ad720-90

রাশিয়ান সংস্করণে সেবা আনবে নেটফ্লিক্স!

রয়টার্সের প্রতিবেদন বলছে, বুধবার এক বিবৃতিতে জোট বাঁধার খবর নিশ্চিত করেছে এনএমজি। নেটফ্লিক্সের আন্তর্জাতিক সংস্করণ ২০১৫ সাল থেকেই রাশিয়ায় রয়েছে। এবার তা স্থানীয়করণের দিকে নিয়ে যেতে চাইছে এ জোট। “রাশিয়ায় নেটফ্লিক্সের সঙ্গে জোট বাঁধার খবর নিশ্চিত করছে ন্যাশনাল মিডিয়া গ্রুপ। রাশিয়ায় নেটফ্লিক্স সেবার পরিচালক হিসেবে কাজ করবে জোটটি। সেবাটির পুরো স্থানীয়করণে কাজ করছে এনএমজি ও… read more »

পর্দার নিচে সেলফি ক্যামেরার প্রথম স্মার্টফোন আনলো জেডটিই

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদন বলছে, পর্দার নিচে সেলফি ক্যামেরা বাদ দিলে মাঝারি-শ্রেনীর ডিভাইসই বলা যায় নতুন ‘অ্যাক্সন ২০ ৫জি’ স্মার্টফোনটিকে। কয়েক বছর ধরেই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেজেল যতোটা সম্ভব কমিয়ে পর্দা বাড়ানোর প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা মিলেছে ‘নচ’ ও ‘হোল পাঞ্চ’ পর্দা এবং ‘পপ-আপ’ ক্যামেরা প্রযুক্তির। এবার সে প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে… read more »

‘অ্যাপে’ গুগল, অ্যাপলের আয় কমানোর চেষ্টায় রাশিয়া

মঙ্গলবার রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি জমা দিয়েছেন তুমুসো। তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনে অ্যাপল ও গুগলের কমিশন ২০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়া আইনে। বর্তমানে অ্যাপ স্টোরে বিক্রি থেকে ৩০ শতাংশ কমিশন রাখে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বিলটি পাশ হলে,  অ্যাপ বিক্রেতাকে কমিশন থেকে প্রাপ্ত অর্থের এক তৃতীয়াংশ প্রতি প্রান্তিকে আইটি বিশেষজ্ঞদের… read more »

‘মাস্ক’ পরার প্রমাণ দিতে হবে উবার যাত্রীদের

মে মাসের ১৮ তারিখ থেকে ‘নো মাস্ক নো রাইড’ বা ‘মাস্ক ছাড়া রাইড নয়’ নীতি প্রয়োগ করা শুরু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি। মহামারীর এ সময়ে অনির্দিষ্টকালের জন্য এটি চলবে বলেও জানিয়েছিল উবার। রয়টার্স উল্লেখ করেছে, এতোদিন শুধু চালকদেরকেই মাস্ক পরার প্রমাণ দিতে হতো সেলফি তুলে, এখন থেকে যাত্রীদেরও তা করতে হবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ যুক্তরাজ্য… read more »

পাকিস্তানে বন্ধ টিন্ডার, গ্রাইন্ডারসহ পাঁচ ডেটিং অ্যাপ

মঙ্গলবার পাকিস্তান টেলিকমিউনিকেশনস অথোরিটি (পিটিএ) বলেছে, “অনৈতিক বা অশোভন কনটেন্ট স্ট্রিমিংয়ের নেতিবাচক প্রভাবের দিকে চোখ রেখে” পাঁচটি অ্যাপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে তারা। পিটিএ’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, টিন্ডার, গ্রাইন্ডার, ট্যাগড, স্কাউট এবং সেইহাই-কে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। নোটিশে ডেটিং সেবা সরানো, এবং স্থানীয় আইন অনুযায়ী লাইভ স্ট্রিমিং কনটেন্ট যাচাইয়ের দাবি জানিয়েছে পিটিএ।… read more »

কোভিড-১৯: ‘এক্সপোজার নোটিফিকেশন’ আনলো অ্যাপল-গুগল

নতুন ওই ব্যবস্থাটির অফিশিয়াল নাম, “এক্সপোজার নোটিফিকেশন এক্সপ্রেস”। রয়টার্স উল্লেখ করেছে, নিজ অঞ্চলে সুবিধাটি পেতে স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে ছোট একটি ‘কনফিগারেশন ফাইল’ জমা দিতে হবে। পরে ওই ফাইলের ভিত্তিতে ওই অঞ্চলে কনট্যাক্ট ট্রেসিং সুবিধা চালু করে দেবে অ্যাপল ও গুগল। পুরো সুবিধাটিই ফোনে বিল্ট-ইন হিসেবে থাকবে। এ বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। একই দিনে… read more »

ফোন থেকে ডিলিট হওয়া ডেটা ফিরে পাবেন যেভাবে

ডিএমপি নিউজ: প্রায়ই আমরা ভুলবশত মোবাইল থেকে বিভিন্ন ছবি, ভিডিও বা অডিও ফাইল ডিলিট করে ফেলি। বিশেষ করে ছবি। অনেক সময় ভুলবশত মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলি। এতে করে স্মার্টফোন থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য-সহ প্রয়োজনীয় অনেক অনেক ছবি। স্মার্টফোনে স্টোর থাকা অনেক কিছুর ভিড়ে আমরা বুঝতে পারি না যে আসলে কোন ফোল্ডারটা জরুরি… read more »

করোনাকালে জুমের আয় আকাশচুম্বি

ডিএমপি নিউজ: করোনা মহামারীর কারণে প্রযুক্তি পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঘরবন্দি থাকায় অফিশিয়াল কাজ ও ব্যক্তিগত যোগাযোগের জন্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে প্রতিষ্ঠানটির আয় ও মুনাফা দুটোই বেড়েছে। বিশেষ করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা দ্বিগুণ হয়েছে। খবর: বিবিসি। গত ৩১ জুলাই শেষ হওয়া কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে জুমের রাজস্ব… read more »

ন্যানোটেকনোলজি বিজ্ঞানের আরেক বিশ্ময় ! – নার্গিস জিনাত

  বিজ্ঞানের নানাবিধ আবিষ্কারের কারণে আমাদের এই পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা দিনের পর দিন ছোট ও সংকুচিত হয়ে আসছে। শীঘ্রই  আপনার রক্তস্রোতে আণুবিক্ষনীক রোবট ভ্রমন করার মধ্য দিয়ে আপনার জটিল সব রোগের চিকিৎসা করবে! আজ আমি আপনাদেরকে সেই ন্যানোটেকনোলজি বিষয়ে কিছু বলবো। যারা এই ব্যাপারে অনেক অভিজ্ঞ এবং অনেক জানেন,আমার এই সামান্য তথ্য প্রদান তাদের জন্য… read more »

মিয়ানমারে নির্বাচন: নীতি ‘সংস্কার’ করছে ফেইসবুক

রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ‘বিদ্বেষমূলক বক্তব্য’র আরও উন্নত শনাক্তকরণ ও মুছে দেওয়া, এবং সহিংসতায় ইন্ধন যোগাবে ও ভুল তথ্য ছড়াবে এমন কনটেন্ট ঠেকানোর লক্ষেই নীতি সংস্কার করছে ফেইসবুক। মিয়ানমারে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ভয়াবহ আক্রমণ করে দেশটির সামরিক বাহিনী। বাধ্য হয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাড়ি জমান সাত লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম। জাতিসংঘের… read more »

Sidebar