ad720-90

ফেসবুক কেন সাংবাদিক নিয়োগ দিচ্ছে?

ফেসবুকে নতুন একটি ফিচার আসছে। ‘নিউজ ট্যাব’ নামের ফিচারটিতে নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ খবর দেখানো হবে। এই খবরগুলো নির্বাচন করবে সাংবাদিকদের ছোট্ট একটি দল। মোবাইলে ফেসবুক অ্যাপের একটি অংশে ওই নিউজ ট্যাব থাকবে। চলতি বছরই ওই ফিচার পরীক্ষা করতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের নিউজ ট্যাবের অধিকাংশ খবর অ্যালগরিদম অনুযায়ী দেখানো… read more »

কাজের ফাঁকে স্মার্টফোন ব্যবহার মস্তিষ্কের জন্য ভালো নয়

অনেকেই মাথা খাটিয়ে কাজের ফাঁকে একটু বিরতি নেন। কিন্তু এ সময় যদি আবার স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে সে বিরতি কোনো কাজে আসে না। সাম্প্রতিক এক গবেষণায় এমন বিষয় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ নিয়ে গবেষণা চালান। গবেষকেরা বলেন, মানসিক চ্যালেঞ্জযুক্ত কাজের ফাঁকে স্মার্টফোন ব্যবহার করলে মস্তিষ্কের বিরতি হয় না। মস্তিষ্ক নতুন করে কর্মক্ষম… read more »

কীটপতঙ্গের গোপন জীবন ও গোপালচন্দ্র

আঠার শিশিতে একটা তেলাপোকা পড়েছে। কী করা যায় সেটা নিয়ে, ভাবছেন গোপালচন্দ্র। রাজ্যের কীটপতঙ্গ নিয়ে তাঁর কারবার। ঘরে যিনি পোকামাকড় পোষেন, তাঁর ঘরে তেলাপোকার বাড়-বাড়ন্ত থাকবে, সেটাই স্বাভাবিক। বিজ্ঞানী গোপালচন্দ্র তেলাপোকাসহ আঠাগুলো ফেলে দিলেন ঘরের এক কোণে। কিছুক্ষণ পরে দেখেন একদল লাল বিষ পিঁপড়া ভিড় জমিয়েছে আঠার চারপাশে। গোপলচন্দ্রের দৃষ্টি আকর্ষণ করল ব্যাপারটা। দেখলেন, কয়েকটা… read more »

সর্ববৃহৎ কম্পিউটার চিপ আনলো সেরিব্রাস

নতুন এই ওয়েফার স্কেল ইঞ্জিনটি একটি স্ট্যান্ডার্ড আইপ্যাডের চেয়ে কিছুটা বড় বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এই একটি চিপ স্বচালিত গাড়ি থেকে শুরু করে নজরদারি সফটওয়্যার সব ধরনের জটিল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় কাজ করবে। অন্যদিকে এক বিশেষজ্ঞ বলেছেন এই উদ্ভাবন অনেক ডেটা সেন্টারে ইনস্টল করা সম্ভব হবে না। এই উন্নয়ন কেনো জরুরী? বছরের… read more »

ওয়াল্টন ‘প্রিমো এইচ-৮ প্রো’র প্রি-বুকিং শুরু

নচ ডিসপ্লেযুক্ত সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। ‘প্রিমো এইচএইট প্রো’ মডেলের ওই ফোনে রয়েছে ৩জিবি র‌্যাম, ৩২ জিবি রম, অক্টাকোর প্রসেসর, শক্তিশালী ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘সবার জন্য নচ ডিসপ্লে’ স্লোগান নিয়ে  প্রিমো এইচএইট প্রো বাজারে ছাড়া হচ্ছে। নচ ডিসপ্লের সুবিধা… read more »

রাজধানীতে ৬০ হাজার ফ্ল্যাট এর শহরের প্রকল্প

বঙ্গ-নিউজঃ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও সামেনের দিকে এগিয়ে চলেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজধানীর পূর্বাচলে নতুন একটি শহর গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, নতুন শহরে প্রতিটি ব্লকে থাকবে পার্ক, খেলার মাঠ, মসজিদ ও গভীর নলকূপ। এছাড়া প্রতিটি ভবনে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সে ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে মেগা প্রকল্প হাতে… read more »

সাবেক সিরি প্রধানকে নিয়োগ দিলো মাইক্রোসফট

মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলার নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির দিকে নজর বাড়াচ্ছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি। সাবেক সিরি প্রধানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই প্রযুক্তিতে নজর বাড়ানোর বিষয়টি আরও জোরালো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি। ২০১৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গবেষণার জন্য প্রকৌশলী দল গঠন করেছে মাইক্রোসফট। কয়েক মাস পর প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে এআইকে মূল প্রাধান্যের… read more »

গ্রহাণু আঘাত করবে পৃথিবীতে: এলন মাস্ক

বিশাল এক গ্রহাণু পৃথিবীতে আঘাত হেনে মানবসভ্যতা নিশ্চিহ্ন করে দেবে। আমাদের হাতে তা ঠেকানোর কোনো উপায় নেই। মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক এমন ভয়ংকর ভবিষ্যদ্বাণী করেছেন। মিসরীয় বিশৃঙ্খলার দেবতা অ্যাপোপহিসের নামে নামকরণ করা একটি গ্রহাণু বিপজ্জনকভাবে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯ হাজার মাইল দূর দিয়ে… read more »

চীনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক-টুইটার

হংকংয়ের আন্দোলনের বিরুদ্ধে চীন সরকারের অপপ্রচারের সঙ্গে যুক্ত বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক ও টুইটার। সমন্বিত অপপ্রচার কৌশলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই লাখ টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলেছে টুইটার কর্তৃপক্ষ। এর মধ্যে ৯৩৬টি অ্যাকাউন্ট সরাসরি চীনের। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টুইটারের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, হংকংয়ে আন্দোলনের… read more »

হুয়াওয়েকে ৯০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

চলতি বছরের মে মাসে জাতীয় নিরাপত্তার কথা বলে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভূক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তীতে প্রতিষ্ঠানটির লেনদেনের সুবিধার্থে সাময়িক অনুমোদন দেওয়া হয়, যার মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা ছিলো। রস আরও বলেন, হুয়াওয়ের আরও ৪৬টি সহায়ক প্রতিষ্ঠানকে এবার মার্কিন এনটিটি লিস্টে যোগ করা হবে। এই তালিকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ব্যবসা করবে না দেশটি– খবর বিবিসি’র।… read more »

Sidebar