Technology News

তিয়েনআনমেন নিয়ে প্রশ্নে বন্ধ ই-কমার্সের ওয়েইবু অ্যাকাউন্ট

তিয়েনআনমেন স্কয়ারের ঘটনার ৩২ বছর পূর্তি ছিল শুক্রবার। আর বর্ষপূর্তির দিনেই প্রতিষ্ঠানটির ওয়েইবো অ্যাকাউন্টে একটি পোস্টের স্ক্রিনশট দেখার সুযোগ হয়েছে বার্তাসংস্থা রয়টার্সের যেখানে লেখা আছে- “গলা ছেড়ে বলুন, আজকের তারিখটি কতো?” প্রতিষ্ঠানটির সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট এর দুটিন পর থেকে পাওয়া যাচ্ছে না। শুক্রবারেই ওই পোস্টটি দ্রুততম সময়ের মধ্যে মুছে ফেলা হয় বলে জানিয়েছেন এই বিষয়ের… read more »

ইউনিট ২-কে কিনছে ফেইসবুক

অন্যান্য একই রকম প্ল্যাটফর্মের মতো এটি আনরিয়েল ইঞ্জিনের উপর তৈরি হয়েছে এবং অনুসন্ধান ও কমিউনিটি ফিচারসহ আরও সহজ নির্মাণ ইন্টারফেইস উপহার দিয়েছে ব্যবহারকারীদের। ভারতীয় দৈনিক দ্য স্টেটসম্যানের প্রতিবেদন বলছে, ইউনিট ২ কাজ করছে প্রায় তিন বছর ধরে। অন্যদিকে, ক্রেটা গত জুলাইয়ে এসেছে বাজারে। টাইটেলটি ক্লাউড-গেইমিং প্ল্যাটফর্মের নকশায় তৈরি করা হয়েছে এবং ব্যবহারকারীদেরকে শুধু অন্য ব্যবহারকারীদেরকে… read more »

অফিসে ফিরতে আগ্রহী নন অ্যাপল কর্মীরা, টিম কুককে চিঠি

তারা নেতৃস্থানীয়দের কাছ থেকে “সক্রিয়ভাবে অবহেলিত” বোধ করেছেন এবং পরিকল্পিতভাবে সপ্তাহে দুইবার অফিসে কাজ করার চেয়ে পূর্ণ কর্মঘণ্টা দূর থেকে কাজ করার সুবিধা চান। কারা দূর থেকে ও নমনীয়ভাবে কাজ করবেন সে ব্যাপারে অনুরোধকারীরা অ্যাপল টিমকে সিদ্ধান্ত নিতে বলছেন এবং এক্ষেত্রে ‘পরিষ্কার কর্মপরিকল্পনা’ তৈরির আহবান জানিয়েছেন। কীভাবে অফিসে কাজ করা পরিবেশে প্রভাব ফেলবে সে ব্যাপারে… read more »

ছবি সার্চে ‘ট্যাংক ম্যান’ দেখায়নি সার্চ ইঞ্জিন বিং

ট্যাংক ম্যান ঐতিহাসিক এক ছবি। ১৯৮৯ সালের জুনে চীনের তিয়েনআমেন স্কয়ারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলাকালে ট্যাংকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সাধারণ এক মানুষের ছবি সেটি। আলোকচিত্রী চার্লি কোলের ক্যামেরায় ধরা পড়েছিল ঐতিহাসিক ওই মুহূর্তটি। তিনি বাদেও অন্যান্য আলোকচিত্রীর ক্যামেরাতেও উঠে এসেছিল ঐতিহাসিক ওই মুহূর্তটি। রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাজ্য, জার্মানি এবং সিঙ্গাপুরের ব্যবহারকারীরাও বিং সার্চে… read more »

র‌্যানসমওয়্যার অভিযোগ ঘোঁট পাকানোর পায়তারা: পুতিন

গত সপ্তাহেই মাংস প্যাকেট করা ব্রাজিলভিত্তিক প্রতিষ্ঠান জেবিএস-এর ওপর র‌্যানসমওয়্যার হামলা হয়েছে এবং এর ফলে প্রতিষ্ঠানটির মার্কিন ও অস্ট্রেলীয় কার্যক্রম থমকে যায়। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে চালোনো বড় ধরনের তৃতীয় র‌্যানসমওয়্যার আক্রমণ ছিল বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। হোয়াইউ হাউসকে জেবিএস বলেছে, ওই আক্রমণের পেছনে… read more »

নুয়ান্স কেনায় অ্যান্টিট্রাস্ট ‘অনাপত্তি’ মিলল মাইক্রোসফটের

মার্কিন সরকারের কাছে নুয়ান্স কমিউনিকেশনের পাঠানো এক নথি থেকে এই তথ্য মিলেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। কৃত্রিম বুদ্ধিমত্তায় বেশ কয়েকটি সাফল্য অর্জন করা নুয়ান্সকে মাইক্রোসফট ১৬ বিলিয়ন ডলারে কেনার ঘোষণা দেয় গত এপ্রিলে। এর আগে ২০১৯ সালে দলিল সংরক্ষণের মতো স্বাস্থ্যসেবায় প্রশাসনিক কাজ করার ক্ষেত্রে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাসিস্টেন্ট… read more »

ট্রাম্পকে ২ বছরের জন্য নিষিদ্ধ করল ফেইসবুক

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। চলতি বছরের গোড়ার দিকে মার্কিন বিক্ষোভকারীরা ক্যাপিটল হিলে যে হামলা চালিয়েছিল ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করায় ফেইসবুক তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল। ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্পের ওই বক্তব্য শান্তি-শৃঙ্খলার চরম পরিপন্থী ছিল। গত জানুয়ারি মাসের ৬ তারিখে উগ্রবাদী সর্মথকরা মার্কিন কংগ্রেস… read more »

ফেইসবুকে ২০২৩ পর্যন্ত নিষিদ্ধ ট্রাম্প

ফেইসবুক কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, ওই সময় পর্যন্ত তারা ট্রাম্পকে সামাজিক যোগাযোগের এই জনপ্রিয় মাধ্যমে নিষিদ্ধ করেছে। ভবিষ্যতে নিয়ম ভঙ্গকারীদের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তারও একটি ঘোষণা একইসঙ্গে দিয়েছে এই সোশাল মিডিয়া কোম্পানি। ক্যাপিটল হিলে দাঙ্গার পর গত জানুয়ারিতে অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগে ফেইসবুক থেকে নিষিদ্ধ করা হয় ডনাল্ড ট্রাম্পকে, যখন তিনি প্রেসিডেন্টের মেয়াদের… read more »

আইপ্যাড: প্রো’তে ওয়্যারলেস চার্জিং, নতুন নকশায় মিনি

এই বছরের শেষ নাগাদ আইপ্যাড মিনি এবং আগামী বছর নতুন আইপ্যাড প্রো আনার পরিকল্পনা করছে বলে এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুজনের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। করোনাভাইরাস মহামারীতে অ্যাপলের ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। প্রতিষ্ঠানটি গত প্রান্তিকেই প্রায় ৭৮০ কোটি ডলারের আইপ্যাড বিক্রি করেছে যা এর আগের অনুমানের চেয়ে বেশি বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন বলছে, অ্যাপল আইপ্যাডের… read more »

শত ধরনের র‌্যানসমওয়্যার নিয়ে তদন্তে এফবিআই

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে তদন্তাধীন শত ধরনের র‌্যানসমওয়্যার সম্পর্কে বলেন, এগুলোর মধ্যে অনেকগুলোরই গোড়া রাশিয়ায়। শুক্রবার প্রকািশত ওই সাক্ষাৎকারে রে নির্দিষ্ট করে রাশিয়া সম্পর্কে বলেন, দেশটি অনেকগুলো পরিচিত র‌্যানসমওয়্যারেরই উৎপত্তিস্থল। রে আরও বলেন, এই ক্ষতিকর শত সফটওয়্যারের ধরনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক র‌্যানসমওয়্যার হামলার জন্য দায়ী। এদিকে, শুক্রবারই… read more »

Sidebar