ad720-90

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

২০ মাইল দূর থেকে হৃৎপিণ্ডের সফল অস্ত্রোপচার

চিকিৎসাবিজ্ঞানে রোবট ব্যবহারের ইতিহাস নতুনই বলতে হবে। ২০১৭ সালে রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচারের সংবাদ মেলে। এবার হৃদ্‌রোগের মতো সমস্যায় অস্ত্রোপচার করল রোবট। আর সেটিও প্রায় ২০ মাইল দূর থেকে সফলভাবে পরিচালনা করেছেন একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। গত বুধবার পার্শ্ববর্তী দেশ ভারতের আহমেদাবাদের অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করে কোরপাথ জিআরএক্স রোবট নামের একটি রোবট… বিস্তারিত… read more »

হাইটেক পার্কের প্রত্যাশা পূরণ কত দূর?

হাইটেক পার্কগুলো ঘিরে তিন লাখ মানুষের কর্মসংস্থানের কথা বলা হলেও এর বাস্তব অগ্রগতি এখনো ধীর গতিতে এগোচ্ছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উন্নয়ন বাজেটে অন্তর্ভুক্ত প্রকল্প সংখ্যা ৬টি। এখানেই কর্মসংস্থান করবে সরকার। অবশ্য হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ সেন্টার ও প্রশিক্ষণের মাধ্যমে জনবল তৈরি করা হচ্ছে। হাইটেক পার্কগুলোর মাধ্যমে ২০২০ সালের মধ্যে ৫০০ কোটি… read more »

বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করবেন যেভাবে

বর্ষাকালে বৃষ্টি থাকবেই। আর বৃষ্টির জন্য ভেজা জামা কাপড় শোকানো নিয়েও সমস্যা। অগত্যা বারান্দায় বা ঘরেই দড়ি টাঙিয়ে কাপড় শোকাতে হয়। কিন্তু এ ভাবে কাপড় শুকিয়ে গেলেও কাপড়ে অনেক সময় স্যাঁতস্যাতে দূর্গন্ধ থেকে যায়। সাধারণত জীবাণু, ছত্রাক ইত্যাদি থেকে কাপড়ে আসে দুর্গন্ধ। রোদে শোকানো হলে সূর্যের তাপে এই জীবাণু আসতে পারে না। কিন্তু বর্ষায় রোদ… read more »

১৫০ আলোকবর্ষ দূরে খোঁজ মিলল দুটি বিশাল গ্রহের

এবার হাজারেরও বেশি অজানা গ্রহের সন্ধান দেবে নাসা। ২০১৮ সালের ১৮ এপ্রিল নাসা লঞ্চ করেছিল গ্রহ সন্ধানকারী ডিভাইস, TESS (Transiting Exoplanet Survey Satellite)। যেটিতে সহয়তা করেছিল SpaceX Falcon 9 রকেট। সম্প্রতি TESS গবেষকরা একটি আনুমানিক ধারণা সামনে আনেন। তারা জানান, দুই বছরের বেশি সময় ধরে চলা মিশনে ডিভাইসটির (TESS) মাধ্যমে দশ হাজারের বেশি গ্রহের খোঁজ… read more »

নতুন Youtuber দের জন্য শুখবর♥। যারা funny video নিয়ে কাজ করতে চান, নিয়ে নিন funny video বানানোর জন্য সকল SOUND Efects….একসাথে একটি ফাইলে।

আসসালামু আলাইকুম। অনেকেই ইউটিউবে Funny video নিয়ে কাজ করতে চান।কিন্ত ভিডিও ইডিট করার জন্য অনেকে কাজ করতে পারেন না। অনেকেই ভাবেন যে ভিডিও তে দেয়া এসব funny sound এফেক্ট কোথায় পাবো? ¤NO TENSION¤ আপনাদের জন্যই নিয়ে আসলাম All funny sound এর একটা Pakage.এটাতে প্রায় সব ধরনের SOUND পাবেন। নিচের Link থেকে Zip ফাইলটি ডাউনলোড করুন।… read more »

প্রযুক্তি ব্যবহারে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব: মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রতিবন্ধী বলে আলাদা কোনো গোষ্ঠী নেই। আমরা সবাই মানুষ। সবারই কম বেশি দুর্বলতা থাকে। কখনো শারীরিক কখনো বা মানসিক। প্রযুক্তির অগ্রগতির এ সময় অসম্ভব বলে কিছু নেই।  গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির সহযোগিতায় আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা ২০১৯’–এর উদ্বোধন… read more »

প্রাকৃতিক উপায়ে অনিদ্রা দূর করুন

অনিদ্রা সমস্যা? অনিদ্রার সমস্যা কতটা মারাত্মক হতে পারে তা যারা এ সমস্যায় ভুগছেন তারা বেশ ভালো ভাবেই জানেন। রাতের পর রাত এ সমস্যা চলতে থাকলে জটিল ব্যাধি হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণেই মানুষ অনিদ্রায় ভুগেন। মানুষের ঠিকমতো ঘুম না হলে ওজন বেড়ে যাওয়া, উদ্বেগ, অবসাদ এবং নানা ধরনের হার্টের রোগে আক্রান্ত… read more »

দূর করুন “Microsoft .NET Framework 3.5” এর সমস্যা আপনার উইনডোজ অপারেটিং সিস্টেম থেকে

আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ মেজাজে আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা যারা উইনডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসি বা ল্যাপটপ ব্যবহার করি, বিশেষ করে যারা Windows 8/8.1 ব্যবহার করি তারা হয়তো লক্ষ করবেন যে কিছু সফটওয়্যার ইনষ্টল করার সময় .NET Framework 3.5 রিকোয়ারমেন্ট দেখায়। অর্থ্যাৎ .NET Framework 3.5… read more »

সচেতন Youtuber দের জন্য নতুন আপডেট ইউটিউবের। এক্ষুনি দেখে সচেতন হোন।

সবাই কেমন আছেন। ভালো থাকলে আপনি পোস্টটি পরুন। তাহলে ভালো থাকার মাত্রা বেড়ে যাবে। আর খারাপ থাকলেও পোস্টটি পরুন তাহলে মন নাড়াচাড়া দিয়ে উঠবে। সচেতন নাগরিক হিসেবে যেমন নির্দিষ্ট নিয়ম কানুন মেনে আপনাকে রাস্ট্রে বসবাস করতে হয় ঠিক তেমনি সচেতন ইউটিউবার হলেও ইউটিউব এর রুলস আপনি মানতে বাধ্য। কারন, আপনার অসাবধানতাই চ্যানেল সাস্পেন্ড করতে যথেস্ট।… read more »

Sidebar