মুমূর্ষু রোগীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তথ্যমন্ত্রী
লাস্টনিউজবিডি, ১ নভেম্বর: মুমূর্ষু এক কিডনি রোগীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। ফেসবুকে একটি পোস্ট দেখে তথ্যমন্ত্রী মুমূর্ষু ওই রোগীকে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য এগিয়ে আসেন।
তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা সদরের আবদুল্লাহর দু’টো কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস করতে হয় তাকে। কিছুদিন আগে অবস্থা এমন হয়েছিল যে ডায়ালাইসিস করার মতো অর্থও সংকুলান হচ্ছিল না। ফলে যন্ত্রণাময় মৃত্যু ঘনিয়ে আসছিল তার দিকে। এমনই সময় ফেসবুকে একটি পোস্ট দেখে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে বাঁচিয়ে তুলতে এগিয়ে আসেন।
আরও পড়ুন: বখাটেরা বাঁচতে দিলো না স্কুলছাত্রী শুক্লা কে!
আবদুল্লাহর একমাত্র ছেলে নাজমুস সাকিবের সঙ্গে (০১৭৭৬-৭৮২১৩৪) যোগাযোগ করে দ্রুত অর্থ সাহায্য পাঠান ড. হাছান মাহমুদ। যোগাযোগের সময় সাকিবের মা অঝোরে কাঁদছিলেন। শুধু বলছিলেন, ‘আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীর অবস্থা খুব খারাপ।’
সাহায্য পেয়ে দ্রুত ডায়ালাইসিসের পর আবার সুস্থ হয়ে ওঠা আবদুল্লাহকে ঘিরে ভীষণ উৎফুল্ল পরিবারটি। নাজমুস সাকিব জানান, ‘আমরা তথ্যমন্ত্রী স্যারের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তার মঙ্গল করুন, তিনি দীর্ঘজীবী হোন। তার দেয়া সাহায্যে আমার বাবার বেশ ক’টা ডায়ালাইসিস হয়ে যাবে।’ সূত্র: বাসস।
লাস্টনিউজবিডি/নিরব
- ১০ দিনের রিমান্ডে কাউন্সিলর মঞ্জু
- আজহারের সঙ্গে দেখা করলেন আইনজীবীরা
- চাঁদা না দিলেই চলে মঞ্জুর অত্যাচার
- আ.লীগ নেতা ‘সুইডেন আতাউর’ গ্রেফতার
- কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে র্যাবের দুই মামলা
- কে এই কাউন্সিলর মঞ্জু?
সর্বশেষ সংবাদ
- মুমূর্ষু রোগীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তথ্যমন্ত্রী
- দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পুলিশ সদস্যের
- যেভাবে বুঝবেন আপনার স্তন ক্যান্সার হতে পারে?
- নারীর যৌনতা : যে তথ্য খুঁজে পাওয়া ভার!
- আওয়ামী লীগ নিজের চরিত্র হারিয়ে ফেলেছে: আলাল
- ১০ দিনের রিমান্ডে কাউন্সিলর মঞ্জু
- দশ বছর ধরে নিপীড়ন চালাচ্ছে সরকার: ফখরুল
- যুব দিবস উপলক্ষ্যে মধুখালীতে যুব উন্নয়নের আলোচনা সভা
- ঘুমের ওষুধ স্প্রে করে হোটেলে চুরি, মাথায় হাত পর্যটকের
- বখাটেরা বাঁচতে দিলো না স্কুলছাত্রী শুক্লা কে!
- ‘যৌনকর্মী’ বলায় কড়া জবাব দিলেন স্বস্তিকা
- শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত



Comments
So empty here ... leave a comment!