ad720-90

খাবার টেবিলে মোবাইল ফোন নয়: পোপ ফ্রান্সিস

‘তারা প্রার্থনা করতেন, কাজ করতেন এবং একে অন্যের সঙ্গে কথা বলতেন” – উদাহরণে বলেন পোপ। ভ্যাটিকান সিটির সেইন্ট পিটার্স স্কয়ারে রোববার এ বিষয়ে কথা বলেন তিনি। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, পোপের ওই বক্তব্য ছিল অনির্ধারিত। “পরিবারের সঙ্গে আবার আমাদের কথাবার্তা শুরু করতে হবে।” অবশ্য পোপ ফ্রান্সিস নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। প্রায়ই তাকে তীর্থযাত্রীদের… read more »

আসছে হুয়াওয়ে’র দ্বিতীয় ফোল্ডএবল ফোন

উন্মোচনের সময় থেকে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানের নতুন কিরিন ১০০০ প্রসেসর ব্যবহার করা হবে ডিভাইসটিতে। আর ডিভাইসটি উন্মোচন করা হতে পারে আইএফএ ২০২০-এ। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের মতো নকশা রাখা হতে পারে হুয়াওয়ের নতুন ফোল্ডএবল স্মার্টফোনটিতে। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি ফোল্ডের মতো ভেতরের দিকেই পর্দা ভাঁজ হবে নতুন ফোল্ডএবল মেইট… read more »

দুই পর্দার ৫জি ফোন আনবে এলজি

এই খাতের এক সূত্রের বরাত দিয়ে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য এমডাব্লিউসি ২০২০-এ নতুন ৫জি ফোন ভি৬০ থিনকিউ উন্মোচন করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। আল্ট্রা-ফাস্ট ওয়্যারলেস নেটওয়ার্কও থাকবে ডিভাইসটিতে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছেন, “ভি৬০ থিনকিউ উন্মোচনের পরিকল্পনা করছে এলজি, নতুন বছরের প্রথম স্মার্টফোন ৫জি’র বাজারে তাদের উপস্থিতি আরও বিস্তৃত… read more »

টুইটারে ত্রুটি: মেলানো যাচ্ছে কোটি গ্রাহকের ফোন নাম্বার

নিরাপত্তা বিশেষজ্ঞ ইব্রাহিম বালিকের দাবি, টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপের ত্রুটির কারণে এক কোটি ৭০ লাখ গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে ফোন নাম্বার মেলানো গেছে। এর মধ্যে কিছু উচ্চপদস্থ রাজনীতিবিদ এবং কর্মকর্তাও রয়েছেন। টুইটারের কন্টাক্টস আপলোড ফিচারের মাধ্যমে গ্রাহকের ফোন নাম্বার বের করেছেন বালিক– খবর আইএএনএস-এর। “আপনি যদি আপনার ফোন নাম্বার আপলোড করেন, এর বদলে গ্রাহকের তথ্য বের করতে… read more »

প্রথমবারের মতো ‘কনসেপ্ট’ ফোন দেখাবে ওয়ানপ্লাস

৭ থেকে ১০ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ওয়ানপ্লাস কনসেপ্ট ওয়ান বিশেষ ইভেন্ট। সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পিট লাউ বলেন, সামনের মাসে সিইএস-এ নিজস্ব বিশেষ ইভেন্ট আয়োজন করবে ওয়ানপ্লাস। শীঘ্রই নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ৮ উন্মোচনেরও পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির– খবর আইএএনএস-এর। প্রতিষ্ঠানের নতুন ফ্ল্যাগশিপের কিছু ছবিও সম্প্রতি অনলাইনে এসেছে। ডিভাইসটির সামনে… read more »

ফোনে টুটক থাকলে মুছে ফেলুন

বার্তা পাঠানোর অ্যাপ টুটক-এর মাধ্যমে ব্যবহারকারীর ওপর নজর রাখে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সরকার ও দ্য নিউইয়র্ক টাইমস-এর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এরপর অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়। অভিযোগ উঠেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টুটক মূলত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর গুপ্তচর টুল হিসেবে ব্যবহার করা হয়। মূলত… read more »

প্রিমো এইচএইট টার্বো ফোনে ছাড়

‘প্রিমো এইচএইট টার্বো’ মডেলের স্মার্টফোনটিতে এক হাজার ১০০ টাকা ছাড়ের ঘোষণা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন। ‘উইন্টার সেল’ অফারের আওতায় ৩ গিগাবাইট র‍্যামের ফোনটিতে এ ছাড় চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ফোনটির আগে দাম ছিল ৭ হাজার ৫৯৯ টাকা। ছাড়ের পর এটি ৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে। ফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮: ৯ রেশিওর… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

নতুন বছরে হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন

আবারও ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন তৈরি করছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ‘হুয়াওয়ে মেট এক্সএস’ মডেলের পরবর্তী প্রজন্মের এই ফোল্ডেবল স্মার্টফোন স্পেনের বার্সেলোনায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ এ তথ্য নিশ্চিত করেছেন। হুয়াওয়ে মেট এক্সএস মূলত হুয়াওয়ের প্রথম ফোল্ডেবল ফোন মেট এক্সের উত্তরসূরি। তবে আসন্ন এই ফোনে… read more »

মোবাইল ফোনে আইএসও সনদ পেল ওয়ালটন

আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) সনদ অর্জন করেছে ওয়ালটন মোবাইল। প্রথম বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনটি ক্যাটাগরিতে এ সনদ পেয়েছে। সনদগুলো হচ্ছে: আইএসও ৯০০১: ২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১: ২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ৪৫০০১: ২০১৮… বিস্তারিত সর্বপ্রথম প্রকাশিত

Sidebar