Technology News

বিশ্বের সবচেয়ে বড় বিমান

বিশ্বের সবচেয়ে বড় বিমান এখন ইউক্রেনে। ৬ ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানের নাম এএন-২২৫ মৃয়া। এর মালিক আন্তোনোভ এয়ারলাইন্স। এই বিমান বহন করতে পারে যুদ্ধে ব্যবহারের ১০টি ট্যাঙ্ক। এর যে পাখা তা দুটি ফুটবল মাঠের সমান। বিমানটি গ্রিস যাওয়ার পথে বৃটেনের রয়েল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করে। শুভেচ্ছা হিসেবে তা সেখানে অবতরণ করে। এরপর উড়ে যায় গ্রিসে।… read more »

রাইড হেইলিং প্রতিষ্ঠানে অনুসন্ধান চালাবে চীন

চলতি মাসে ২০ বছর বয়সী এক যাত্রীকে হত্যা করে দিদি ছুশিংয়ের এক চালক। এ ঘটনার পরই প্রতিষ্ঠানগুলোতে অনুসন্ধান চালানোর ঘোষণা দিয়েছে দেশটির পরিবহন মন্ত্রাণালয়। ৫ সেপ্টেম্বর থেকে অনুসন্ধান শুরু হবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দিদি জানায়, সেবা উন্নত করতে তারা পুরোপুরি সহায়তা করবে। চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে প্রতিষ্ঠানটি জানায়, “আমরা… read more »

সামাজিক মাধ্যম থেকে বিরত থাকতে ‘স্ক্রল ফ্রি সেপ্টেম্বর’

অলাভজনক এই প্রচারণার উদ্দেশ্য হচ্ছে পুরো এক মাস ধরে সামাজিক মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকা— বলা হয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর প্রতিবেদনে। কিন্তু কেন কার বিরুদ্ধে এই প্রচারণা? দৈনিকটির প্রতিবেদন বলছে, এটি শুধুই ব্যবহারকারীদের ভালোর জন্য চালু করা। সামাজিক মাধ্যম থেকে বিরত থাকার মাধ্যমে তারা সামাজিক মাধ্যম “হয়তো তাদের ভালো থাকার উপর নেতিবাচক প্রভাব রাখছে” এমনটা… read more »

এ বছর আসছে না পিক্সেল ওয়াচ

নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ওয়াচ আনার চেয়ে সার্চ ইঞ্জিন জায়ান্টটি ফসিল এবং ক্যাসিও’র মতো স্মার্টওয়াচ নির্মাতাদের সঙ্গে কাজ করতে আর ওয়্যার ওএস উন্নত করতে মনোযোগ দিচ্ছে, বলা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।   গুগল-এর ‘ওয়্যার ওএস’-এর ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং মাইলস বার বলেন, “সবার জন্য একটি আকার এমন ঘড়ির কথা ভাবতে গেলে, আমি মনে করি না আমরা এখনও সে জায়গায়… read more »

বাফেটের ভুয়া টুইটার অ্যাকাউন্ট, অতঃপর…

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বাফেট। বার্কশায়ার প্রধান বলেন, “আমি একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করি। এর বাইরে সব ধরনের বিষয় নিয়ে আমার প্রতিদিনের কোনো মত নেই।” সম্প্রতি বাফেটের নামে থাকা একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে সহজ ও আকর্ষণীয় জীবনমুখী উপদেশ শেয়ার করা শুরু হয়, আর ওই টুইটগুলো ভালোই সাড়া… read more »

সেকেন্ডে শতাধিক বিজ্ঞাপন সরায় গুগল

প্রতারকরা সার্চের বিজ্ঞাপনগুলো কিনে নিচ্ছে, সেইসঙ্গে অ্যাপলের মতো বড় প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত সার্ভিস এজেন্টের ছদ্মবেশ নিচ্ছে তারা- সম্প্রতি এমন খবর প্রকাশ করে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। এরপর গুগল শনিবার জানায় তারা এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। গুগলের গ্লোবাল প্রোডাক্ট পলিসি-এর পরিচালক ডেভিড গ্রাফ বলেন, “শুধু গেল বছরেই আমাদের বিজ্ঞাপনী নীতিমালা লঙ্ঘন করে এমন… read more »

নতুন মাত্রা যুক্ত হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টে

গুগল অ্যাসিস্ট্যান্ট সেবায় একই সময় একাধিক ভাষা বোঝার ও কথা বলার সক্ষমতা যুক্ত হচ্ছে। এটি গুগলের ব্যক্তিগত সহকারী সফটওয়্যার। সম্প্রতি গুগল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।   গত ৩১ আগস্ট থেকে জার্মানির বার্লিনে শুরু হওয়া আইফা ২০১৮ উপলক্ষে গুগল এ ঘোষণা দেয়। গুগল জানায়, তাদের অ্যাসিস্ট্যান্ট সেবায় একাধিক ভাষা সমর্থন সুবিধা যুক্ত হচ্ছে। এখন অ্যাসিস্ট্যান্ট ইংরেজি,… read more »

যে খাবারে বাড়ে হাড়ের ক্ষয়

শরীরের কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে। তবে হাড়ের যত্নের বিষয়ে বেশির ভাগ মানুষই খুব। হাড়ের রোগগুলোর মধ্যে অস্টিওপোরোসিস বর্তমানে সব থেকে বেশি নজরে পড়ে। এই রোগটির কারণে হাড়ের মজবুত গঠন খয়ে যেতে থাকে। তবে কিছু খাবার রয়েছে যেগুলো হাড়ের অকাল ক্ষয়ের জন্য বিশেষভাবে দায়ী। অনেকেই নিজেদের অজান্তে এ সব খাবার খেয়ে চলেছেন প্রতিদিন। চলুন তাহলে… read more »

কোটি ছাড়ালো পি২০, পি২০ প্রো-এর বিক্রি

ক্যামেরা আর লেন্স-এর ছবির মান যাচাই ও রেটিংয়ের ক্ষেত্রে আদর্শ হিসেবে ডিএক্সওমার্ক নামের একটি সূচক ব্যবহার করা হয়। পি২০ প্রো এবং পি২০ বিশ্বের প্রথম ডিভাইস হিসেবে এই রেটিংয়ে তিন অংকের স্কোর করেছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। এ খবর প্রকাশের আগ পর্যন্ত ডিএক্সওমার্ক মোবাইল তালিকায় হুয়াওয়ে পি২০ প্রো-এর স্কোর ছিল ১০৯, জানিয়েছে প্রতিষ্ঠানটি।  হুয়াওয়ে… read more »

গ্রাহককে পাসওয়ার্ড দেখাবে অ্যাপলের সিরি

সিরি’র নতুন এই ফিচারের কারণে গ্রাহককে তার বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে না। সিরিকে জিজ্ঞাসা করলেই তা দেখানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট। আগে আইক্লাউড কিচেইনে রাখা অ্যাকাউন্ট পাসওয়ার্ড ম্যানুয়ালি দেখতে হতো গ্রাহককে। এবার এতে সিরি অ্যাকসেস যোগ করায় গ্রাহকের কাজ আরও সহজ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গ্রাহক যদি সিরিকে… read more »

Sidebar