ক্যালিফোর্নিয়ায় চালকবিহীন সরবরাহে প্রথম নাম ‘নুরো’
এর আগে এপ্রিলে অঙ্গরাজ্যটিতে আর২ যানের পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি৷ এবারে অনুমোদন পাওয়ায় এই সেবার মাধ্যমে পণ্য সরবরাহের জন্য গ্রাহকের কাছ থেকে অর্থ নিতে পারবে নুরো৷ বিবিসি’র প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয় যানের সর্বোচ্চ গতিসীমা হবে ঘন্টায় ৩৫ মাইল৷ আর শুধু অনুকূল আবহাওয়াতেই চলতে পারবে যানবাহনগুলো৷ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস পরিচালক স্টিভ গর্ডন বলেছেন, “ক্যালিফোর্নিয়ায় স্বয়ংক্রিয়… read more »


