ad720-90

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে আরও চারটি ফিচার

বছর শেষে ফের হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য সুখবর। চার-চারটি নতুন ফিচার নিয়ে হাজির জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। যে আপডেটের পোশাকি নাম 2.20.10.23। কী কী ফিচার যোগ হচ্ছে এই অ্যাপে? চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই জানিয়ে রাখা ভাল এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন iOS স্মার্টফোন ইউজাররা। যারা iOS-এর আপডেটেড ভার্সানটি ব্যবহার করছেন, তারাই হোয়াটঅ্যাপের নয়া ফিচারগুলি পাবেন।… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

উইন্ডোজ ১০ মোবাইল আরও কিছুদিন

অনেকেই উইন্ডোজ ফোনের শেষ দেখে ফেলেছেন। সম্প্রতি উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম থেকে সমর্থন সরিয়ে নেওয়ার ঘোষণা এসেছে মাইক্রোসফটের পক্ষ থেকে। এতে উইন্ডোজচালিত মোবাইল ডিভাইসের জন্য আর কোনো নিরাপত্তা প্রোগ্রাম হালনাগাদ করবে না মাইক্রোসফট। তবে ১০ ডিসেম্বর থেকে মাইক্রোসফটের সমর্থন সরিয়ে নেওয়ার কথা থাকলেও মাইক্রোসফট আরও কিছুদিন সময় বাড়িয়েছে। উইন্ডোজ ১০ মোবাইল ১৭০৯ সংস্করণটির ক্ষেত্রে… read more »

নতুন লঞ্চ হল আরও শক্তিশালী Vivo U20

  বঙ্গ-নিউজঃ নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo U20। সম্প্রতি 4GB আর 6GB RAM সহ এই ফোন লঞ্চ করেছিল Vivo। এবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Vivo U20। নতুন ভেরিয়েন্টে 8GB RAM থাকছে। গোটা দেশের অফলাইন স্টোর থেকে 8GB RAM ভেরিয়েন্টে Vivo U20 কেনা যাবে। অন্যদিকে শুধুমাত্র Amazon আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায় Vivo… read more »

যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের লাইসেন্সের মেয়াদ বাড়ল আরও ৩ মাস

হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে আরও তিন মাসের অনুমতি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। গতকাল সোমবার নতুন এ অনুমোদন দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। হুয়াওয়ে কর্তৃপক্ষ তিন মাসের ব্যবসা অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে, প্রাথমিকভাবে দুই সপ্তাহ মেয়াদি লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। পরে সে পরিকল্পনা থেকে সরে… read more »

সরকার ফেসবুকের কাছে আরও বেশি তথ্য চাইছে

ফেসবুক ব্যবহারকারী সম্পর্কে তথ্য পেতে ফেসবুকের কাছে অনুরোধ ব্যাপক হারে বেড়ে গেছে। বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে চলতি বছরের প্রথম ৬ মাসে তথ্য চাওয়ার হার ১৬ শতাংশ বেড়েছে। ফেসবুক তাদের চলতি বছরের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে উল্লেখ করেছে, সরকারের পক্ষ থেকে তারা ১ লাখ ২৮ হাজার ৬১৭টি অনুরোধ পেয়েছে, যা ২০১৩ সালে এ প্রতিবেদন চালু হওয়ার পর… read more »

আরও সহজে চাঁদে নভোচারি নামাবে বোয়িং

বোয়িং নিজেদের ‘ল্যান্ডার’ কর্মপ্রক্রিয়ার নাম দিয়েছে ‘স্বল্পতম ধাপে চাঁদে’। পুরো কর্মপ্রক্রিয়াটিতে বড় আকৃতির ‘স্পেস লঞ্চ সিস্টেম’ রকেট ব্যবহারের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। বোয়িং আরও জানিয়েছে, জটিলতা কমাতে একত্রে সব হার্ডওয়্যার না পাঠিয়ে, মহাকাশে কয়েক ধাপে হার্ডওয়্যার পাঠাবে তারা। — খবর বিবিসি’র। উল্লেখ্য, অধিকাংশ রোবোটিক মহাকাশ মিশনে প্রয়োজনীয় সব হার্ডওয়্যার আলাদা করে না পাঠিয়ে নভোচারিদের রকেটেই দিয়ে… read more »

আরও সুনির্দিষ্ট ফলাফল দেবে গুগল সার্চ

নিউরাল নেটওয়ার্কিং টেকনিক নামে একটি পদ্ধতি ব্যবহার করেছে গুগল এই আপডেটে। প্রতিষ্ঠানটির দাবি ১০টির মধ্যে একটি ফলাফল বের করার সূত্রে তুলনামূলক বেশি প্রাসঙ্গিক ফলাফলকে দেখানো সম্ভব হবে এই আপডেটের পর। তবে এই আপডেট আপাতত শুধু ইংরেজি ভাষায় অনুসন্ধানে ব্যবহার করা হবে। অন্যান্য ভাষার ক্ষেত্রে এই প্রযুক্তি পরে সংযোজন করা হবে– খবর আইএএনএস-এর। নিউরাল নেটওয়ার্কের পেছনে… read more »

আরও অন্তত ১০টি ৫জি ফোন আনছে শাওমি

লেই এমন সময় এই ঘোষণা দিলেন যখন শাওমিকে স্বদেশী প্রতিষ্ঠান হুয়াওয়ের দিক থেকে যথেষ্ট প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হচ্ছে- বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। এই সেপ্টেম্বরেই শাওমি তার ফ্ল্যাগশিপ ফোন ‘মি ৯ প্রো’ বাজারে এনেছে। স্থানীয় বাজারে আনা এই ফোনটিই ছিল শাওমির প্রথম ৫জি ফোন। লেই জানান, বাজারে মি ৯ প্রো ফোনের চাহিদা প্রত্যাশার চেয়ে এতোই বেশি… read more »

আরও ৩০ হাজার স্যাটেলাইট পাঠাবে স্পেসএক্স

পৃথিবীর চারপাশে নিম্ন কক্ষপথে ১২ হাজার পর্যন্ত স্টারলিংক স্যাটেলাইট বসাতে ইতোমধ্যেই মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)-এর অনুমোদন পেয়েছে স্পেসএক্স। ভারতীয় সংবারমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ আরও ৩০ হাজার স্টারলিংক স্যাটেলাইটের জন্য সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর কাছে নথি জমা দিয়েছে মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে ওই অনুমোদন পেতে সাত বছরও সময় লাগতে পারে। এরপরই… read more »

Sidebar