ad720-90

মটোরোলার দুই ফোনে ছাড়

দেশের বাজারে মটোরোলা ফোনের দুটি মডেলে ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মটোরোলা ই৫ প্লাস ও মটোরোলা ই৪ প্লাসে তিন হাজার ও দুই হাজার টাকা ছাড় পাওয়া যাবে। ই-কমার্স সাইট দারাজ ডটকমে হ্যালো মোটো অ্যাগেইন নামের কর্মসূচির আওতায় এ ছাড় পাওয়া যাবে। সম্প্রতি দারাজের সঙ্গে এ নিয়ে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। মটোরোলা কর্তৃপক্ষ জানিয়েছে, মটো ই৪ প্লাসের দাম… read more »

ইউমিডিজির দুই ফোনে ছাড়

ই-কমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকম থেকে ইউমিডিজি ব্র্যান্ডের ফোন কিনলে সর্বোচ্চ ছয় হাজার টাকা ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইউমিডিজি কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ারলেস চার্জারসহ ইউমিডিজির ওয়ান প্রো মডেলের ফোনটি পাওয়া যাবে ১৬ হাজার ৯৮০ টাকায়। ওয়ারলেস চার্জার ছাড়া এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা। তিন হাজার টাকা কমে ইউমিডিজি ওয়ান পাওয়া যাবে ১২ হাজার ৯৯০ টাকায়। ১৮… read more »

এবার ফোল্ডএবল ফোন দেখালো অপো

ডিভাইসটির শুধু ছবি দেখিয়েছেন অপো’র ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন। আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন করা হয়নি। চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে নতুন এই ডিভাইসটির ছবি পোস্ট করেন শেন। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রোটোটাইপ ডিভাইসটি উৎপাদন করার কোনো পরিকল্পনা নেই অপো’র। গ্রাহকের যথেষ্ট চাহিদা থাকলেই হয়তো বাজারে আনা হবে ডিভাইসটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের। ফোল্ডএবল স্মার্টফোনের নকশায়… read more »

এবার ফোল্ডএবল ফোন আনলো হুয়াওয়ে

নকশার দিক থেকে স্যামসাং থেকে আলাদা হুয়াওয়ে’র স্মার্টফোন-ট্যাবলেট হাইব্রিড ডিভাইসটি। গ্যালাক্সি ফোল্ডের পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়। সেখানে মেইট এক্স ভাঁজ হয় বাইরের দিকে। ফলে ভাঁজ করা হলে স্মার্টফোন মোডে সামনে পেছনে উভয় দিকেই পর্দা থাকে– খবর বিবিসি’র। স্মার্টফোন বা ট্যাবলেট দুই মোডেই স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডের পর্দা থেকে বড় হুয়াওয়ে মেইট এক্স-এর পর্দা। ভাঁজ খোলা… read more »

ফোন থেকে কম্পিউটারে তারহীন ফাইল স্থানান্তর

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কম্পিউটারে কোনো ফাইল স্থানান্তরের জন্য আমরা সচরাচর ডেটা কেব্ল ব্যবহার করে থাকি। তবে সে জন্য প্রত্যেকবার নতুন করে সেটআপ করে নিতে হয়। তবে আপনি চাইলে কোনো কেব্ল সংযোগের ঝামেলা ছাড়াই উইন্ডোজ ড্রাইভের মতো আপনার মুঠোফোনের সব বিষয়বস্তু (কনটেন্ট) কম্পিউটারে স্থানান্তর করতে পারেন। ধাপগুলো এমন— প্রথমে গুগল প্লে স্টোরে ঢুকে কোনো একটি ফাইল… read more »

ইন্টারনেট চলবে দেশে তৈরি ফিচার ফোনে

জাভা সমর্থিত নতুন ফিচার ফোন এনেছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি স্মার্ট সুবিধায় সাজানো নতুন এই ফোনের মডেল ‘ওলভিও এমএম১৯জে’। এতে রয়েছে বিল্টইন ফেসবুক এবং অপেরা মিনি। সঙ্গে ইডিজিই থাকায় ফেসবুক ব্যবহার কিংবা ইন্টারনেট ব্রাউজিং করা যাবে। ফোনটির দাম এক হাজার ৩০০ টাকা। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন… read more »

ফাঁস হলো হুয়াওয়ে’র ফোল্ডএবল ফোন

ব্যানারে নতুন এই ফোল্ডএবল স্মার্টফোনের নাম বলা হয়েছে হুয়াওয়ে মেইট এক্স– খবর প্রযুক্তি সাইট ভার্জের। কয়েক মাস ধরেই ফোল্ডএবল ৫জি ফোন নিয়ে কথা বলছে হুয়াওয়ে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের নিমন্ত্রণপত্রেও ডিভাইসটির ঘোষণা এবং সংক্ষিপ্ত টিজার দেওয়ার অঙ্গীকার করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি। ডিভাইসটির ব্যানারে খুব বেশি তথ্য দেওয়া হয়নি। শুধু ডিভাইসটির নাম নিশ্চিত হওয়া গেছে। ব্যানারে… read more »

ফোল্ডএবল ফোন আনতে পারে অ্যাপলও

আগের সপ্তাহেই নতুন এই ফোল্ডএবল আইফোনের পেটেন্ট প্রকাশ পায়। নথি থেকে দেখা গেছে, ২০১৮ সালের অক্টোবরেই পেটেন্টের জন্য আবেদন করে অ্যাপল। এর থেকে ধারণা করা হচ্ছে, ফোল্ডএবল আইফোনের জন্য বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের। বুধবার আনুষ্ঠানিকভাবে ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। দুই হাজার মার্কিন ডলারের এই ডিভাইসটি স্মার্টফোনকে নতুন খাতের… read more »

ভাঁজ করা ও ৫জি ফোন আনল স্যামসাং

ভাঁজ করা স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড ও ৫জি সমর্থিত গ্যালাক্সি এস ১০ সহ আরও তিনটি সংস্করণের এস ১০ মোবাইল উন্মুক্ত করেছে স্যামসাং। আগামী দুই মাসের মধ্যে ভাঁজ করার সুবিধাযুক্ত ফোন বিক্রি শুরু করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ‘আনপ্যাকড ২০১৯’ অনুষ্ঠানে এ ফোনের ঘোষণা দেয় স্যামসাং। ৫জি নেটওয়ার্ক চালু হলে গ্যালাক্সি এস ১০ ফোনটিতে দ্রুতগতিতে তথ্য… read more »

প্রথমবারের মতো ভোডাফোন নেটওয়ার্কে ৫জি ফোন

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ দিকে কিছু ইউরোপিয়ান শহরে ৫জি চালুর পরিকল্পনা রয়েছে ভোডাফোনের। বুধবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষার সময় স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় আল্ট্রা-হাই-রেজুলিউশানের ৪কে ভিডিও কল করা হয়েছে। বর্তমান ৪জি প্রযুক্তির চেয়ে এর গতি ১০ গুণ বেশি। ধারণা করা হচ্ছে ২০২০ সালে বিশ্বজুড়ে বাণিজ্যিকভাবে চালু করা হবে ৫জি… read more »

Sidebar