ad720-90

পঞ্চম ডিজিটাল মার্কেটিং সামিট অনুষ্ঠিত

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো পঞ্চম ডিজিটাল মার্কেটিং সামিট। ‘ডেলভিং ডিপ ইনটু ডিজিটাল’ প্রতিপাদ্য নিয়ে প্রায় ৪০০ ডিজিটাল মার্কেটিং পেশাদারদের উপস্থিতিতে এ সম্মেলন হয়। ২০১৪ সাল থেকে শুরু হওয়া এ সম্মেলন দেশের ডিজিটাল মার্কেটিং পেশাদারদের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে ১৬টি বিভাগে ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে পুরস্কার… বিস্তারিত সর্বপ্রথম… read more »

অ্যাপলকে ছাপিয়ে শীর্ষে মাইক্রোসফট

চলতি বছর অগাস্টে প্রথম ট্রিলিয়ন ডলার প্রতিষ্ঠান হওয়া অ্যাপলের বাজারমূল্য শুক্রবার ৭৪,৬৮০ কোটি ডলারে নেমে আসে। প্রত্যাশা অনুযায়ী আইফোন বিক্রি করতে না পারাকেই অ্যাপলের বাজারমূল্য কমার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে। বর্তমান তালিকায় ৭৩৬৬০ কোটি ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও ৭২,৫৫০ কোটি ডলার নিয়ে… read more »

আরিফের আয়নে আবিষ্কারের আনন্দ

৩০ বছরের কম বয়সী ৩০ সম্ভাবনাময় উদ্ভাবকের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী। সেই তালিকায় আছে বাংলাদেশের জি এম মাহমুদ আরিফের নাম। যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্চ নামে একটি গবেষণা সংস্থায় কাজ করছেন তিনি। ই–মেইলের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলেছেন মো. সাইফুল্লাহ ‘আপনার গবেষণার বিষয় মূলত কী?’ প্রশ্ন করে একটা খটমটে উত্তরের জন্য অপেক্ষা করছিলাম। বিজ্ঞানীরা… read more »

প্রযুক্তির হাতেই সে দক্ষতা

শিক্ষক মানুষ গড়ার কারিগর। প্রযুক্তির যতই উন্নয়ন হোক, ভালো শিক্ষকের গুরুত্ব সব সময় রয়েছে। বিশেষ করে দরিদ্র দেশগুলোয় কার্যকরী শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে শিক্ষকের গুরুত্ব অনেক বেশি। কিন্তু একাধারে শুধু শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন-ট্যাব-ল্যাপটপ ধরিয়ে দিলেই কি শিক্ষাব্যবস্থা উন্নত হয়ে যাবে? বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের হাতে ডিজিটাল যন্ত্র তুলে দেওয়ার আগে শিক্ষকদের বিষয়েও নজর দেওয়া দরকার।  ইকোনমিস্টের সাম্প্রতিক প্রতিবেদনে… read more »

কর্মপরিবেশ: ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ স্যামসাংয়ের

২০০৭ সালে স্যামসাংয়ের চিপ কারখানার এক কর্মী লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে প্রতিষ্ঠানটির কারখানাগুলোর কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ শুরু হয়। এ নিয়ে অসুস্থ কর্মীদের প্রতিনিধিত্ব করা একটি সংগঠন ও বিশ্বের শীর্ষ মেমোরি চিপনির্মাতা প্রতিষ্ঠানটির মধ্যে বিবাদ শুরু হয়। স্যামসাংয়ের সর্বশেষ এই পদক্ষেপের ফলে এক বছর ধরে চলে আসা এই বিবাদের মীমাংসা হলো। ওই সংগঠনের… read more »

ফের জনপ্রতিনিধিদের কাঠগড়ায় ফেইসবুক

ফেইসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট রিচার্ড অ্যালান লন্ডনে এই কমিটির মুখোমুখি হবেন। এতে থাকছেন ব্রিটেন, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, আয়ারল্যান্ড, লাটভিয়া ও সিঙ্গাপুরের জনপ্রতিনিধিরা। শুক্রবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, ২২ জন প্রতিনিধি নিয়ে বানানো একটি আন্তুর্জাতিক কমিটি সামনের সপ্তাহে লন্ডনে ফেইসবুককে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে। অনলাইনে ভুয়া সংবাদ ছড়ানো ও সামাজিক মাধ্যমে… read more »

কার কাছে কয়টি বেলুন?

গণিতে কিছু বিষয় আমরা স্বতঃসিদ্ধ ধরে নিই। মনে কখনো প্রশ্ন ওঠে না। যেমন, আমরা বলি ক = খ। মানে ক ও খ সমান। কিন্তু মাঝখানে যে ‘=’ টি দিয়ে ক ও খ-কে ‘সমান’ বোঝাচ্ছি, সেটা কীভাবে প্রচলিত হলো? এ সম্পর্কে আমরা খুব বেশি চিন্তা করি না। এর পেছনে যুক্তিই বা কী? এই চিহ্নটি প্রায় ৪৬০… read more »

চারটি ক্যামেরা নিয়ে আসছে ওপো

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ওপো আর সেভেনটিন প্রো। ডিসেম্বরের ৪ তারিখ মুম্বইতে লঞ্চ করতে চলেছে চীনা এই মডেল। ওপোর এই মডেলের বিশেষত্ব হল, এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে আরও একটি। জেনে নিন এর নজরকাড়া ফিচার্সগুলি। ওয়াটার ড্রপ স্টাইল নচ, একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ছাড়াও রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স। রয়েছে… read more »

গাঁজা থেকেই তৈরি হবে ক্যান্সারের ওষুধ!

গাঁজা তৈরি হবে ওষুধ। আর তাতেই প্রশমিত হবে ক্যান্সারের যন্ত্রণা কিংবা এপিলেপ্সি। এমনই আশার আলো দেখাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা। আগামী এক বছরের মধ্যে সেই ওষুধ তৈরি করবে বলে জানাচ্ছে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। আপাতত অ্যান্ডভান্স স্টেজের ট্রায়াল চলছে বলে জানা গিয়েছে। যে ক্যানাবিস বা গাঁজা ড্রাগ হিসেবেও ব্যবহার করা হয় সেই গাঁজা থেকে ওষুধ… read more »

বাংলাদেশের এটুআই প্রোগ্রাম নির্মিত স্টার্ট টু ফিনিশ অ্যাপ ফিজিতে উদ্বোধন

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ফিজিতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণের লক্ষ্যে ২১ নভেম্বর বাংলাদেশের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম নির্মিত স্টার্ট টু ফিনিশ (এস২এফ) নামে একটি সার্ভিস ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এটুআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। ইউএনডিপি বাংলাদেশ ও ইউএনডিপি ফিজি’র সহযোগিতায় ফিজির নোভায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সার্ভিস… read more »

Sidebar