ad720-90

[NK Light – 21]ওয়াপকিজ এর জাভাস্ক্রিপ্ট/JS ফাইল ক্রিয়েটর দিয়ে JS তৈরি করলে কাজ করে না এবার কাজ করবে ১০০% সবাই পারবেন

আমি,নাবিদ ইসলাম এনকেআজ একটা নতুন ট্রিক নিয়ে এসেছি আর আগেই বলি এটা নিউদের জন্য অভিজ্ঞদের জন্য না।নতুনরা এটা পারে না।অনেকেই ফেসবুকে আমাকে রিকুয়েষ্ট করেছে।তারা বলে তারা ওয়াপকিজ এ জাভাস্ক্রিপ্ট তৈরি করে কিন্তু কাজ করে না।তাই আজ এটা নিয়ে লিখতে বসলাম।জানতাম কিছু লোক তাচ্ছিল্য করবে কিন্তু যদি ৫জন ও উপকৃত হয় আমি অনেক খুশি হবো।তো শুরু… read more »

বাসা-থেকে-কাজ: ‘চাইলে’ করতে পারবেন মাইক্রোসফট কর্মীরা

মার্কিন প্রযুক্তি জায়ান্ট ফেইসবুক ও টুইটারও নিজ নিজ কর্মীদের স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে। হিসেবে এ পদক্ষেপ অন্যান্যদের তুলনায় অনেক পরে নিলো মাইক্রোসফট। বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর এ সময়ে অনেক প্রতিষ্ঠানই পুনঃবিবেচনা করছে তাদের আসলে কতটুকু অফিস স্থান প্রয়োজন। কারণ মহামারীর প্রভাব পড়েছে কর্মপরিবেশ ও কর্মপ্রণালীতে। গোটা বিশ্ব জুড়ে অনেকেই দীর্ঘদিন ধরে বাসা… read more »

জাকারবার্গের সিদ্ধান্ত ‘বাতিল’ করতে পারবেন যারা

স্বাধীন ওই বোর্ডটিকে আখ্যা দেওয়া হয়েছে ফেইসবুকের “সুপ্রিম কোর্ট” হিসেবে। প্রয়োজনে কনটেন্ট ফেইসবুক ও ইনস্টাগ্রামে থাকবে কিনা সে বিষয়ে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সিদ্ধান্তের বিপক্ষে রায় দিয়ে তা কার্যকর করতে পারবে নতুন এই বোর্ড। — প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। বেশ অনেকবার কনটেন্ট ব্যবস্থাপনা প্রশ্নে ফেইসবুককে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কখনও সাময়িকভাবে ভিয়েতনাম যুদ্ধের ছবি যেটিতে… read more »

ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ Microsoft Team-এ ২৫০ জন অংশগ্রহণ করতে পারবেন!

বুধবার, প্রযুক্তি সংস্থা Microsoft ঘোষণা করেছে যে এখন ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ Microsoft Team-এর ২৫০ জন অংশগ্রহণ করতে পারবেন। আগে এই সুবিধা ১০০ জনের মধ্যেই সীমাবন্ধ ছিল। আপডেটটি ঘোষণার পরে Microsoft সংস্থা আশা করছে যে, এটি Google Meet এবং Zoom অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। লকডাউনের কারণে, বাড়ি থেকে কর্মরত প্রচুর সংখ্যক ব্যবহারকারী ভিডিয়ো কনফারেন্সিং… read more »

এবার দৃষ্টিপ্রতিবন্ধীরাও লিখতে পারবেন অ্যান্ড্রয়েডে

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন এই ব্রেইল কিবোর্ডে ছয়টি বাটন রাখা হয়েছে। প্রতিটি বাটন ব্রেইলের ছয়টি ডট হিসেবে কাজ করবে। বাটনগুলোতে ভিন্ন ভিন্ন ধারায় ট্যাপ করে অক্ষর এবং চিহ্ন লেখা যাবে। নতুন এই কিবোর্ডের নাম দেওয়া হয়েছে টকব্যাক। অন্যান্য কিবোর্ডের মতোই টকব্যাক কিবোর্ড ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। সব অ্যান্ড্রয়েড অ্যাপেই কাজ করবে… read more »

১৫০ গেমার খেলতে পারবেন ‘ওয়্যারজোন’

যাঁরা ‘কল অব ডিউটি’ খেলেন, সেই গেমারদের জন্য সুখবর। কল অব ডিউটি থেকে নতুন নামের গেম আসতে পারে। বিনা মূল্যের ব্যাটল রয়্যাল গেমটির নাম হতে পারে ‘ওয়্যারজোন’। গেমটি নিয়ে ভিডিও গেম সম্প্রচারকারী ক্যাওসের পক্ষ থেকে ১১ মিনিটের গেমপ্লে ভিডিও ছাড়া হয়েছে। অবশ্য গেমটি নিয়ে প্রকাশক অ্যাকটিভেশন বা নির্মাতা ইনফিনিটি ওয়ার্ডের পক্ষ থেকে কিছু বলা হয়নি।… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

এ বয়সে পারবেন হুয়াওয়ের সিইও?

৭৫ বছর বয়সী হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন ঝেংফেই অবসর নিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মার্কিন চাপের মুখে পড়া হুয়াওয়েকে উদ্ধার করার জন্য সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। সম্প্রতি লাতিন আমেরিকা ও স্পেনের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি। ওই সাক্ষাৎকারে লাতিন আমেরিকায় ৫–জি উন্নয়ন, হুয়াওয়ের হংমেং অপারেটিং সিস্টেম ও মার্কিন যুক্তরাষ্ট্রে সাময়িক… read more »

ফ্রিল্যান্সিং করে যে কাজে বেশি টাকা আয় করতে পারবেন

যাঁরা প্রচলিত অফিস বাদ দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে সবচেয়ে বেশি আয় করতে চান, তাঁদের জন্য ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রের দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগবে। সম্প্রতি এ দুটি খাতে দক্ষ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি বাড়তে দেখা গেছে। ফ্রিল্যান্সিং ক্ষেত্রের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের তথ্য অনুযায়ী, কর্মী নিয়োগদাতাদের কাছে ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল… read more »

জিমি ওয়েলস কি পারবেন?

ফেসবুক ও টুইটারের ওপর বিরক্ত হয়ে গেছেন? যাঁরা এসব মাধ্যমের ওপর বিরক্ত, উইকিপিডিয়ার সহযোগী প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস তাঁদের ‘ডব্লিউটি: সোশ্যাল’ মাধ্যমটিতে স্বাগত জানাচ্ছেন। এটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যাতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং ব্যবহারকারীর তথ্য বিক্রি করা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। ‘ডব্লিউটি: সোশ্যাল’ মাধ্যমটিতে ফেসবুকের মতোই নিউজফিড থাকছে। ব্যবহারকারী এতে নিউজ… read more »

Sidebar