Technology News

শীঘ্রই আসতে পারে গ্যালাক্সি এস১০

এক সূত্রের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, এমডাব্লিউসি’র  আগেই একটি স্যামসাং ইভেন্টে উন্মোচন করা হবে গ্যালাক্সি এস১০। প্রতিবেদনে অবশ্য ডিভাইসটি উন্মোচনের নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। নতুন এই ডিভাইসটির প্রি-অর্ডার কবে নাগাদ শুরু হবে তাও নিশ্চিত করে বলা হয়নি। তবে, ২০১৯ সালের ৮ মার্চ স্মার্টফোনটি বাজারে আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গ্যালাক্সি… read more »

ক্রেডিট কার্ডের থেকেও পাতলা স্মার্টফোন!

ক্রেডিট কার্ড আকারের ১০ মিলিমিটার পাতলা ও ৯৬.৫ মিলিমিটার লম্বা নতুন স্মার্টফোনের বিক্রি শুরু করেছে পাম। এই স্মার্টফোনে খুব বেশি ফিচার না থাকলেও পানি আটকানোর ফিচার ও শক্ত কাঁচ ব্যবহার করা হয়েছে এতে। চলতি বছরের অক্টোবরে নতুন এই স্মার্টফোনটি প্রকাশ্যে আনে পাম। ডিভাইসটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে ছোট এই ডিভাইসটির জন্য… read more »

অ্যাপলের শেয়ার মূল্য বেড়েছে ৪৩৩০০ শতাংশ

১৯৮০ সালের ১২ ডিসেম্বর প্রথমবারের মতো শেয়ার বাজারে নাম লেখায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সেসময় অ্যাপলের শেয়ার মূল্য ছিল ২২ মার্কিন ডলার–খবর সিএনবিসি’র। শেয়ার বাজারে আসার পর অনেক ভাগ হয়েছে প্রতিষ্ঠানের শেয়ার। আর শত কোটির আইফোন বিক্রি করে বর্তমানের অ্যাপলের শেয়ার মূল্যে উঠেছে ১৭০ মার্কিন ডলারে। বাজার মূল্যের দিক থেকে সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা… read more »

ওয়ানপ্লাসের ৫জি ফোন মে মাসে

আগামী বছরের মে মাসে ৫জি নেটওয়ার্ক–সমর্থিত স্মার্টফোন বাজারে আনবে ওয়ানপ্লাস। নতুন ব্র্যান্ড নামে এ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শুরুতে যুক্তরাজ্যর বাজারে ওই ফোন ছাড়বে ওয়ানপ্লাস। ফোনটি বর্তমানে বাজারে থাকা ওয়ানপ্লাস সিক্স টি মডেলের ফোনের চেয়ে ২০০ থেকে ৩০০ ডলার দাম বেশি হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী পিট লাউ… read more »

গুগল সার্চে শীর্ষ ৯ নাম্বারে খালেদা জিয়া ও ১০ হিরো আলম

লাস্টনিউজবিডি,১৩ ডিসেম্বর: জনপ্রিয়তার শীর্ষে থাকা গুগলে প্রতিদিন লাখ লাখ মানুষ তথ্য খোঁজে। গুগলে এ বছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কোন বিষয়টি বা কাকে খোঁজা হয়েছে তার তালিকা প্রকাশ করেছে সার্চ জায়ান্ট। গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রেন্ডিং সার্চের তালিকায় দেখা যায়, ২০১৮ সালে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচকে। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে… read more »

গুগলে খালেদা ও হিরো আলমের বেশি খোঁজ

গুগলে এ বছর সবচেয়ে বেশি খোঁজ করার বিষয়টি তাক লাগানোর মতোই। বাংলাদেশের সার্চ ট্রেন্ড বলছে, গুগলে এ বছর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচকে। এবারের ফুটবল বিশ্বকাপ মাতিয়েছিলেন তিনি। লুঝনিকির ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া, কিন্তু কোটি মানুষের মন জয় করা ক্রোয়াট প্রেসিডেন্ট কিতারোভিচ ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। এতটাই যে খেলা শেষে বৃষ্টির মধ্যে… read more »

চীনে কারখানা বন্ধ করছে স্যামসাং

দেশটির স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের কারণে বিশ্বের সবচেয়ে বড় বাজারটিতে স্যামসাংয়ের বিক্রি কমায় এই সিদ্ধান্তে এসেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি– খবর রয়টার্সের। স্মার্টফোন নির্মাতা চীনের স্থানীয় প্রতিষ্ঠানগুলো অপেক্ষাকৃত কম মূল্যে স্মার্টফোন বিক্রি করায় দেশটিতে চাহিদা কমেছে স্যামসাং ফোনের। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনা স্মার্টফোন বাজারের এক শতাংশ ছিল স্যামসাংয়ের দখলে, যেখানে ২০১৩ সালের মাঝামাঝি প্রতিষ্ঠানটির দখলে ছিল ১৫… read more »

নিকটবর্তী গ্রহাণুতে মিললো পানি

বেনু নামের গ্রহাণুটিতে ১৪ লাখ মাইলের এক মিশনে মহাকাশযান পাঠিয়েছে নাসা। আগের সপ্তাহে মহাকাশযানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। মহাকাশযানটির প্রাথমিক ডেটায় গ্রহাণুটিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর বন্ধনে ‘হাইড্রক্সিলস’ নামের অণুর সন্ধান পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষকদের ধারণা গ্রহাণুটির কাঁদামাটির মিনারেলে ওই হাইড্রক্সিলস পাওয়া গেছে। এর মানে কোনো… read more »

দুই পর্দার স্মার্টফোন আনলো ভিভো

আগের নেক্স স্মার্টফোনে পর্দার নচ বাদ দিতে সেলফি ক্যামেরা রাখা হয়েছিল বডির মধ্যে। সেলফি ক্যামেরা চালু করলে মোটরের মাধ্যমে স্মার্টফোনের ওপরের দিক থেকে ক্যামেরা মডিউল বের হতো। এবার ডিভাইসটির নতুন সংস্করণে সেলফি তোলার জন্য আলাদা কোন ক্যামেরাই রাখা হয়নি। পেছনের ক্যামেরাটিই কাজ করবে সেলফি ক্যামেরা হিসেবে। আর পেছনের পর্দাতেই ছবির ফ্রেম ঠিক করতে পারবেন গ্রাহক–… read more »

মটোরোলায় ক্যাশব্যাক

দেশে মটোরোলা ব্র্যান্ডের তিনটি মডেলের স্মার্টফোনে ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে তাদের পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। ‘বিজয় উল্লাসে হ্যালো বাংলাদেশ’ শীর্ষক অফারের আওতায় ‘মটো ই৪ প্লাস’, ‘মটো ই৫ প্লাস’ ও ‘মটো ই৫’ মডেলের ফোনে এ ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। স্মার্ট টেকনোলজিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ ক্যাশব্যাক না চাইলে… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

Sidebar