Technology News

বাজেট ২০২০-২১: ডিজিটাল রূপান্তর আসছে আয়কর বিভাগে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে  তিনি দ্রুততম সময়ের মধ্যে এই রূপান্তর বাস্তবায়নের আশা ব্যক্ত করেছেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর দেওয়াকে জনপ্রিয় করার লক্ষ্যে প্রথমবারের মতো যে করদাতারা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদেরকে দুই হাজার টাকা কর রেয়াত দেওয়ার প্রস্তাবও রেখেছেন অর্থমন্ত্রী। বিষয়টি… read more »

বাজেট ২০২০-২১: মোবাইল ফোন উৎপাদনে আসছে রেয়াতি সুবিধা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে বিদ্যমান রেয়াতি সুবিধা “আরও বিনিয়োগ বান্ধব ও যৌক্তিকীকরণ করার প্রস্তাব” রেখেছেন তিনি। এ প্রস্তাবের মূল লক্ষ্য সেলুলার ফোন উৎপাদনে উৎসাহ দেওয়া এবং সংযোজন শিল্পের প্রসার বললেও এ বিষয়ে বিস্তারিত রূপরেখা উপস্থাপন করেননি তিনি।। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ… read more »

বাজেট ২০২০-২১: ই-মিউটেশনের পর এবার ই-জুডিশিয়ারি

ই-জুডিশিয়ারি বাস্তবায়ন ভূমিবিষয়ক সরকারি সেবায় ই-মিউটেশন প্রবর্তনের পর এবার বিচার ব্যবস্থায় নতুন অর্থবছরে ই-জুডিশিয়ারি ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্য ঠিক করেছে সরকার, বাজেট বক্তৃতায় এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী কামাল। অর্থমন্ত্রী বলেন, দেশের আদালতগুলোকে আইসিটি নেটওয়ার্কের আওতায় আনতে ই-জুডিশিয়ারি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি আদালতকে ই-কোর্ট রুমে রূপান্তরিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রতিটি আদালত এবং বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত… read more »

বাজেট ২০২০-২১: তিন বছরে ৪০ হাজার প্রশিক্ষণ হাই-টেক পার্কে

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্মাণাধীন পার্কগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে ২০২৩ সালের মধ্যে ৫০ হাজার তরুণ-তরুনীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও উঠে এসেছে বাজেট বক্তৃতা ২০২০-২১ ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমায়’।  দেশের বিভিন্ন স্থানে ২৮টি হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ চলছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। মোট ১২টি জেলায় হাই-টেক/আইপি-পার্ক স্থাপন এবং ৮টি… read more »

আসছে মনের কথা বলা যন্ত্র

যন্তরমন্তর ঘরের কথা আমরা পড়েছি গল্প-উপন্যাসে। দেখেছি সত্যজিৎ রায়ের চলচ্চিত্রেও। সে ঘরে ঢুকলেই মানুষের বোধবুদ্ধি সব লোপ পেত। ‘কর্তৃপক্ষ’ যা বলতে বা শেখাতে চাইত, লোকজন তা–ই বলত বা শিখত। ২০২০ সালে এত ঝঞ্ঝাটে না গেলেও চলবে। এখন যন্ত্র বলে দেবে আপনি কী ভাবছেন, ঠিক এই মুহূর্তে আপনার মনের কথাটি কী? অন্তত সে রকম যন্ত্র নিয়ে… read more »

ফ্রেমন্ট কারখানায় করোনাভাইরাসে আক্রান্ত টেসলা কর্মী

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মীর বরাতে ওয়াশিংটন পোস্ট বলছে, বেশ কয়েকজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমনটা প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজ নিজ দলের সঙ্গে সভা করেছেন সুপারভাইজররা এবং আক্রান্ত কর্মীদেরকে বাড়িতে থাকতে বলেছে প্রতিষ্ঠানটি। একজন কর্মী বলেন, এক সুপারভাইজর নিশ্চিত করেছেন যে, ফ্রেমন্ট কারখানায় গাড়ির আসন জোড়া দেওয়ার সারির একটি দলের দুই কর্মী আক্রান্ত… read more »

সঙ্কটে দ্রুত অ্যাপ বানাবেন? মাথায় রাখুন তিন পরামর্শ

মানুষের সহায়তায় অ্যাপ বানানো তেমনই এক ডেভেলপার মিশেল স্কামেনে। লকডাউনের মধ্যে যখন একদিকে এন৯৫ মাস্ক এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের সঙ্কট চলছে তখন কিছু সহকর্মীর সঙ্গে মিলে একটি অনলাইন বিনিময় সাইট বানিয়েছেন স্কামেনে। সাইটটির মাধ্যমে যেকোনো জায়গা থেকে একে অপরের সঙ্গে প্রয়োজনীয় পণ্য শেয়ার এবং সরবরাহের সুযোগ পাবেন গ্রাহক। হাজারো মাস্ক, গাউন এবং অন্যান্য পণ্যের… read more »

‘যেভাবে আমার ছবি ক্র্যাশ করিয়েছে অ্যান্ড্রয়েড ফোন’

ঘটনা শুনে বেশ অবাক তিনি। কারণ যে ছবিটি এ ঘটনার জন্ম দিয়েছে, সে ছবিটি ২০১৯ সালের অগাস্টে মন্টানার গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের মেরি লেকে তোলা। আগ্রাওয়াল তো শুধু ফ্রেমবন্দী করে রাখতে চেয়েছিলেন “মায়াবী বিকেলকে”। ফ্রেমবন্দী করার পর ছবিটি পোস্টও করেছিলেন ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ফ্লিকারে। সম্প্রতি আগ্রাওয়ালের বয়ান নিয়ে এক নিবন্ধ প্রকাশ করেছে বিবিসি। চলুন আমরাও জেনে… read more »

হুয়াওয়ের ৫জি প্রশ্নে যুক্তরাজ্যের পর্যালোচনা জরুরি: নেটো প্রধান

নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, অনেক দিক থেকেই পশ্চিমের কাছাকাছি আসছে চীন, আর্কটিক অঞ্চলে, সাইবারস্পেসে এবং টেলিযোগাযোগের মতো জটিল কাঠামোতে উপস্থিতি বাড়ছে চীনের– খবর রয়টার্সের। বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, “আমি বিশ্বাস করি যুক্তরাজ্য সরকার তাদের নেটওয়ার্ক এমনভাবে নকশা করবে যাতে নেটওয়ার্ক সুরক্ষিত থাকে এবং যুক্তরাজ্যে নিরাপদ ৫জি’র বিষয়টি নিশ্চিত করা যায়।” “এমনকি আমি… read more »

ফেশিয়াল রিকগনিশন ‘ব্যবসায়’ থাকবে না আইবিএম

বর্ণভিত্তিক ন্যায্যতার উন্নয়ন এবং সমাজ ও রাষ্ট্রকাঠামোয় মিশে যাওয়া বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ফেশিয়াল রিকগনিশনভিত্তিক ব্যবসা থেকে সরে আসার ওই সিদ্ধান্তের কথা জানিয়ে সোমবার মার্কিন জনপ্রতিনিধিদের কাছে চিঠি লিখেছেন আইবিএম প্রধান আরভিন্দ কৃষ্ণা। “গণ নজরদারি, বর্ণভিত্তিক শ্রেণিকরণ, মৌলিক মানব অধিকার ও স্বাধীনতা খর্ব করার কাজে ব্যবহার হয় বা আমাদের বিশ্বাস ও স্বচ্ছ্বতার মূল্যবোধের সঙ্গে… read more »

Sidebar