ad720-90

আজ থেকে ডিজিটাল বাংলাদেশ মেলা

‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্য সামনে রেখে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ সকালে তিন দিনের এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মেলার আয়োজক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

গুরুতর সাইবার হামলা থেকে ‘বেঁচে গেল’ লাস ভেগাস

সাইবার হামলার মুখে বাধ্য হয়ে বেশ কিছু অনলাইন সেবাও নামিয়ে নিতে হয়েছিল বলে জানিয়েছেন শহরটির কর্তাব্যক্তিরা। তবে, পরিস্থিতি মোকাবেলায় বেশ দ্রুতই মাঠে নামে আইটি কর্মীরা। ফলে আক্রান্ত সেবার মাধ্যমে আর অনুপ্রবেশ করতে পারেননি সাইবার আক্রমণকারীরা। ভোর সাড়ে চারটার দিকে হয়েছিল সাইবার আক্রমণটি। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার-এর। শহরের কর্মকর্তারা এখনও সাইবার হামলাটির ব্যাপারে বিস্তারিত কোনো… read more »

নগদ অ্যাপস থেকে রেফার করে দিনে এক হাজার টাকা পর্যন্ত আয় করুন

১: কারো রেফারে জয়েন হয়ে একাউন্ট করলেই 46 টাকা বোনাস২: প্রতি রেফারে 21 টাকা বোনাস যেভাবে রেফার করবেন: আপনি যাকে রেফার করতে চান তার নাম্বারে 21 টাকা পাঠিয়ে দেবেন সে যদি সেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলে তাহলে আপনি 42 টাকা পেয়ে যাবেন আর জাগে টাকা পাঠিয়েছেন সে নগদ একাউন্ট খুলে সেই 21 টাকা মোবাইল… read more »

ফোন থেকে ছবি চুরি করছে যেসব অ্যাপ

গত বছর গুগল তাদের প্লেস্টোর থেকে এক হাজারের বেশি অ্যাপ সরিয়েছে। এসব অ্যাপের মধ্যে কিছু ছিল অ্যাডওয়্যার, কিছু ম্যালওয়্যার এবং কিছু অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তেই তাঁর অবস্থান শনাক্ত ও কথোপকথন রেকর্ড করার অভিযোগ ওঠে। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অ্যাপের তালিকায় ২৯টি অ্যাপকে রাখা হয়েছিল, যা গোপনে ফোন থেকে ছবি গায়েব করে ফেলে। এসব অ্যাপ… read more »

ফুল লিমিটেড পেপাল একাউন্ট থেকে ডলার ট্রান্সফারের উপায়………!

পেপ্যাল বিশ্বের অন্যতম একটি অনলাইন ব্যাংকিং সার্ভিস।সত্যি কথা বলতে পেপ্যালকে সম্পূর্ণ বিশ্বের সার্ভিস হিসেবে দাবি করলেও,বাংলাদেশ এখনো পায়নি পেপ্যাল সার্ভিস।ফলসরূপ আমরা পেপ্যালের অর্থ লেনদেন করতে অন্য কান্ট্রির একাউন্ট ব্যাবহার করছি।যার ফলে তারা আমাদের বাংলাদেশী আইপি ডিটেক্ট করে আমাদের একাউন্ট লিমিট করে দেয়, যেখানে অনেকের শত শত ডলার ১৮০ দিন তথা ৬ মাসের জন্য হোল্ড করে… read more »

ফেসবুকে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!

লাস্টনিউজবিডি, ৩০ ডিসেম্বর: একদিন পরেই আসছে নতুন বছর ২০২০। নতুন বছরের প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত সবাই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারসহ হোয়াটসঅ্যাপেও একটি নববর্ষের ‘শুভেচ্ছা মেসেজ পাঠানো হচ্ছে সবাইকে। আর নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে একটি স্প্যাম্প লিঙ্ক ফরোয়ার্ড করেছে। এ লিঙ্কটির ফলে মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল। এ বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান… read more »

চীনা ব্যাংক থেকে আরো ঋণ নেবে টেসলা

ইতোমধ্যেই পাঁচ বছর মেয়াদী এই ঋণ চুক্তি নিয়ে সম্মতি দিয়েছে দুই পক্ষ। বিষয়টির সঙ্গে জড়িত তিন সূত্রের মাধ্যমে জানা গেছে এই অর্থের কিছু অংশ দিয়ে আগের ঋণ পরিশোধ করা হবে– খবর রয়টার্সের। টেসলাকে আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে– চায়না কনস্ট্রাকশন ব্যাংক, এগ্রিকালচারাল ব্যাংক অফ চায়না, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না এবং শাংহাই পুডং ডেভেলপমেন্ট… read more »

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ

  বঙ্গ-নিউজ- আগামী বৃহষ্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যের জন্য www.bmd.gov.bd/astronomy/eclipse তে সার্চ করতে বলা হয়েছে। বাংলাদেশ সময়: ২২:০১:৪৮   ১৫ বার পঠিত   #বাংলাদেশে… read more »

এই দশকে প্রযুক্তি জগতে থেকে শেখা আট শিক্ষা

এই দশকেই প্রযুক্তিপ্রেমীরা শিখেছেন অনলাইনে কাকে বিশ্বাস করতে হবে, ইন্টারনেট জগতে কখন কথা বলতে হবে, কীভাবে অন্য দেশে না গিয়ে বা বাইরের টিভি চ্যানেলের সাহায্য না নিয়েই বড় কোনো অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে স্ট্রিম করে দেখতে হবে। প্রযুক্তি খাতের ক্ষমতাও চোখে পড়েছে এ দশকে। ভেবে দেখুন, গত দশকের শেষেও আইফোনের বয়স ছিল মাত্র তিন বছর। উবার… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

Sidebar