ad720-90

বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন

বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে অ্যামাজন। ফলে বিশ্বের দামি ব্র্যান্ডের তালিকায় পেছনে পড়ে গেল গুগল । ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি গ্লোবাল মার্কেট রিসার্চ এজেন্সি কান্টার তাদের ‘২০১৯ টপ ১০০ ব্র্যান্ডজ’ প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন বলছে, অ্যামাজনের ব্র্যান্ড ভ্যালু ৫২ শতাংশ বেড়ে ৩১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অ্যামাজনের… read more »

ফোল্ডএবল ফোনের বিক্রি পেছালো হুয়াওয়ে

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের জন্য ডিভাইসটি পুরোপুরি প্রস্তুত করতে এটি নিয়ে বিস্তর পরীক্ষা চালানো হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের ব্যর্থতার পর নিজেদের ফোল্ডএবল ডিভাইস নিয়ে বাড়তি সতর্কতা রাখছে হুয়াওয়ে। হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, “আমাদের সম্মান নষ্ট হবে এমন কোনো পণ্য আমরা বাজারে আনতে চাই না।” ফোল্ডএবল স্মার্টফোন নিয়ে জটিলতার মধ্যে থাকলেও বর্তমানে প্রতিষ্ঠানের… read more »

দেরিতে আসবে হুয়াওয়ের ভাঁজ করা ফোন

ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন মেট এক্স কাঙ্ক্ষিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে বাজারে আনবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এবারের গ্রীষ্মে নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার কথা ছিল। এখন তা পিছিয়ে গেছে। সেপ্টেম্বর নাগাদ নতুন স্মার্টফোন বাজারে ছাড়া হতে পারে বলে জানিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।… read more »

চালু হচ্ছে গুগলের ডায়নামিক ই–মেইল ফিচার

গুগল গত মার্চ মাসে জিমেইলে অ্যাকসিলারেটেড মোবাইল পেজেস (এএমপি) সমর্থন যুক্ত করে। এতে জিমেইলের ভেতর ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট তৈরি করার সুযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখন ‘ডায়নামিক ই-মেইল’ সিস্টেম ব্যবহারকারীকে মেইলের ভেতরে স্ক্রিনে থাকা অবস্থায় নানা কাজের সুবিধা দেবে। এ স্মার্ট মেইল সিস্টেম সব জিমেইল ব্যবহারকারী ও জি স্যুইট ব্যবহারকারীর জন্য ২ জুলাই থেকে চালু হচ্ছে। বর্তমানে… read more »

উন্নয়নশীল দেশগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি বাড়বে

গত বছর থেকে স্মার্টফোনের বাজার প্রথমবারের মতো কমতে দেখা গেছে। চলতি বছরেও স্মার্টফোনের বিক্রি কিছুটা কমেছে। তবে উন্নয়নশীল দেশগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাজার গবেষকেরা বলছেন, মোট বৈশ্বিক স্মার্টফোন বাজারের ৫৯ শতাংশই উন্নয়নশীল দেশগুলোর… বিস্তারিত… read more »

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন কুক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। গত বৃহস্পতিবার বাণিজ্য এবং চীন থেকে পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর ফলে সৃষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। ট্রাম্পের সঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহীর বৈঠকের বিষয়টি জানান ট্রাম্পকন্যা ও হোয়াইট হাউসের পরামর্শক ইভাঙ্কা ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসে… read more »

ইন্টারনেট কি শুধুই সময় কাটানোর?

বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক এখন ইন্টারনেটের আওতায় চলে এসেছে। বলা হচ্ছে, ইন্টারনেট জগতে শুরু হচ্ছে নতুন বিপ্লব। এই পরিবর্তনের তোড়ে বদলে যেতে পারে বর্তমান সমাজের কর্মপ্রক্রিয়া। একই সঙ্গে সৃষ্টি হবে ব্যবসায়ের নতুন ধাঁধা। প্রশ্ন হলো, সেই গোলকধাঁধায় ঘুরে কি গুপ্তধন মিলবে? বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি হারে বাড়ছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতে। এই হার এতই… read more »

প্রায় পাঁচ হাজার অ্যাকাউন্ট সরালো টুইটার

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হস্তক্ষেপ ঠেকাতে টুইটারের কয়েকটি গ্রুপের পাশাপাশি এই অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হয়েছে। “প্রতারকদের ভুল তথ্য ছড়ানো” বন্ধে স্বচ্ছতা আনার চেষ্টায় এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। রুশ, কাতালিয়ান ও ভেনিজুয়েলান প্রজ্ঞাপন ছড়াচ্ছে এমন অ্যাকাউন্টগুলোও এই পদক্ষেপের শিকার হয়েছে। টুইটারের সাইটবিষয়ক প্রধান ইয়োল রথ জানিয়েছেন, চার হাজার আটশ’ অ্যাকাউন্ট একসঙ্গে সরানো হয়েছে তা নয়। এগুলোর… read more »

১৫০ আলোকবর্ষ দূরে খোঁজ মিলল দুটি বিশাল গ্রহের

এবার হাজারেরও বেশি অজানা গ্রহের সন্ধান দেবে নাসা। ২০১৮ সালের ১৮ এপ্রিল নাসা লঞ্চ করেছিল গ্রহ সন্ধানকারী ডিভাইস, TESS (Transiting Exoplanet Survey Satellite)। যেটিতে সহয়তা করেছিল SpaceX Falcon 9 রকেট। সম্প্রতি TESS গবেষকরা একটি আনুমানিক ধারণা সামনে আনেন। তারা জানান, দুই বছরের বেশি সময় ধরে চলা মিশনে ডিভাইসটির (TESS) মাধ্যমে দশ হাজারের বেশি গ্রহের খোঁজ… read more »

ফাইনাল জিতবে ভারত: গুগলের সিইও

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এবারের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে গত বুধবার তাঁর পূর্বাভাসে বলেছেন, এবারের বিশ্বকাপের ফাইনালে উঠবে ভারত ও ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ তুলে ধরবে বিরাট কোহলির দল। নিজেকে ক্রিকেটের আবেগি ভক্ত হিসেবে পরিচয় দেন ৪৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই। ইউএসআইবিসিস ইন্ডিয়া আইডিয়াইস সম্মেলনে পিচাই এবারের বিশ্বকাপ সম্পর্কে তাঁর ধারণা… read more »

Sidebar