করোনাভাইরাস: কোথায় টিকা নেবেন, জানাবে ফেইসবুক
সিএনবিসি’র প্রতিবেদন বলছে, ‘কোভিড-১৯ ইনফরমেশন সেন্টার’-এর অংশ হিসেবে গ্রাহককে স্থানীয় স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। টিকা নেওয়ার জন্য যোগ্য কি না, ওয়েবসাইটে সেই তথ্য পাবেন গ্রাহক। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই ফিচারটি উন্মুক্ত করছে ফেইসবুক। বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলোকে ১২ কোটি ডলারের বিজ্ঞাপন ক্রেডিটও দেবে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য সংস্থাগুলোকে কোভিড-১৯ টিকা নিয়ে প্রচারণা চালাতে সহায়তা… read more »


