১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!
এবছরের মে মাসেই ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন এনে বাজারে সাড়া ফেলে দিয়েছিল স্যামসাং। আর এবার ১০৮! বিশ্বে প্রথমবার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বাজারে নিয়ে এল এই সংস্থা। চিনের জিওমি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স নামের সেন্সরটি এনেছে স্যামসাং। এক সপ্তাহ আগেই প্রথমবারের মতো স্যামসাংয়ের মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর দিয়ে তোলা ছবি দেখিয়েছে জিওমি।… read more »


