ad720-90

লিপস্টিকের রং জানিয়ে দেবে শ্যানেলের এআই অ্যাপ

নিজ ফলাফলে শুধু শ্যানেলের লিপস্টিক-ই দেখাবে ‘লিপস্ক্যানার’ নামের ওই অ্যাপটি। অ্যাপের নামে ‘লিপ’ শব্দটি ব্যবহার থাকলেও আদতে রং ঠোঁটে থাকুক বা হাতব্যাগে মোবাইল ক্যামেরার ‘চোখ’ ঠিকই চিনে নেবে নির্দিষ্ট রঙের শেড। শ্যানেলের অ্যাপ ব্যবহার করলে, ব্যবহারকারীকে নিজেদের চারশ’র বেশি ভিন্ন ভিন্ন শেড থেকে ফলাফল দেখাবে অ্যাপটি। এর ফলে ব্যবহারকারী সহজেই নিজের পছন্দের রংটি শ্যানেলের সংগ্রহ… read more »

ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপে এলো ৪কে এইচডিআর 

খবরটি আপাতত সনি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট মন্তব্য করেছে, ৪কে পর্দা রয়েছে এমন স্মার্টফোনের তালিকা করলে তা সনির পণ্য দিয়ে শুরু হবে, শেষও হবে সনির নাম দিয়েই। এ পদক্ষেপের ফলে এখন বাড়তি একটি অপশন হাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। স্মার্টফোনের পর্দা ৪কে না  হলেও, ইউটিউবের অপশন থেকে ভিডিও মান হিসেবে ২১৬০পি নির্বাচন করে… read more »

এবার আইপ্যাডে এলো মাইক্রোসফটের নতুন অফিস অ্যাপ

প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন অফিস অ্যাপে একসঙ্গে থাকছে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট৷ ২০১৯ সালে অ্যাপটি প্রথমে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য উন্মোচন করেছিলো মাইক্রোসফট৷ উন্মোচনের পর থেকেই ধীরে ধীরে অ্যাপটির উন্নয়ন করেছে সফটওয়্যার জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি৷ কিন্তু এটি সবসময়ই উইন্ডো মোডে চলছিল৷ পুরোপুরি অপটিমাইজড আইপ্যাড অ্যাপ হিসেবে এটি ব্যবহার করা… read more »

দীর্ঘ দিন পর আইওএস অ্যাপ আপডেটে নজর গুগলের

দীর্ঘ সময় ধরে অ্যাপ আপডেটেড না হওয়ায় ব্যবহারকারীরা অনেক সময়ই অ্যাপে প্রবেশ করতে গিয়ে “এই অ্যাপ পুরোনো হয়ে গেছে” মেসেজ দেখেছেন। নতুন আপডেট আনার কারণে আগামীতে আর এ ধরনের বার্তা আর দেখতে হবে না ব্যবহারকারীদেরকে। প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫গুগল এক প্রতিবেদনে জানিয়েছে, ইউটিউব থেকে শুরু করে নিজেদের প্রধান আইওএস অ্যাপগুলোর আপডেট আনতে শুরু করছে গুগল। আপাতত… read more »

বিশ্বে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ টেলিগ্রাম

ডিএমপি নিউজঃ টেলিগ্রাম হলো গুগল প্লে স্টোরে বিশ্বের সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ। এটি ভারতীয়দের জন্য এখন সবচেয়ে পছন্দের তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান বা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। টেলিগ্রাম ইনস্টল করা দেশগুলোর মধ্যে ভারত ছিল ২৪ শতাংশ, তারপর ইন্দোনেশিয়া ১০ শতাংশ। ২০২১ সালের জানুয়ারিতে টেলিগ্রাম ছিল বিশ্বের সর্বাধিক ডাউনলোড করা নন-গেমিং অ্যাপ। ২০২০ সালের জানুয়ারির হিসাবে এটি ৩… read more »

সতর্ক করতে ব্যর্থ জাপানের কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপ

অ্যাপে ত্রুটির কারণে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অনেককেই অ্যাপটি সতর্কবার্তা পাঠাতে পারেনি বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সমস্যাটি নতুন আপডেটের পর এসেছে কি না, তা স্পষ্ট করে না জানালেও চলতি মাসের মাঝামাঝি ত্রুটি সারানো হবে বলে জানিয়েছে দেশটি। এদিকে অ্যাপে এই ত্রুটি করোনাভাইরাস ছড়াতেও কিছুটা ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে… read more »

অ্যান্ড্রয়েড অ্যাপে ‘স্লিপ টাইমার’ পরীক্ষা করছে নেটফ্লিক্স

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, নির্বাচিত কিছু সংখ্যক ব্যবহারকারীকে ক্লক আইকন দেখানো হবে। এটিতে ‘ট্যাপ’ করলেই ১৫, ৩০, ৪৫ মিনিটের সময় সেটিংস ভেসে উঠবে ব্যবহারকারীর সামনে। চাইলে স্ট্রিমিং হতে থাকা পর্ব বা চলচ্চিত্রের শেষ পর্যন্তও সময় বেঁধে দেওয়া যাবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ভিডিও দেখানো বন্ধ করে দেবে নেটফ্লিক্স। যদি পরীক্ষা সফল হয় এবং নেটফ্লিক্স… read more »

ফিরলো পার্লার সাইট, অ্যাপ এখনও স্টোরের বাইরে

মার্কিন ডানপন্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল সামাজিক মাধ্যম অ্যাপ পার্লার। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আক্রমণের ঘটনা ঘটার পর অ্যাপটিকে নিজ নিজ স্টোর থেকে সরিয়ে দেয় অ্যাপল ও গুগল। এর পরপরই পার্লারকে হোস্টিং সেবা দেওয়া বন্ধ করে অ্যামাজন ইনকর্পোরেটেড। শনিবার পার্লারের ওয়েবসাইটকে ফের অনলাইনে দেখা যায়। সেখানে সেবাটির প্রতিষ্ঠাতা জন মাটজি এক সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “হ্যালো বিশ্ব,… read more »

বিভিন্ন দেশে তুরস্কের বিপ অ্যাপ ডাউনলোডের হিড়িক

ডিএমপি নিউজ: প্রযুক্তির জগতে অনেকটা হঠাৎ করেই আলোড়ন তুলেছে তুরস্কে তৈরি একটি ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ, যার নাম ‘বিপ’। বিভিন্ন তথ্যের গোপনীয়তা নিয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষাপটে তুরস্কের এই অ্যাপ এখন অনেকে দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বাংলাদেশে এই অ্যাপের জনপ্রিয়তা সবাইকে ছাড়িয়েছে। গুগল প্লে স্টোর থেকে… read more »

আরও আটটি চীনা অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প

ট্রাম্প স্বাক্ষরিত ওই আদেশে চীনে নির্মিত বা নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশন এবং অন্যান্য সফটওয়্যারের হুমকির কথা উল্লেখ রয়েছে। নির্বাহী আদেশে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন মঙ্গলবার। আদেশটি বলছে, চীন নির্মিত বা নিয়ন্ত্রিত এ অ্যাপগুলোর বিস্তৃত পরিসরের কারণে সৃষ্ট “রাষ্ট্রীয় জরুরি অবস্থা সামাল দিতে” পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এগুলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। গতবারের মতো… read more »

Sidebar