ad720-90

পথচারীদের সঙ্গে কথা বলবে টেসলা গাড়ি 

টুইটারে বিষয়টি জানিয়ে এক ভিডিও শেয়ার করেছেন মাস্ক। ওই ভিডিওতে টেসলা গাড়িকে পথচারীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। মাস্ক জানিয়েছেন, বিদ্যুত চালিত গাড়িতে শীঘ্রই আসতে পারে ফিচারটি। — খবর গালফ নিউজের। “সামনে থেকে আপনি চাইলে মানুষের সঙ্গে কথা বলবে টেসলা। এটি আসলেই সত্যি।”- টুইটে লিখেছেন টেসলা প্রধান। ওই টুইটে জুড়ে দেওয়া ভিডিওটিতে দেখা গেছে, মানুষের… read more »

ফেসবুক সমাজের ক্ষতি করছে: জাকারবার্গ

ফেসবুক যে সমাজের অনেক ক্ষতি সাধন করছে দেরিতেও হলে এটা বুঝতে পেরেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন,  বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি  তৈরি করা ছিল তার মারাত্মক ভুল। এমনটাই বলছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জি নিউজ। জাকারবার্গ জানান, সমাজকে অনেক ক্ষতির মুখোমুখি করছে এই ফেসবুক। এটি তৈরি করা হয় সামাজিক উন্নয়নের… read more »

আদালতের নির্দেশে কলম্বিয়া ছাড়ছে উবার

শুক্রবার আদালতের ওই নির্দেশকে ‘বিধিবহির্ভূত ও নিজ প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন’ আখ্যা দিয়েছে উবার। দেশটির এক বিচারক রায় দিয়েছেন, প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। ওই বিচারকের রায়ের পরেই উবারকে দেশ ছাড়তে বলেছে কলম্বিয়া। — খবর রয়টার্সের। উবার জানিয়েছে, দেশটির ২০ লাখ উবার গ্রাহক ও ৮৮ হাজার উবার চালকের অধিকার নিশ্চিত করতে সব আইনি রাস্তা প্রয়োগ করবে… read more »

নতুন পর্দা প্রযুক্তি ওয়ানপ্লাসের!

চীনা সামাজিক মাধ্যমের এক পোস্টে নতুন ‘পর্দা প্রযুক্তির’ টিজার দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, সোমবার চীনের শেনঝেনে আয়োজিত ইভেন্টে এই প্রযুক্তি উন্মোচন করবে ওয়ানপ্লাস– খবর প্রযুক্তি সাইট ভার্জের। নতুন এই পর্দা প্রযুক্তি কী হতে পারে সে বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে, ইভেন্টের নিমন্ত্রণপত্রে একটি চিত্র দেখানো হয়েছে। এতে দেখা গেছে বেশ কিছু গ্লাস… read more »

ফেইসবুক ছাড়লেন প্রতিবাদী ম্যার্ক হ্যামিল

রোববার পোস্ট করা ওই টুইট বার্তায় মার্ক হ্যামিল জানান, ফেইসবুক প্রধানের রাজনৈতিক বিজ্ঞাপনে সম্মতি দেওয়ার সিদ্ধান্তে নিয়ে নাখোশ তিনি। এতে করে সাইটে মিথ্যা ও প্রোপাগান্ডা প্রবেশের সুযোগ পাচ্ছে। এর প্রতিবাদে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট তিনি মুছে দেবেন। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএএনএস’র। রাজনৈতিক বিজ্ঞাপন প্রশ্নে জাকারবার্গের অবস্থান নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন খ্যাতনামা তারকারা। নভেম্বরের শেষে… read more »

‘জীবন সঙ্গী’ নিয়ে মহাকাশ ভ্রমণে যাবেন শতকোটিপতি

মহাশূন্যে যাওয়ার পর ওই দৃশ্য তথ্যচিত্র হিসেবে স্ট্রিম করা হবে ‘আবেমাটিভি’ নামের স্ট্রিমিং সেবায়। তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে ‘ফুল মুন লাভার্স’। — খবর রয়টার্সের। নিজের ফ্যাশন রিটেইলার ‘জোজা’ সফটব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছিলেন ৪৪ বছর বয়সী এই শতকোটিপতি। সম্প্রতি ২০ উর্ধ্ব তরুণীদের ওই তথ্যচিত্রে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন মাইজাওয়া। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “একাকিত্ব ও… read more »

চোর ধরার উদ্যোগ নিচ্ছে অ্যামাজন ও অন্যরা

রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের গবেষকদের দেওয়া তথ্যমতে প্রতিদিন যুক্তরাষ্ট্রে গড়ে প্যাকেজ চুরি হয় বা হারিয়ে যায় ১৭ লাখ। দেশটিতে অনলাইন কেনাকাটায় শীর্ষে রয়েছে অ্যামাজন। প্রতিষ্ঠানের প্রাইম সদস্যরা বলছেন বছরে গড়ে ৫১টি প্যাকেজ সরবরাহ পান তারা। তিনজনের মধ্যে একজন মার্কিন নাগরিক অন্তত একটি প্যাকেজ চুরির অভিযোগ করেন। এতে প্রতিদিন আড়াই কোটি মার্কিন ডলারের পণ্য ও সেবা চুরি… read more »

মাসে এক লাখ ‘মেইট এক্স’ বিক্রি করছে হুয়াওয়ে

সবমিলিয়ে দুই মাস ধরে চীনের বাজারে বিক্রি হচ্ছে মেইট এক্স স্মার্টফোন। সে হিসেবে দুই লাখ ফোল্ডএবল ফোন বিক্রি করেছে হুয়াওয়ে। কোনো একক বাজারে এতো ফোল্ডএবল ফোন বিক্রি হওয়ার বিষয়টি অবাক করার মতোই। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র। গত বছরের নভেম্বর থেকে চীনের বাজারে বিক্রি হচ্ছে মেইট এক্স। এদিকে, দক্ষিণ কোরিয়ান জায়ান্ট স্যামসাংয়ের ফোল্ডএবল গ্যালাক্সি ফোল্ড… read more »

গুরুতর সাইবার হামলা থেকে ‘বেঁচে গেল’ লাস ভেগাস

সাইবার হামলার মুখে বাধ্য হয়ে বেশ কিছু অনলাইন সেবাও নামিয়ে নিতে হয়েছিল বলে জানিয়েছেন শহরটির কর্তাব্যক্তিরা। তবে, পরিস্থিতি মোকাবেলায় বেশ দ্রুতই মাঠে নামে আইটি কর্মীরা। ফলে আক্রান্ত সেবার মাধ্যমে আর অনুপ্রবেশ করতে পারেননি সাইবার আক্রমণকারীরা। ভোর সাড়ে চারটার দিকে হয়েছিল সাইবার আক্রমণটি। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার-এর। শহরের কর্মকর্তারা এখনও সাইবার হামলাটির ব্যাপারে বিস্তারিত কোনো… read more »

ফোনের ত্রুটিপূর্ণ ব্যাটারি কেইস বদলে দেবে অ্যাপল

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স এবং আইফোন এক্সআর-এর ত্রুটিপূর্ণ যেকোনো রঙের স্মার্ট ব্যাটারি কেইসগুলো বদলে দেওয়া হবে। ২০১৯ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে উৎপাদিত এই কেইসগুলো অ্যাপল স্টোর বা অ্যাপল অনুমোদিত সেবাদাতা স্টোর থেকে বদলে নিতে পারবেন গ্রাহক– খবর সিএনবিসি’র। অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, ত্রুটিপূর্ণ ব্যাটারি কেইসগুলো কখনও কখনও… read more »

Sidebar