো-এর এক পণ্য ব্যবস্থাপক ওয়েইবোতে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখানো হয়, একটি স্মার্টফোন ১৬ সেকেন্ডের মতো সময়ে ১০ শতাংশ চার্জ থেকে ১৪… read more »

ক্রিপ্টোকারেন্সি নিয়ে ফেইসবুককে ডাকছে সিনেট

সিনেটের এই শুনানিতে ফেইসবুকের লিব্রা নামের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প এবং উদ্বেগের কারণ হতে পারে এমন গোপন তথ্যের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে বলে বুধবার সিনেটের পক্ষ থেকে জানানো হয়েছে। এখনও এই শুনানির জন্য কোনো সাক্ষীর নাম ঘোষণা করা হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এই বিষয়ের সঙ্গে জড়িত ওয়াশিংটনের এক সূত্রের পক্ষ থেকে বলা হয়, ফেইসবুকের… read more »

চাঁদের বরফ থেকে মহাকাশযানের জ্বালানি!

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বস্টনে জেএফকে স্পেস সামিট-এ কথা বলার সময় বেজোস বলেন, “আমরা এখন চাঁদের বিষয়গুলো জানি, অ্যাপোলো মিশনের সময় আমরা জানতাম না।”– খবর সিএনবিসি’র। বেজোস আরও বলেন, অ্যাপোলো মিশনের সময় যে বিষয় জেনেছি তা হলো চাঁদের নীচের স্তরে পানীয় বরফের মজুদ রয়েছে। “আমরা এই বরফ চাষ করতে পারি এবং এর থেকে হাইড্রোজেন ও অক্সিজেন বানাতে… read more »

ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীদের ট্যাক্সছাড়ের দাবি

স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজারস ও হাই নেট ওর্থ ইনডিভিজুয়্যাল (এইএনআই) ইনভেস্টরদের ট্যাক্স মওকুফ এবং প্রভিডেন্ট ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ট্যাক্সছাড়ের দাবি জানিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন… read more »

Sidebar