ad720-90

জাহাজ থেকে টাচস্ক্রিন বাদ দিচ্ছে মার্কিন নৌ বাহিনী

টাচস্ক্রিন কন্ট্রোলের সঙ্গে নাবিকরা অভ্যস্ত না হওয়ায় দুইটি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ১৭ জন নৌ সেনা। এ কারণেই পুরানো কন্ট্রোল ব্যবস্থায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌ বাহিনী– খবর বিবিসি’র। দুর্বল প্রশিক্ষণের কারণে নাবিকরা জরুরী অবস্থায় টাচস্ক্রিনের জটিল ব্যবস্থা ব্যবহার করতে পারেন না। জরিপে দেখা গেছে তারা হুইল এবং থ্রটল দিয়ে জাহাজ নিয়ন্ত্রণ করতে বেশি… read more »

পেটেন্টধারীর তালিকায় দ্বিতীয় স্যামসাং

যুক্তরাষ্ট্রে আগের বছর ৫৮৩৬টি পেটেন্ট আবেদন করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ওনার্স অ্যাসোসিয়েশন (আইপিও)-এর পক্ষ থেকে বলা হয় ২০১৮ সালে আইবিএম-এর পেটেন্ট সংখ্যা ৯০৮৮টি– খবর আইএনএস-এর। পেটেন্টধারীর দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে স্যামসাংয়ের নিজ দেশের প্রতিদ্বন্দ্বী এলজি ইলেকট্রনিকস। ২৪৭৩টি পেটেন্ট নিয়ে এক বছর… read more »

কম্পিউটার সিস্টেম ভাল রাখার জন্য দারুণ একটি অ্যাপ্লিকেশন Advanced SystemCare Pro

আশাকরি সবাই ভাল আছেন? আপনাদের মাঝে ভাল লাগা একটি  টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। অ্যাডভান্সড সিস্টেমকেয়ার প্রো পারফরম্যান্স বাড়ানোর এবং বিভিন্ন ভাইরাসের হুমকী থেকে রক্ষা করার জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ। এই  অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারী বান্ধব ইন্টারফেসের সাথে সজ্জিত হয়েছে যা অনুসরণ করা খুব আকর্ষণীয় এবং সহজ। অ্যাডভান্সড সিস্টেমকেয়ার প্রো  তে “কুইক কেয়ার” মডিউলটি সজ্জিত করা হয়েছে যা… read more »

ঈদের পরেও ছাড়ে মোবাইল

ঈদের আগে অনেকেই স্মার্টফোন কেনার পরিকল্পনা করেছিলেন। ঈদবাজারে ক্রেতাদের টানতে নানা রকম ছাড় আর উপহারের ঘোষণা দিয়েছিল স্মার্টফোন বিক্রেতারা। ঈদের পরেও অনেক স্মার্টফোন ছাড় ও উপহার থাকছে। যাঁরা ঈদের খুশিতে স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের ছাড়ের বিষয়টি কাজে লাগতে পারে। জেনে নিন স্মার্টফোন নির্মাতাদের দেওয়া ছাড় সম্পর্কে: কুল অফার প্লাস নিয়ে ঈদের আগে থেকেই স্মার্টফোন… read more »

কল্পকাহিনি থেকে বাস্তবের পথে

নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন মানুষের জীবনধারাকে বদলে দিয়েছে। গবেষকেরা মানুষের মস্তিষ্কের সঙ্গেও আধুনিক কম্পিউটার প্রযুক্তি যুক্ত করার পথে অনেকটাই এগিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই মানুষের মস্তিষ্কের অনেক তরঙ্গ বিশ্লেষণ করে তা টাইপ করার মতো উন্নত যন্ত্রও চলে আসবে। এ ধরনের যন্ত্র তৈরি হলে মানুষের অনেক উপকার হবে বলে মনে করছেন গবেষকেরা। ফেসবুক, গুগলের… read more »

ঈদের বাজারে নতুন ১৫ স্মার্টফোন

দেশের বাজারে সম্প্রতি বেশ কিছু স্মার্টফোন এসেছে। দেশের স্মার্টফোনের ক্রেতাদের লক্ষ্য করে বাজারে আসা এসব ফোন বেশ সাড়া ফেলেছে। ঈদের কেনাকাটায় বর্তমানে অন্যতম চাহিদা নতুন স্মার্টফোনের। নিজের ব্যবহার কিংবা প্রিয়জনকে উপহার দিতে ঈদে অনেকেই নতুন স্মার্টফোন বেছে নেন। বাজারে রয়েছে বিভিন্ন দাম ও ফিচারের স্মার্টফোন তার মধ্যে সম্প্রতি আসা কয়েকটি স্মার্টফোন নিয়ে এ আয়োজন। ১…. read more »

এবার ফোনের জন্য স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেল

এক সপ্তাহ আগেই প্রথমবারের মতো স্যামসাংয়ের মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা সেন্সর দিয়ে তোলা ছবি দেখিয়েছে শিয়াওমি। এবারে আরও ৫০ শতাংশের বেশি পিক্সেল যোগ করা হয়েছে নতুন সেন্সরে। স্যামসাংয়ের দাবি এবারই প্রথম স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে ১০ কোটি পিক্সেলের মাইলস্টোন পার হয়েছে। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, বেশি রেজুলিউশানের ছবির পাশাপাশি ৩০ এফপিএস রেটে ৬কে ভিডিও ধারণ… read more »

সংঘর্ষের পর টেসলা গাড়িতে আগুন

দুর্ঘটনার সময় গাড়িটি অটোপাইলট মোডে ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে চালক অ্যালেক্সেই ট্রেটইয়াকভ বলেন এটি চালক সহায়তাকারী মোডে ছিলো। তবে চালকের হাত স্টিয়ারিং হুইলেই ছিলো– খবর বার্তাসংস্থা রয়টার্সের। নীতি নির্ধারকদের সমালোচনার মুখে মডেল ৩-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছে টেসলা। তবে এক নথিতে দেখা গেছে প্রতিষ্ঠানের যানবাহনের দুর্ঘটনার বিষয়ে জানতে চেয়ে আগের বছর অন্তত… read more »

নতুন আইপ্যাডে ট্রিপল-ক্যামেরা!

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, নতুন আইপ্যাড প্রোর পেছনে রাখা হতে পারে ট্রিপল-ক্যামেরা ব্যবস্থা। আর সাধারণ ১০.২ ইঞ্চি আইপ্যাডে থাকতে পারে দুই ক্যামেরা সেন্সর। চলতি বছরের শুরুতেই আইপ্যাড মিনি এবং আইপ্যাড এয়ারের আপডেটেড মডেল উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। চলতি বছরের শেষ দিকে আবারও আইপ্যাডের আপডেটেড মডেল উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। এই আপডেটেই… read more »

লাখ লাখ অ্যান্ড্রয়েড ফোন আসছে ম্যাালওয়্যারসহ: গুগল

মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এতোদিন গুগলের নিজস্ব অ্যাপস্টোর ‘গুগল প্লে স্টোর’ থেকে ম্যালওয়্যার ডাউনলোড বিষয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু এই বিষয়টি একেবারেই নতুন ধরনের। নতুন আবিষ্কৃত এই সমস্যার সবচেয়ে বড় ঝুঁকিতে আছেন সেইসব ক্রেতা যারা ধরেই নেন যে, নতুন কেনা ফোনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আরও দুশ্চিন্তার বিষয় হচ্ছে, প্রি-ইনস্টলড এইসব ম্যালওয়্যার… read more »

Sidebar