ad720-90

আইওএস অ্যালেক্সা অ্যাপ: নির্দেশ পাঠানো যাবে ‘টেক্সটে’

“টাইপ উইথ অ্যালেক্সা হলো পাবলিক প্রিভিউ ফিচার যা আইওএস অ্যালেক্সা অ্যাপ গ্রাহকরা পাবেন, আওয়াজ না করেও অ্যালেক্সার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এর অর্থ দাঁড়াচ্ছে, আপনি যা কিছু অ্যালেক্সাকে বলতে পারেন, তা এখন অ্যালেক্সার মোবাইল অ্যাপ ব্যবহার করে লিখতেও পারবেন। আপাতত যুক্তরাষ্ট্রের আইওএস গ্রাহকরা পাচ্ছেন টাইপ উইথ অ্যালেক্সা ফিচারটি।” – বলেছেন এক অ্যামাজন মুখপাত্র। প্রযুক্তি ভার্জ… read more »

উইন্ডোজ ১০-এ চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রতিবেদনে উইন্ডোজ সেন্ট্রাল জানিয়েছে, এমএসআইএক্স ফরম্যাটে অ্যান্ড্রয়েড অ্যাপকে প্যাকেজ করে তা মাইক্রোসফট স্টোরে জমা দিতে হবে ডেভেলপারদেরকে। এমএসআইএক্স হলো উইন্ডোজ অ্যাপের একটি প্যাকেজ ফরম্যাট, যা সব উইন্ডোজ অ্যাপে উন্নত প্যাকেজিং অভিজ্ঞতা দেয়। বর্তমানে উইন্ডোজ ১০-এর ‘ইওর ফোন’ অ্যাপের মাধ্যমে অ্যাপ স্ট্রিমিং ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপ পিসিতে চালাতে পারেন গ্রাহক। যদিও এই ফিচারটি কয়েকটি স্যামস্যাং ডিভাইসেই… read more »

আরও ৪৩ চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

প্রতিবেদনে রয়টার্স বলছে, বিবৃতিতে ভারতের প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ৪৩টির মধ্যে অধিকাংশ অ্যাপ-ই চীনভিত্তিক, এর মধ্যে কিছু ডেটিং অ্যাপ রয়েছে, যা “ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার” জন্য ঝুঁকিপূর্ণ। এর আগে ১৭০টির বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ওই সময়ে ভারত সরকার দাবি করেছিল, অ্যাপগুলো ডেটা সংগ্রহ এবং শেয়ার করছে এবং রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক পদক্ষেপকে “ডিজিটাল ধর্মঘট” হিসেবে… read more »

করোনাভাইরাস: যাতায়াত সহায়তায় অ্যাপ বানাচ্ছে এয়ারলাইন সংস্থা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, অ্যাপগুলোর মাধ্যমে মহামারীতে চলাচলে সীমাবদ্ধতার বিষয়গুলো সহজে জানার পাশাপাশি নিরাপদে পরীক্ষা এবং টিকার তথ্য এয়ারলাইন এবং সরকারের সঙ্গে শেয়ার করতে পারবেন যাত্রীরা। চলতি বছরের শেষেই ‘ট্রাভেল পাস’ প্ল্যাটফর্মটির পাইলট প্রকল্প শুরু করার পরিকল্পনা করছে বিশ্বের বড় কয়েকটি এয়ারলাইনস প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্বকারী সংস্থা আইএটিএ। সামনের বছরের প্রথমার্ধে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে অ্যাপ… read more »

এখন অ্যাপ ছাড়াই গান শনাক্ত করতে পারবে আইফোন

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, নতুন আইওএস আপডেটে গান শনাক্তকরণের জন্য আলাদা একটি বাটন যোগ করেছে অ্যাপল। ২০১৮ সালে ৪০ কোটি মার্কিন ডলারে গান শনাক্তকরণ অ্যাপ শাজাম অধিগ্রহণ করেছিলো অ্যাপল। ফিচারটিকে শাজাম অ্যাপকে কাজে লাগানোরই একটি উপায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফিচারটি ব্যবহার করতে হলে আইফোন এবং আইপ্যাডের কন্ট্রোল সেন্টার মেনুতে একটি বাটন যোগ করে নিতে… read more »

করোনাভাইরাস: তথ্য সেবার অ্যাপ আনছে আমেরিকান এয়ারলাইন্স

১৮ নভেম্বর থেকে অ্যাপটি চালু করবে আমেরিকান এয়ারলাইন্স। ভেরিফ্লাই নামের অ্যাপটি বানিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাওন। প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপের মাধ্যমে রিয়েল টাইমে ডায়াগনস্টিক ল্যাব পরীক্ষার ফলাফলের মতো কোভিড-১৯ বিষয়ক ক্রেডেনশিয়াল যাচাই করা যাবে। এর মাধ্যমে এয়ারপোর্টের চেইক-ইন এবং যাচাই প্রক্রিয়া সংক্ষিপ্ত করারও লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স প্রেসিডেন্ট রবার্ট ইসম বলেছেন,… read more »

ভিডিও কলিং ফিচার চালু করলো ডেটিং অ্যাপ ডিন্ডার

ডেটিং অ্যাপ সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ফিচারটির প্রথম বিষয় হলো নিরাপত্তা। বিবিসি’র প্রতিবেদন বলছে, উভয় গ্রাহক চাইলেই কেবল ‘ফেইস টু ফেইস’ ফিচার চালু হবে এবং শুধু একজন ভিডিও আইকনে ক্লিক করলে অন্যজনকে সতর্ক করা হবে না। ইতোমধ্যেই ভিডিও কলিং ফিচার চালু করেছে প্রতিদ্বন্দ্বী ডেটিং সেবা বাম্বল। এবারে ফেইস টু ফেইস ফিচারে টিন্ডার অন্যান্য যে নিরাপত্তা… read more »

আইফোন ১২: সমস্যায় যুক্তরাজ্যের কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ

শুক্রবার বাজারে এসেছে অ্যাপলের নতুন মডেলের আইফোন। ফোনটি যুক্তরাজ্য এবং ওয়েলসের কনট্যাক্ট ট্রেসিং সফটওয়্যার চালাতে সক্ষম। কিন্তু এক গোপনতা নিরাপত্তা ধাপের কারণে সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপটি একদম নতুন করে ইনস্টল করলে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা দেখা দিচ্ছে আইক্লাউড ব্যাকআপ ডেটা ট্রান্সফারের মাধ্যমে অ্যাপটিকে নতুন ফোনে নিয়ে এলে। চলার জন্য… read more »

শিশুদের ডিভাইসের ডেটা সংগ্রহ: প্লে স্টোরে নিষিদ্ধ তিন অ্যাপ

তিনটি অ্যাপ মোট ডাউনলোড হয়েছিল দুই কোটি বার। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, ‘ইন্টারন্যাশনাল ডিজিটাল অ্যাকাউন্টিবিলিট কাউন্সিলের’ (আইডিএসি) হাতে ধরা পড়েছে অ্যাপ তিনটি। ওই সংস্থা-ই প্রথম জানায়, গুগলের ডেটা সংগ্রহ নীতি ভেঙেছে এগুলো। মূলত অ্যাপগুলোর সুনির্দিষ্ট কোনো কোড নিয়ম ভাঙেনি, গুগলের নিয়ম ভাঙার জন্য অ্যাপের কাঠামোগত ধরণ দায়ী বলে উল্লেখ করেছে এনগ্যাজেট। আইডিএসি’র তথ্য অনুসারে,… read more »

যুক্তরাজ্যে নির্দিষ্ট অ্যাপ থাকলে মিলছেনা আইসোলেশনের অর্থ

নিম্ন আয়ের যে ব্যক্তিদেরকে এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেইসের মাধ্যমে ফোন করে স্বেচ্ছায় আইসোলেশনে যেতে বলা হচ্ছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচশ ব্রিটিশ পাউন্ড দাবি করতে পারবেন। স্কাই নিউজের প্রতিবেদন বলছে, ওই অ্যাপটির ব্যবহারকারীরা এই অর্থ পাবেন না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে, এটি বদলানোর পথ খুঁজছে সরকার। সরকারের এক মুখপাত্র বলেছেন, “এনএইচএস কোভিড-১৯… read more »

Sidebar