ad720-90

মূল্য ছাড় ও বদলি অফার নিয়ে এসেছে স্যামসাং

স্যামসাং বলছে, যেসব ক্রেতা ফিচার ফোন থেকে স্মার্টফোন ব্যবহারের পরিকল্পনা করেছেন, তারা গ্যালাক্সি এম০১ কোর (১/১৬ জিবি) এবং গ্যালাক্সি এম০১কোর (২/৩২ জিবি) স্মার্টফোনে বিভিন্ন অফারের সুবিধা উপভোগ করতে পারবেন। গ্যালাক্সি এম০১ কোর (১/১৬ জিবি) এবং গ্যালাক্সি এম০১কোর (২/৩২ জিবি) এর বাজার মূল্য যথাক্রমে ৭,৯৯৯ টাকা এবং ৮,৯৯৯ টাকা। এক্ষেত্রে উন্মোচন অফার হিসেবে ক্রেতারা এক হাজার… read more »

[NK Light – 20] নিয়ে নিন ওয়াপকিজের সুন্দর ও এক্সট্রা ফিচার সমৃদ্ধ একটি টেম্পলেট আর কোনো অভিজ্ঞতা ছাড়াই তৈরি করুন একটা ডাউনলোড সাইট

আসসালামু আলাইকুম ও আদাব আমি,নাবিদ ইসলাম এন কে আজ আবার হাজির হয়েছি নতুন একটা আর্টিকেল নিয়ে।আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজ প্রায় ৩মাস পর লিখতে বসলাম। আজকের পোষ্ট আজ আপনাদের সাথে একটা ওয়াপকিজ সাইটের টেম্পলেট সেয়ার করবো।এই টেম্পলেটটি আমি নিজে ডিজাইন করেছি।এটাতে কিছু এক্সট্রা ফিচার আছে যা সাধারনত সকল টেম্পলেট… read more »

হুয়াওয়ে প্রশ্নে মার্কিন অনুমোদন চায় সনি ও কিওক্সিয়া

রোববার এ খবর জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম নিককেই। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের স্মার্টফোনে সনির ইমেজ সেন্সর ব্যবহার করে হুয়াওয়ে। সনির শীর্ষ ক্রেতাদের মধ্যেও হুয়াওয়ে অন্যতম। অন্যদিকে, কিওক্সিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই হুয়াওয়ের সরবরাহকারী হিসেবে আছে। নিককেইয়ের প্রতিবেদন বলছে, মার্কিন অনুমোদন ছাড়া হুয়াওয়ের কাছে বিক্রি অব্যাহত রাখলে… read more »

কোভিড-১৯ ও ট্রাম্প: ভুল তথ্য ট্র্যাক করছে সামাজিক মাধ্যম

সামনে মার্কিন নির্বাচন হওয়া্য় এমনিতেই ভুল তথ্যের সঙ্গে লড়তে হচ্ছিল প্রতিষ্ঠানগুলোকে। নতুন পরিস্থিতিতে তা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট নিজের আক্রান্ত হওয়ার খবরটি নিজেই টুইটারে জানান। এর পরপরই ভুল তথ্য ট্র্যাক করা শুরু করে ফেইসবুক ও টুইটার। ফেইসবুক ভুল তথ্য সামাল দেওয়ার লক্ষ্যে ৭০টিরও বেশি সত্যতা যাচাইকরণ প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে। ইউএসএটুডের প্রতিবেদন বলছে,… read more »

ডিজিটাল হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শতাধিক সেবা

রোববার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রূপান্তরিত ডিজিটাল সেবাগুলোর উদ্বোধন ঘোষণা করেন। ছবি- এটুআই মাইগভের মাধ্যমে মাউশি’র সেবাগুলো ডিজিটাইজেশনের ফলে শিক্ষা সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা, যেমন: শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীসহ সকলে খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে সেবার আবেদন, সেবা সংশ্লিষ্ট লেনদেন, সেবার অগ্রগতি, প্রয়োজনীয় কাগজপত্র… read more »

প্রতিটি জেলায় হবে আইটি ইনকিউবেশন ও ট্রেনিং সেন্টার: পলক

বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ঢাকা থেকে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য দেশের আটটি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন… read more »

গরু ও মাছের মত আমাদের পেঁয়াজেও স্বয়ংসম্পূর্ণ হতে হবে

প্রতিবারই ভারত আগাম কোনো ঘোষণা ছাড়াই  পেঁয়াজ রফতানি বন্ধ করে দিচ্ছে। গত বছরও ভারত যখন পেঁয়াজ রফতানি বন্ধ করার ঘোষণা দিয়েছিল, তার পরের প্রতিক্রিয়া তো সবার জানা। পেঁয়াজের দামের বিশ্বরেকর্ড হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়েছিল, এমনকি ভিআইপি মর্যাদায় পেঁয়াজ এসেছিল বিমানে চড়েও। সম্প্রতি ভারত যখন পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার করল এরপর… read more »

অস্ট্রেলিয়ায় আরও কর্মী ছাঁটাই ও বিনিয়োগ কমাবে হুয়াওয়ে

“আমরা এক হাজার দুইশ’ কর্মী থেকে দুইশ’ কর্মীর নিচে নেমে এসেছি। আগামী বছর এটি আরও কমবে।” – বলেছেন হুয়াওয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা। হুয়াওয়েকে ৫জি মোবাইল নেটওয়ার্ক সরবরাহকারীর তালিকা থেকে ২০১৮ সালেই নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়াও হুয়াওয়েকে নিষিদ্ধ করার কারণ হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছিল। “একদম সহজ করে বললে, ৫জি নিষেধাজ্ঞা আমাদেরকে অর্থনীতি… read more »

সম্ভাবনাময় পৃথিবী গড়তে বিজ্ঞান ও প্রযুক্তির বিষ্ময়কর কিছু নমুনা- নার্গিস জিনাত

আজ একটি কৌতুক দিয়ে শুরু করবো।শিক্ষকঃতুই লেখাপড়ায় ভীষণ অমনোযোগী।কিছুই তো পারিস না।ছাত্রঃ ক্যান? পারি তো স্যার!শিক্ষকঃ আয় দেখি,তুই বিজ্ঞান বানান কর।ছাত্রঃ (মাথা চুলকে) ব হ্রস্বি কার বি, প্যাঁচ-পুঁচ আ-কার,দন্ত্য ন।….নাহ!বিজ্ঞানে কোন প্যাঁচ-পুঁচ নেই।মানুষের দৈনন্দিন জীবন-যাত্রাকে সহজ থেকে সহজতর করে তুলতে মানব-সভ্যতার শুরু থেকে এখন অবধি বিজ্ঞান তার একনিষ্ঠ বন্ধু প্রযুক্তির হাতে হাত মিলিয়ে নিরলস প্রচেষ্টা… read more »

শিশুদের বিজ্ঞাপনের বাইরে চান ব্রিটিশ নাগরিক ও জনপ্রতিনিধিরা

চিঠিতে লেখা, আচরণগত বিজ্ঞাপন শুধু গোপনতাকে দুর্বল করে না, “সহজে প্রভাবিত হতে পারেন” এমন স্বল্প বয়সীদেরকেও অন্যায্য বাজার চাপের মুখে ফেলে। বিবিসি জানিয়েছে, গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেইসবুক এবং মাইক্রোসফটের উদ্দেশ্যে লেখা হয়েছে চিঠিটি। সবমিলিয়ে ২৩ জন এমপি স্বাক্ষর করেছেন ‘ফ্রেন্ডস অফ দ্য আর্থ’ বা ‘পৃথিবীর বন্ধুগণ’ শিরোনামের চিঠিটিতে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এমপি ক্যারোলাইন লুকাস ও… read more »

Sidebar