ad720-90

আসছে নতুন প্রযুক্তির ডিসপ্লে

সম্পূর্ণ নতুন প্রযুক্তির ডিসপ্লে নিয়ে আসছে চীনা স্মার্টফোন নির্মাতা অপো। এ ডিসপ্লের পাশে কোনো বেজেল নেই। এর পরিবর্তে ফোনের পাশে ডিসপ্লে ভাঁজ হয়ে যাবে। এ ছাড়া ডিসপ্লের ওপরে কোনো নচ দেখা যায়নি। এর আগে কোনো স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি এ ধরনের ডিসপ্লে আনেনি। অপো কর্তৃপক্ষ বলছে, তাদের নতুন এই ডিসপ্লের নাম ‘ওয়াটার ফল ডিসপ্লে’। সম্প্রতি নতুন… read more »

বয়স নিয়ে বৈষম্য করছে আইবিএম

কর্মীর বয়স বেশি হয়ে গেলেই তাঁকে চাকরি থেকে বের করে দেওয়ার মতো বৈষম্য বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের ১০৮ বছরের পুরোনো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) মতো প্রতিষ্ঠানে গত পাঁচ বছরে এ বৈষম্য বেড়েছে সবচেয়ে বেশি। প্রতিষ্ঠানটিকে আধুনিক যুগের সঙ্গে মানানসই দেখাতে এক লাখের বেশি কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ একজন কর্মী বয়স নিয়ে বৈষম্য করার… read more »

ফেসবুক আপনার ওপর নজরদারি করছে: স্নোডেন

মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁস করে হইচই ফেলে দেওয়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন এবার ফেসবুক ও ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুলেছেন। গত বৃহস্পতিবার এই দুটি প্ল্যাটফর্মের ওপর গোয়েন্দাগিরির অভিযোগ তুলে স্নোডেন করপোরেট নজরদারির বিরুদ্ধে যুদ্ধ চালানোর পদ্ধতি দেখিয়ে দেওয়ার কথা বলেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে এ তথ্য… read more »

প্রকৃতির শব্দগুচ্ছে প্রযুক্তির ‘আগ্রাসন’!

কেবল স্ট্রিম নয়, খেয়াল করে দেখুন ক্লাউডের মানে প্রযুক্তিবান্ধব অনেকেই মেঘ বলবেন না, অন্তত প্রথম জবাবে নয়। একই কথা খাটে টুইট- যার মানে ছিল পাখির কিচিরমিচির অথবা জনপ্রিয় ফল আপেলের বেলায়। অ্যাপল মানে এখন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। ফিরে যাই টুইট শব্দটিতে। ব্রিটিশ ন্যাশনাল ট্রাস্ট জানাচ্ছে, শতকরা কেবল একজন এখন টুইট বলতে পাখির ডাক… read more »

ফাইভ–জি ওয়্যারলেস রাউটার আনল জেডটিই

মধ্যপ্রাচ্যে প্রথম ফাইভ–জি ওয়্যারলেস রাউটার উন্মোচন করল চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান জেডটিই করপোরেশন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) টেলিযোগাযোগ ক্যারিয়ার ডিউয়ের সঙ্গে যৌথ অংশীদারত্বে প্রতিষ্ঠানটি তাদের ‘জেডটিই ফাইভ–জি ইনডোর রাউটার এমসি৮০১’ উন্মুক্ত করেছে। অত্যাধুনিক ওয়াই-ফাই ৬ প্রযুক্তিতে (৮০২.১১ এএক্স) কাজ করবে জেডটিই ফাইভ-জি ইনডোর রাউটার, যা সর্বোচ্চ ১২৮ জন ওয়াই–ফাই ব্যবহারকারীকে একসঙ্গে ফাইভ–জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ করে দেবে।… read more »

ঈদে বিডি ট্যুরিস্ট ডটকমে আকাশপথে ছাড়

ঈদে ডোমেস্টিক ফ্লাইটে সব আকাশপথে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বিডি ট্যুরিস্ট ডটকম। ঈদের ছুটিতে বিদেশগামী যাত্রীদের জন্য আন্তর্জাতিক পর্যায়েও ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিডি ট্যুরিস্ট ডটকমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ঈদে বাস, ট্রেন, বিমানের টিকিট সহজে পাওয়া যায় না। গ্রাহকদের সর্বোচ্চ সেবা…… read more »

বাংলাদেশে তৈরি ওয়ালটনের নতুন ফোন বাজারে

বাংলাদেশে তৈরি সাশ্রয়ী মূল্যের বড় পর্দার নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এনএইচফোর’। এর দাম ৪ হাজার ৯৯৯ টাকা। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ৫.৭ ইঞ্চি পর্দার ফোনটিতে ব্যবহৃত হয়েছে ১৮: ৯ রেশিওর ফুলভিউ ডিসপ্লে। নতুন এই ফোনে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর। রয়েছে ১… read more »

স্যামসাং স্টোরে বাংলালিংকের সেবা

দেশের স্যামসাং স্টোরগুলোতে বাংলালিংকের টেলিকম সেবা পাওয়া যাবে। সম্প্রতি স্যামসাং গ্রাহকদের অনুমোদিত স্যামসাং স্টোরে প্রতিষ্ঠানটির সব স্মার্টফোনের সঙ্গে প্রয়োজনীয় টেলিকম সেবা ও আকর্ষণীয় ডেটা অফার দিতে যৌথ উদ্যোগ নিয়েছে। বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন স্যামসাং স্টোরে বাংলালিংকের প্রতিনিধিরা সিম, এয়ারটাইমসহ বিভিন্ন টেলিকম সেবা দেবেন। প্রাথমিকভাবে দেশের ৫১টি স্যামসাং স্টোরে বাংলালিংকের… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

রেডমি কে২০ প্রো আনছে শাওমি

দেশের বাজারে ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ প্রো আনছে শাওমি। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ২০ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরাসহ নতুন ফিচার। রেডমি কে২০ প্রোতে রয়েছে ১৬.২ সেন্টিমিটার (৬.৩৯ ইঞ্চি) ফুল এইচডি প্লাস অ্যামোলেড হরিজন ডিসপ্লে। এর চারপাশে বেজেল রাখা হয়েছে খুবই অল্প পরিসরে। রেডমি কে২০ প্রোতে রয়েছে… read more »

‘এপিএসি বিজনেস’ ম্যাগাজিনে ‘ডি মানি’

‘এপিএসি বিজনেস’ ম্যাগাজিনে চলতি বছরের সম্ভাবনাময় শীর্ষ ১০ ওয়ালেটের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ফিনটেক স্টার্টআপ ডি মানি বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ ১০ ওয়ালেটের তালিকায় দক্ষিণ এশিয়া থেকে স্থান পাওয়া একমাত্র ওয়ালেট ডি মানি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রযুক্তি ও প্রযুক্তি–সংশ্লিষ্ট খাতের প্রবণতা এবং এ খাতের প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

Sidebar