Technology News

নতুন সামাজিক মাধ্যম আনছেন উইকিপিডিয়া সহ-প্রতিষ্ঠাতা

ফেইসবুক এবং টুইটারের মতো সামাজিক মাধ্যম যে কাজগুলো ঠিকভাবে করতে পারেনি, ‘ডাব্লিউটি: সোশাল’ নামের প্ল্যাটফর্মটি দিয়ে সেগুলোই ঠিক করার লক্ষ্যে এগোচ্ছেন ওয়েলস– খবর আইএএনএস-এর। অন্যান্য প্ল্যাটফর্মের মতোই ডাব্লিউটি: সোশাল প্ল্যাটফর্মে আর্টিকল শেয়ার করতে পারবেন গ্রাহক। তবে বিজ্ঞাপনের বদলে উইকিপিডিয়ার মতো অনুদান থেকে এটির তহবিল আসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়েলস বলেন, “সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোর… read more »

রোবট কুকুর আইবো’র জন্য আপডেট আনলো সনি

আর তাই হয়তো, আইবো’কে নানাপদের কাজে প্রশিক্ষিত করে তুলতে কাজে দেবে এমন আপডেট ছেড়েছে সনি। নতুন আপডেট ২.৫০-এর সাহায্যে আইবো’কে ‘পটি ট্রেইন’ করানো, নির্ধারিত ভঙ্গিমায় বসে থাকার মতো কাজগুলো শেখানো সম্ভব হবে। তবে, চাইলেও বদলে ফেলা যাবে না আইবো’র মূল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। বলছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের প্রতিবেদন। নতুন আপডেটটি হচ্ছে ওয়েব-ভিত্তিক প্রোগ্রামিংয়ের ইন্টারফেইসে। ‘ভিজুয়াল প্রোগ্রামিং… read more »

এবার সর্বোচ্চ আদালতে লড়বে ‘গুগল-ওরাকল’

এক ইমেইল বিবৃতিতে সর্বোচ্চ আদালতের ‘পর্যালোচনা’ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে গুগল। শুক্রবার প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের জ্যৈষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার বলেছেন, ডেভেলপারের হাতে যে কোনো প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন তৈরির স্বাধীনতা থাকা উচিত। তাদেরকে কোনো “একক প্রতিষ্ঠানের ‘সফটওয়্যারে’ আটকে রাখা উচিত নয়।” — খবর সিনেট-এর। এদিকে, ওরাকল কর্মী ডেবরা হেলিঙ্গার বলছেন, “বিপুল সংখ্যক সফটওয়্যার কোড কপি করার… read more »

WhatsApp-এ ভিডিয়ো ফাইলের মাধ্যমে ফাঁদ পাতছে হ্যাকাররা

যদি আপনার WhatsApp-এ কোনও অজানা নম্বর থেকে কোনও ভিডিয়ো পান, বিশেষ করে সেটি যদি কোনও এমপি ফোর (MP4) ভিডিয়ো ফাইল হয়ে থাকে, তাহলে সাবধান! কারণ, হ্যাকাররা এমপি ফোর ভিডিয়ো ফাইলের মাধ্যমে ফাঁদ পেতে হ্যাক করে নিতে পারে আপনার ফোনের জরুরি তথ্য। জানা গিয়েছে, হ্যাকাররা সম্প্রতি Pegasus স্পাইওয়্যারের মতোই কোনও সিস্টেম সফ্টওয়্যার কাজে লাগিয়ে WhatsApp ব্যবহারকারীর… read more »

শিল্পকারখানার চালিকা শক্তি হবে ইন্টারনেট: মোস্তাফা জব্বার

লাস্টনিউজবিডি, ১৭ নভেম্বর: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব ইন্টারনেট ভিত্তিক মানব সভ্যতার এগিয়ে যাওয়ার একটি বিপ্লব। আগামী দিনে গ্যাস ও বিদ্যুতের মতই শিল্পকারখানার চালিকা শক্তি হবে ইন্টারনেট। এর ওপর ভিত্তি করেই গড়ে উঠবে শিল্প- কল-কারখানা। সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সকলের জন্য একই রেটে ইন্টারনেট পাওয়ার অধিকার প্রতিষ্ঠায়… read more »

ফের শীর্ষ ধনী বিল গেটস

দুই বছরের বেশি সময় পর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন গেটস। অবশ্য আগের মাসেই অল্প সময়ের জন্য বেজোসকে ছাড়িয়েছিলেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা। অ্যামাজনের সর্বশেষ প্রান্তিকের ফলাফলে বলা হয় আগের বছর একই প্রান্তিকের চেয়ে প্রতিষ্ঠানের লাভ কমেছে প্রায় ২৮ শতাংশ। ফলাফল প্রকাশের পর কিছু সময়ের জন্য বেজোসকে হটিয়ে শীর্ষে উঠেছিলেন গেটস। এ বছর অক্টোবরেই অ্যামাজনের সঙ্গে… read more »

আইওএস ও অ্যান্ড্রয়েড থেকে বিদায় নিচ্ছে কর্টানা

এ প্রসঙ্গে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছেন, ডিজিটাল অ্যাসিস্টেন্ট কর্টানাকে ‘মাইক্রোসফট ৩৬৫ প্রোডাক্টিভ অ্যাপের গভীরে’ সংযুক্ত করা হচ্ছে। আর এ বিবর্তনেরই একটি অংশ হিসেবে “আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে থাকা কর্টানা মোবাইল অ্যাপের ‘সমর্থন’ বন্ধ করে দেওয়া হচ্ছে”। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের। কর্টানাকে আদতে ‘মাইক্রোসফট ৩৬৫’র ব্যবসা-কেন্দ্রিক অংশগুলোতে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে বলে উল্লেখ করেছে… read more »

ফিরছে মটোরোলা রেজর

স্মার্টফোনের নকশার কথা বললে সবারই মটোরোলার কথা মনে পড়বে। ভাঁজ করা ফোনের জগতে একসময় সবচেয়ে পরিচিত ছিল মটোরোলার রেজর ফোন। ১৫ বছর পর আবার ফিরছে মটোরোলা রেজর। নকশা ফ্লিপ ফোনের হলেও ভেতরের অংশে পুরোটাই থাকবে ৬ দশমিক ২ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে। মটোরোলা রেজরের পেছনের মূল ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। সঙ্গে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৬… read more »

বাজারে লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড

লেনোভোর আইডিয়াপ্যাড সিরিজের হাইব্রিড নোটবুক বাজারে এসেছে। ‘ডি ৩৩০’ মডেলের ডিভাইসটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। ১০ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের হাইব্রিড নোটবুকটির টাচ সুবিধা সমর্থন করে। এতে আলাদা কি–বোর্ড ব্যবহার করা যায়। এতে রয়েছে ইনটেল সেলেরন ডুয়েল কোর এন ৪০০০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ হোম। ইনপুট… read more »

বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপনে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপনে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। শ্রমনির্ভর অর্থনীতি থেকে দেশকে প্রযুক্তি জ্ঞাননির্ভর অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর সরকার জোর দিয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম এবং গুগলের মতো সার্চইঞ্জিন… read more »

Sidebar