ad720-90

নতুন ক্রোম ফিচার ‘শেয়ারিং হাব’ পরীক্ষা করছে গুগল

ক্রোম বিষয়ক সংবাদের সাইট ক্রোম স্টোরিজ বলছে, ব্যবহারকারীরা নতুন ওই অপশনের ফলে একটি কেন্দ্রীয় স্থান থেকেই কিউআর কোড বানাতে পারবেন, ডিভাইসে শেয়ার করতে পারবেন, ট্যাব তৈরি করতে পারবেন এবং শেয়ার সংশ্লিষ্ট যে কোনো কাজ করতে পারবেন। আপাতত ক্রোম ক্যানারির “শেয়ারিং-হাব-ডেস্কটপ-অমনিবক্স” ফ্ল্যাগের পেছনে রয়েছে এটি, এবং শুধু ক্রোম ৯২-এ ব্যবহার করা হয়েছে। গুগল ক্রোম ২০২০ সাল… read more »

একচেটিয়া আচরণ: ইতালিতে জরিমানায় গুগল

“অ্যান্ড্রয়েড এবং অ্যাপ স্টোর গুগল প্লে’র মাধ্যমে গুগলের একটি আধিপত্য বিস্তারী অবস্থান রয়েছে যা তাকে সর্বশেষ ব্যবহারকারীর কাছে অ্যাপ ডেভেলপারদের পৌঁছানো নিয়ন্ত্রণ করতে দেয়।” – এক বিবৃতিতে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিবৃতিতে আরও উঠে এসেছে, প্রায় তিন-চতুর্থাংশ ইতালিয়ান স্মার্টফোনই অ্যান্ড্রয়েড চালিত– যেটি অবাক করার সতো কোনো তথ্য নয়। নিয়ন্ত্রক সংস্থা জানায়, এনএলএক্সের বিদ্যুতচালিত গাড়ি সেবা অ্যাপ… read more »

জুনে বিদায় নিচ্ছে গুগল ফটোসের আনলিমিটেড স্টোরেজ

ওই দিনটি থেকে ছবি ও ভিডিও রাখার জন্য থেকে শুধু ১৫ গিগাবাইট স্টোরেজ বিনামূল্যে পাওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক সাইট এক্সডিএ ডেভেলপারসের প্রতিবেদনে উঠে এসেছে, যারা পিক্সেল ২ বা এর পরবর্তী সংস্করণ ব্যবহার করেন, তাদের বেলায় অবশ্য আগের সুবিধাই থাকবে। তারা আনলিমিটেড স্টোরেজ পাবেন। যাদের পিক্সেল ফোন নেই, তাদেরকে বাড়তি স্টোরেজের জন্য গুগল ওয়ান সাবস্ক্রিপশন নিতে হবে।… read more »

আড়াই ডলারে গুগল আর্জেন্টিনার ডোমেইন হাতবদল!

কোনো রহস্য নেই এর মধ্যে। ৩০ বছর বয়সী নিকোলাস কুরোনা বললেন, গুগল ডটকম ডটএআর তিনি একেবারে সহজ, সাধারণ এবং আইনসংগত উপায়ে কিনেছেন। বিবিসিকে তিনি বলেন, “আমি কখনো কল্পনা করিনি আমাকে এটা কিনতে দেবে।” গুগল আর্জেন্টিনা অবশ্য কোনো বিস্তারিত ব্যাখ্যায় যায়নি। তারা সোজাসাপ্টা বলেছে, “অল্প সময়ের জন্য ডোমেইনটি অন্য কারো অধীনে চলে গিয়েছিল।” গুগল দ্রুতই সেটি… read more »

‘হেই গুগল’ ছাড়াই ভয়েস কমান্ড ফিচার পরীক্ষায় গুগল

আদৌ পরবর্তীতে ফিচারটি বড় পরিসরে আসবে কি না, তা এখনও অনিশ্চিত। প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ গুগল অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণের সেটিংসে গুয়াকামোলে অপশনটি খুঁজে পেয়েছে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ চালিত ডিভাইসের ব্যবহারকারীরা নিজ নিজ অ্যাপ্লিকেশনে পেয়েছেন ফিচারটি। অন্যদিকে, ৯টু৫গুগল বলছে, যে কর্মীরা পরীক্ষা করছেন, তারাই শুধু ফিচারটিতে প্রবেশাধিকার পেয়েছেন। এমনকি… read more »

আইনী বিষয় গুগলে অনুবাদ করছেন? সাবধান!

‘এনজয়েন’ এর মানে কোনো পদক্ষেপের সমর্থন বা তা নিষিদ্ধ – দুটোই হতে পারে। ইংরেজিতে আদালতের দেওয়া এক রায়কে গুগল অনুবাদ সফটওয়্যার ভারতীয় কানাড়া ভাষায় অনুবাদ করেছে, আদালত সহিংসতার নির্দেশ দিয়েছে। আদতে আদালত ‘এনজয়েন’ শব্দটি ব্যবহার করে সহিংসতা নিষিদ্ধ করেছিল। সমস্যাটি যে শুধু ‘এনজয়েন’ শব্দটিকে নিয়ে তা নয়। ‘অল ওভার’, ‘ইভেনচুয়াল’ এবং ‘গারনিশ’ এর মতো শব্দগুলোকে… read more »

জলবায়ু পরিবর্তন তুলে ধরছে গুগল আর্থের নতুন টাইমল্যাপস ফিচার

টাইমল্যাপস তৈরিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম উপগ্রহের ধারণকৃত দুই কোটি ৪০ লাখ ছবি, আটশ’ সংরক্ষিত ভিডিও এবং পারস্পারিকভাবে সক্রিয় নির্দেশিকা। ফিচারটির সাহায্যে বিশ্বের যে কোনো অঞ্চলের টাইমল্যাপস দেখতে পারেন ব্যবহারকারীরা। গোটা প্রকল্পে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, মার্কিন জিওলজিক্যাল সার্ভে’র ল্যান্ডসেট কর্মসূচী এবং ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস কর্মসূচীর তথ্য ব্যবহার করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি,… read more »

শুধু ‘/’ চাপলেই সার্চ বক্সে ফিরতে দেবে গুগল 

৯টু৫গুগলের এক প্রতিবেদন বলছে, ব্যবহারকারীদেরকে সার্চ ফলাফল পেইজের নিচের বাম দিকের কোণায় এক বক্সে নতুন শর্টকাটের ব্যাপারে জানাচ্ছে গুগল। সার্চ ফলাফল পেইজে যে কোনো কি চাপলেই দেখানো হচ্ছে বক্সটিকে। এ শর্টকাট ব্যবহার করলে ব্যবহারকারী সোজা সার্চ ফিল্ডে চলে যাবেন, এবং সেখানে মূল অনুসন্ধানের পাশে টেক্সট কার্সর ভেসে উঠবে। যে জিনিসটি ব্যবহারকারী খুঁজেছেন তার সঙ্গে সংশ্লিষ্ট… read more »

হারানো আইফোন এবার খুঁজবে গুগল অ্যাসিস্টেন্ট

এতদিন গুগল অ্যাসিস্টেন্ট ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন, এবং অ্যাপলের ফাইন্ড মাই ব্যবহার করে হারিয়ে যাওয়া আইফোন খুঁজতে পারতেন ব্যবহারকারীরা। ম্যাক রিউমার্সের প্রতিবেদন বলছে, যে ব্যবহারকারীদের গুগল অ্যাসিস্টেন্ট চালিত স্মার্ট স্পিকার রয়েছে এবং আইওএসে গুগল হোম অ্যাপ রয়েছে, তারা-ই হারিয়ে ফেলা আইফোন খুঁজতে পারবেন। গুগল স্মার্ট হোম ডিভাইসে ‘হেই গুগল, ফাইন্ড মাই ফোন’ বলা… read more »

বাতিলের খাতায় নাম লেখাচ্ছে গুগল শপিং অ্যাপ

গুগল এ খবরের সত্যতা নিশ্চিত করেছে ৯টু৫গুগল’কে। “আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা শপিং অ্যাপকে আর সমর্থন দেব না। অ্যাপের সব সুবিধা ব্যবহারকারীরা শপিং ট্যাবে পাবেন।” – বলেছেন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, জুনের শেষ নাগাদ বন্ধ হবে অ্যাপটির কার্যক্রম। গুগলের ‘শপিং’ সুবিধার অধিকাংশই ওয়েবে বড় পরিসরে রয়েছে। সার্চ এর সঙ্গেই শপিং ট্যাব… read more »

Sidebar