ad720-90

হার্ড ইমিউনিটি এখনো অর্জিত হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, কোভিড-১৯–এর ক্ষেত্রে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থা বা হার্ড ইমিউনিটি পেতে অনেক দূর যেতে পারে। এ জন্য ৫০ থেকে ৬০ শতাংশ জনগণকে রোগটির বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠতে হবে, যাতে রোগের শৃঙ্খল ভেঙে যায় এবং অন্যদের সংক্রমিত করতে না পারে। হার্ড ইমিউনিটি শব্দটি ইদানীং বেশ আলোচিত। মোটামুটিভাবে… read more »

সবার আগে টিকা পাওয়ার লড়াই

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যৌথ উদ্যোগে সম্ভাব্য কোভিড-১৯ টিকা কিনতে আগ্রহী নয় ইউরোপীয় ইউনিয়ন। তারা এ প্রক্রিয়াকে গতিহীন ও ব্যয়বহুল হিসেবে বিবেচনা করছে। এর বদলে ইউরোপীয় ইউনিয়ন ৪০ মার্কিন ডলারেরও কমে প্রতি ডোজ টিকা পেতে সরাসরি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। ইউরোপীয় ইউনিয়নের দুটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।… read more »

আমাজন, গুগল, উইশ নব্য নাৎসিদের পণ্য সরাল

নব্য নাৎসি ও উগ্র শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছিল আমাজন, গুগল ও উইশ প্ল্যাটফর্মে। বিবিসি ক্লিকের এক তদন্তে বিষয়টি উঠে আসার পর এসব পণ্য সরিয়ে ফেলেছে এ তিনটি প্ল্যাটফর্ম। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, অনলাইন প্ল্যাটফর্মে উগ্র শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের পতাকা, নব্য নাৎসিদের বই ও উগ্র শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সংগঠন কু ক্লাক্স ক্লানের (কেকেকে) বিভিন্ন পণ্য বিক্রির… read more »

ফেসবুক পেজ বদলে যাচ্ছে

ফেসবুক পেজের জন্য নতুন নকশা নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগের এই সাইট। নতুন নকশায় ‘লাইক’ গোনার ফিচারটি সরিয়ে দেওয়া হচ্ছে। ফেসবুক পেজকে আরও পরিচ্ছন্ন ও সহজে পড়ার মতো লেআউট তৈরি করা হচ্ছে। যাঁরা ফেসবুকের পেজ চালান তাদের জন্য ফেসবুক ব্যবস্থাপনা করা আরও সহজ হবে। ইতিমধ্যে ফেসবুক পেজের নতুন ফিচারগুলো সীমিত কিছু পেজে পরীক্ষা করে দেখা… read more »

টুইটার ব্যবহারে টাকা লাগতে পারে

সাবসক্রিপশন মডেল চালু করার কথা ভাবছে টুইটার। এতে ব্যবহারকারীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করে এ প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি সম্প্রতি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের প্রান্তিক আয় জানানোর সময় সাবসক্রিপশন মডেল চালুর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, অর্থের বিনিময়ে টুইটার ব্যবহার করার একটি মডেলের এখনো প্রাথমিক অবস্থায় আছেন তাঁরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের… read more »

ভারতে এবার আইফোন ১১ সংযোজন করছে অ্যাপল

শুক্রবার এ বিষয়ে টুইট করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুস গয়াল। তিনি লিখেছেন, “ভারতে উৎপাদনের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি! অ্যাপল ভারতে আইফোন ১১ তৈরি করা শুরু করেছে, দেশে প্রথমবারের মতো শীর্ষ মডেল নিয়ে এসেছে”। এর আগে ২০১৭ সালে ভারতের ব্যাঙ্গালুরুর কারখানায় আইফোনের ২০১৬ সালের এসই মডেল’ সংযোজনের কাজ শুরু করেছিল অ্যাপল। আর ২০১৯ সাল থেকে দেশটিতে আইফোন এক্সআর… read more »

ভিডিও কল সরাসরি সম্প্রচার করতে দেবে ফেইসবুক

নতুন এই ফিচারের মাধ্যমে ‘মেসেঞ্জার রুমস’-এ অন্যান্য ব্যক্তিদের আমন্ত্রণ পাঠাতে পারবেন ব্যবহারকারী। যাদের ফেইসবুক অ্যাকাউন্ট নেই তারাও এই রুমে অংশ নিতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফেইসবুক বলছে, প্ল্যাটফর্মের যে কোনো প্রোফাইল, পেইজ বা গ্রুপ থেকে গ্রুপ ভিডিও কলটি লাইভ সম্প্রচার করতে পারবেন গ্রাহক। আগে ফেইসবুকে কোনো ভিডিও কল লাইভ সম্প্রচার করতে হলে… read more »

পেছাতে পারে মার্কিন কংগ্রেসে প্রযুক্তি মোড়লদের শুনানি

সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই শুনানি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানিয়েছেন, মার্কিন জনপ্রতিনিধি প্রয়াত জন লুইসের প্রার্থনা অনুষ্ঠানও একই দিনে হওয়ায় শুনানির তারিখ পেছানো হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনবিসি। শুনানি পেছানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হাউস জুডিশিয়ারি কমিটি এবং অ্যান্টিট্রাস্ট সাবকমিটি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেননি দুই কমিটির কোনো… read more »

করোনাকালীন প্রাথমিক শিক্ষা আমাদের প্রচেষ্ঠা ও বাস্তবতা…..শামীম আল মাসুদ রানা

আমি যখন সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সখীপুর উপজেলায় যোগদান করি তখনও সখীপুরের প্রাথমিক শিক্ষার অবস্থা অত্যন্ত নাজুক। একচেটিয়া দাপট ছিল কিন্ডার গার্ডেন স্কুল গুলোর। সচেতন ও শিক্ষিত অভিভাবক সকলেই ভাবত সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে লেখাপড়া হয়না। বিষয়টা আমাকে ভীষণভাবে পীড়া দেয়। শুরু করি কাজ। দিনরাতের ভাবনায় ছিল কী করে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোকে সম্মানজনক… read more »

ডেটা চুরি যুক্তরাজ্য-কানাডার আট বিশ্ববিদ্যালয় থেকে

আক্রান্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ ইয়র্ক, ইউনিভার্সিটি কলেজ, অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ লিডস এবং ইউনিভার্সিটি অফ লন্ডন। মার্কিন সফটওয়্যার সেবাদাতা ব্ল্যাকবডের মাধ্যমে হ্যাকিংয়ের এই ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। শিক্ষা প্রশাসন, তহবিল জোগাড় এবং অর্থ ব্যবস্থা সফটওয়্যারের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একটি ব্ল্যাকবড। মে মাসেই হ্যাকিংয়ের শিকার হয়েছে প্রতিষ্ঠানটির সফটওয়্যার।… read more »

Sidebar