Technology News

কোভিড-১৯ গবেষণায় গুপ্তচরবৃত্তি: সতর্কবার্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের

যুক্তরাজ্যে এ বিষয়ে এক সূত্র জানিয়েছে, এ ধরনের অনেক কার্যক্রম তাদের নজরে এসেছে। তবে, এখন পর্যন্ত ডেটা বেহাতের ঘটনা সম্ভবত ঘটেনি– খবর বিবিসি’র। এই কার্যক্রমে কোন কোন দেশের হাত রয়েছে তা নির্দিষ্ট করে সতর্কবার্তায় উল্লেখ করা হয়নি। তবে, এর মধ্যে চীন, রাশিয়া এবং ইরান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাস মহামারীর ভয়াবহ অবস্থা দেখেছে তিন… read more »

মহামারী ও আর্থিক মন্দায়ও লাভের খাতায় ভিডিও গেইমস

গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে বিক্রি বেশি হয়েছে ভিডিও গেইম নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ডের। কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের মাধ্যমেই বিক্রি বেশি হয়েছে গেইম নির্মাতা প্রতিষ্ঠানটির। সবমিলিয়ে প্রথম প্রান্তিকে ১৫২ কোটি ডলারের ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি যা গত বছরের প্রথম প্রান্তিকের ব্যবসা ১২৬ কোটি ডলারের তুলনায় ২১ শতাংশ বেশি। — খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর। ‘ওয়ারজোন’ নামে… read more »

জুনের শেষে হচ্ছে অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্স

অ্যাপলের ডেভেলপার অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটির সব ডেভেলপার এবারের অনলাইন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)-এ বিনামূল্যে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে অ্যাপল। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। সাধারণত জুনের শুরুতে আয়োজনটি করে অ্যাপল। আইফোন, আইপ্যাড এবং ম্যাক কম্পিউটারের জন্য নতুন সফটওয়্যারের ঘোষণা আসে আসরটি থেকে, অনেক সময় নতুন নতুন ডিভাইসের ব্যাপারেও জানায় টেক জায়ান্ট… read more »

করোনার কার্যকর ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করার কথা দাবি করেছেন ইতালির গবেষকেরা। তাঁরা বলছেন, করোনার বিরুদ্ধে এটাই বিশ্বের প্রথম কার্যকর ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান ও গবেষণামূলক সাইট সায়েন্সটাইমস ডটকমের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বজুড়ে করোনা মহামারি মোকাবিলায় কার্যকর ভ্যাকসিনের খোঁজে ছুটছেন গবেষকেরা। ইতালির গবেষকদের দাবি, বিশ্বে করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন তাঁরা তৈরি করে ফেলেছেন। তাঁদের দাবি অনুযায়ী, এমন… read more »

কৌশলে গুগল প্লেস্টোরসহ নতুন ফোন আনছে হুয়াওয়ে

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের কবলে পড়ে নিজেদের নতুন ফোনে গুগল সেবা ব্যবহার থেকে বঞ্চিত হয়েছে হুয়াওয়ে।  এটা বেশ পুরনো খবর।  এরপর তা থেকে উত্তরণে নিজেদের নতুন হুয়াওয়ে মোবাইল সার্ভিস ও অ্যাপগ্যালারি নিয়ে আসে হুয়াওয়ে।  কিন্তু গুগলের বিপরীতে দাঁড়াতে এই সেবা যথেষ্ট ছিল না।  প্লে স্টোরের তুলনায় অ্যাপগ্যালারি নেহাতই শিশু।  গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এখনো… read more »

করোনার চিকিৎসা ও টিকার জন্য যত তৎপরতা চলছে

বিশ্বজুড়ে অর্ধশতাধিক ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। চিকিৎসক ও বিজ্ঞানীরা প্লাজমা ও স্টেম সেল থেরাপির মতো চিকিৎসাপদ্ধতিতে নিদান খুঁজছেন। আর নিরাপদ ও কার্যকর টিকার খোঁজে এক শর মতো উদ্যোগ জারি রয়েছে। গত চার মাসে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বা কোভিড-১৯ নামের রোগটি পৃথিবীর মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা আর সমাজ ও রাজনীতির ভিত নড়িয়ে দিয়েছে। ঝড়ের… read more »

ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর

ফেইসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং সেবা ইনস্টাগ্রামে ‘বয়িস লকার রুম’ নামের গ্রুপটি চালায় রাজধানী দিল্লির স্কুল পড়ুয়া একদল কিশোর। ওই গ্রুপে আলাচারিতার বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোয়– খবর বিবিসি’র। ইতোমধ্যেই ভারতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহরগুলোর একটি বিবেচনা করা হয় দিল্লিকে। এবারে এই ঘটনা আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে দেশটির রাজধানীকে। ২০১২ সালে দিল্লিতে… read more »

ট্রেসিং অ্যাপের জন্য সাহায্য মেলেনি, অ্যাপলকে দুষছে ফ্রান্স

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন বলছে, মঙ্গলবার অ্যাপলকে দোষারোপ করে ওই অভিযোগ তুলেছেন ফরাসী ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রী সেড্রিক ও। করোনাভাইরাস মহামারীর সময়টিতে করোনাভাইরাস প্রাদুর্ভাব নজরে রাখতে এবং ধীরে ধীরে অর্থনীতির চাকা সচল করতে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের দিকে ঝুঁকছে বিশ্বের অসংখ্য দেশ। ব্লুটুথ প্রযুক্তিনির্ভর এ ধরনের অ্যাপের মাধ্যমে সহজেই জানা সম্ভব হবে কেউ করোনাভাইরাস রোগীর সংস্পর্শে এসেছেন কিনা… read more »

হিমালয়ে চালু হলো ফাইভ–জি সেবা

হিমালয়ের চূড়ায় উচ্চগতির ইন্টারনেট সেবা ফাইভ-জি চালু করল চীনের মোবাইল অপারেটর চায়না মোবাইল এবং টেলিযোগাযোগ প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠান দুটি হিমালয়ের সাড়ে ছয় হাজার মিটার উচ্চতায় ফাইভ-জি বেস স্টেশন বসিয়েছে। এটাকে তারা বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় ফাইভ-জি বেস স্টেশন বসানোর ঘটনা বলছে। হুয়াওয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, হিমালয়ের উত্তর প্রান্ত দিয়ে আরোহণের ৬০তম বার্ষিকী ও… read more »

ট্রেসিং অ্যাপকে অবস্থান ট্র্যাক করতে দেবে না অ্যাপল-গুগল

শুধু জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে নিজেদের প্রযুক্তিটি ব্যবহারের অনুমোদন দেওয়ার পরিকল্পনা করেছে অ্যাপল ও গুগল। — খবর রয়টার্সের। নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত মাসে জোট বাঁধার খবর জানায় অ্যাপল ও গুগল। বর্তমানে বিশ্বের ৯৯ শতাংশ স্মার্টফোন হয় গুগলের অ্যান্ড্রয়েড, না হয় অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম চালিত। স্মার্টফোন ব্যবহারকারীরা করোনাভাইরাস রোগীর সংস্পর্শে এসেছেন কিনা বা যার সংস্পর্শে এসেছিলেন… read more »

Sidebar