ad720-90

যুক্তরাষ্ট্রে ইউটিউবের জরিমানা ১৭ কোটি ডলার

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বাবা-মায়ের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা সংগ্রহের অভিযোগ আনা হয়েছে ইউটিউবের বিরুদ্ধে। এফটিসির পক্ষ থেকে বলা হয়, এই ডেটা ব্যবহার করে শিশুদেরকে লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো হচ্ছিলো, যা ১৯৯৮ চিলড্রেন’স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (কোপপা) অমান্য করছে। এফটিসি চেয়ারম্যান জো সিমন্স বলেন, “এই আইন অমান্য করায় ইউটিউবের কোনো… read more »

হংকংয়ের আন্দোলনে ব্লুটুথ

হংকংয়ে গণবিক্ষোভকারীরা পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য ‘ব্রিজফাই’ নামের নতুন একটি অ্যাপ ব্যবহার করছে। অ্যাপটি কাজ করে তারহীন ব্লুটুথের মাধ্যমে। যোগাযোগের জন্য এতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। ফলে চীনা কর্তৃপক্ষও সহজে নজরদারি করতে পারছে না। অ্যাপটোপিয়া নামের একটি প্রতিষ্ঠান বলছে, গত দুই মাসে ব্রিজফাই নামানোর হার বেড়েছে ৪ হাজার শতাংশ। চীনা রাষ্ট্রটি এসএমএস, ই-মেইল এবং… read more »

আইফোনে জিমেইল ট্র্যাক করা বন্ধ করছে গুগল

জিমেইলে মেইল পেলে তা খোলা আগে সাবধান থাকুন। আপনি মেইল খুলছেন কি না, তা কিন্তু প্রেরক বুঝতে পারেন। কারণ, মেইলের সঙ্গে বিশেষ ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত থাকে। বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের এভাবে বেশি ট্র্যাকিং করা হয়। বিষয়টি এখন ধরতে পেরেছে জিমেইল সেবাদাতা গুগল। এ ট্র্যাকিং থেকে আইফোন ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে গুগল কর্তৃপক্ষ। আইফোনে… read more »

সফটওয়্যার ব্যবসা করতে হলে বেসিসের সদস্য হওয়া বাধ্যতামূলক

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালক বাণিজ্য সংগঠনের কার্যালয় থেকে সম্প্রতি সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানসমূহের জন্য আবশ্যিকভাবে বেসিসের সদস্যপদ নিশ্চিতকরণ বিষয়ক পরিপত্র জারি করা হয়েছে। ওই পরিপত্রে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ১৩ ধারার বিধানমতে এখন থেকে সফটওয়্যার খাতের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে বেসিসের সদস্যপদ গ্রহণ করতে হবে। সফটওয়্যার প্রতিষ্ঠানের বেসিসের সদস্যপদ আছে কিনা তা এখন… read more »

উদ্বোধন হলো ‘লাইভ ব্লাড ব্যাংক’ অ্যাপ

রক্তের সন্ধান এবং স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় তৈরি করা হয়েছে ‘লাইভ ব্লাড ব্যাংক’ নামের একটি মোবাইল অ্যাপ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে অ্যাপটির উদ্বোধন করা হয়। অ্যাপটি পরিচালনা করবে বাংলাদেশ ছাত্রলীগ এবং ডাকসু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি… বিস্তারিত… read more »

কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

যাঁরা ফেসবুকে নিজের ফোন নম্বর দিয়ে রেখেছেন, তাঁদের জন্য বড় দুশ্চিন্তার কথা। কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ফোন নম্বরগুলো সেখান থেকে নিয়ে একটি ডেটাবেইস তৈরি করে তা অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ডেটাবেইস অনলাইনে যেকেউ দেখতে পাচ্ছেন এবং নম্বর নিয়ে নিতে পারছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা… read more »

শুক্রবার আসছে গ্যালাক্সি ফোল্ড

চলতি বছরের এপ্রিল মাসেই প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসার কথা ছিলো ডিভাইসটি। কিন্তু ডিভাইসটির পর্দায় ত্রুটির কারণে তা কয়েক দফা পেছানো হয়েছে। ওই সূত্রের পক্ষ থেকে বার্তাসংস্থা র‍য়টার্সকে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি ফোল্ডের দাম হবে ২৪ লাখ ওন (১৯৮০ মার্কিন ডলার)। ডিভাইসটি নিয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি ওই ব্যক্তি। এ বিষয়ে স্যামসাংয়ের… read more »

গাড়ির বাইরে ‘আটক’ টেসলা মালিকরা

আতঙ্কিত অনেক টেসলা মালিক এটি নিয়ে টুইটারে অভিযোগ করেছেন। কী হচ্ছে তা জানতে চেয়েছেন টেসলা এবং প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্কের কাছে– খবর বিজনেস ইনসাইডারের। অনেক টেসলা চালক অ্যাপটির স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছেন। এতে বলা হচ্ছে, “সাময়িক রক্ষণাবেক্ষণ। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।” টেসলার প্রচারণায় অন্যতম আলোচিত ফিচার ছিলো অ্যাপ দিয়ে গাড়ি আনলক করার বিষয়টি। এর… read more »

বাংলাদেশ বিশ্বে ডিজিটাল বিপ্লবের পথ প্রদর্শক: মোস্তাফা জব্বার

লাস্টনিউজবিডি,০৪ সেপ্টেম্বর: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু ডিজিটাল বিপ্লবের যে সূচনা করে গেছেন, তারই ধারাবাহিকতায় তার কন্যার হাতে গত দশ বছরে বাংলাদেশ বিশ্বে ডিজিটাল বিপ্লবের পথ প্রদর্শক। বুধবার ঢাকায় আইইবি মিলনায়তনে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ এর বিষয়ে অংশিজনের সাথে মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী একথা বলেন। বিসিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদের সভাপতিত্বে সভায়… read more »

চলতি মাসেই নতুন চমক নিয়ে আইফোন ১১ আসছে

সেপ্টেম্বরের ১০ তারিখ ব্যতিক্রমী ফিচার নিয়ে আসছে আইফোন ১১। ঐদিন একটি ইভেন্টে আইফোন-১১ ও আইফোন-১১ প্রো মডেলের স্মার্টফোন দুটি উন্মোচন করবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, স্মার্টফোন শিল্পের বিশেষজ্ঞ এল্ডার মুর্তাজিন নতুন আইফোন সম্পর্কে বেশকিছু পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেন, এবারের আইফোন হবে ব্যতিক্রমী ফিচারের। গত সপ্তাহে… read more »

Sidebar