ad720-90

বিল-মেলিন্ডার বিচ্ছেদের ঢেউ চীনা সামাজিক মাধ্যমে

“বিল গেটসের বিয়ে বিচ্ছেদ” হ্যাশট্যাগটি বুধবারের মধ্যে ‘চীনের টুইটার’ নামে পরিচিত ওয়েইবোতে ৮৩ কোটিরও বেশি ভিউ এবং ৬৬ হাজার পোস্ট তৈরি করেছে। এটি এর আগে আরেক খ্যাতিমান প্রযুক্তি দম্পতি অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ম্যাকেঞ্জি স্কটের ২০১৯ সালে বিয়ে বিচ্ছেদের সময়য়ের নয় কোটি ১০ লাখ ভিউয়ের তুলনায় আকাশচুম্বি বলে মন্তব্য উঠে এসেছে সিএনএন-এর প্রতিবেদনে। উইবো… read more »

আর্থিক সেবা ঢেলে সাজাও: দেশি প্রযুক্তি জায়ান্টদেরকে চীন

বৃহস্পতিবার টেনসেন্ট, জেডি ডটকম, বাইটডান্স, মেইতুয়ান এবং দিদি ছুশিংসহ ১৩টি কোম্পানিকে পিপলস ব্যাংক অফ চায়না আলোচনার জন্য ডেকে পাঠায় বলে জানিয়েছে সিএনএন। এই আলোচনায় চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশন, চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জও উপস্থিত ছিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আলোচনার বিষয় ছিল প্র‌ভাবশালী “ইন্টারনেট কোম্পানিগুলোর বর্তমান আর্থিক ব্যবসায় প্রচলিত সমস্যা”।… read more »

একচেটিয়া ব্যবসা: চীনে আলিবাবাকে ২৭৫ কোটি ডলার জরিমানা

দেশটিতে এ ধরনের ক্ষেত্রে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে বিশাল অংকের এ জরিমানাও আলিবাবার গায়ে লাগার কথা নয়। তাদেরকে যে টাকা জরিমানা দিতে হচ্ছে, তা তাদের ২০১৯ সালের আয়ের ৪ শতাংশের কাছাকাছি। গত কয়েক বছর ধরে চীন তাদের দেশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর… read more »

আরও সাত চীনা প্রতিষ্ঠান মার্কিন কালো তালিকায়

এর আগে ডনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যার আওতায় হুয়াওয়ে, জেডটিইসহ ডজনখানেক চীনা প্রতিষ্ঠান ছিল। বৃহস্পতিবার তিনটি চীনা প্রতিষ্ঠান এবং চায়না সুপারকম্পিউটিং সেন্টারের চারটি বিভাগকে মার্কিন কালো তালিকায় যোগ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এই কালো তালিকাভূক্তির মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর কাছে কোনো মার্কিন প্রতিষ্ঠান বিশেষ ছাড়পত্র ছাড়া প্রযুক্তি,… read more »

প্রতারণা রোধে ই-কমার্স খাতে কঠোর নজরদারি চান রাষ্ট্রপতি

বৃহস্পতিবার ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২১’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “করোনার কারণে অনেক ক্রেতাই ঘরে বসে তাদের পছন্দের প্রয়োজনীয় পণ্যটি পেতে চায়। ফলে অনলাইনে কেনাকাটা বহুগুণে বেড়ে গেছে। ই-কমার্স এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাত। ই-কমার্সের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ আগ্রহকে ধরে রাখতে হলে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন… read more »

ফেইসবুকে উইঘুর অধিকার কর্মীদের উপর চীনা হ্যাকারদের হামলা

সবমিলিয়ে প্রায় পাঁচশ’ ব্যক্তিকে বিপাকে ফেলার চেষ্টা করেছে তারা। এদের মধ্যে উইঘুর অধিকার কর্মী, সাংবাদিক রয়েছেন। অনেকে আবার উইঘুর বংশোদ্ভুত যারা যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশে বসবাস করছেন। উইঘুর মুসলিম তুর্কিক সংখ্যালঘু একটি জনগোষ্ঠী। বর্তমানে চীনে নিপীড়নের মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের। এর আগেও অনলাইনে উইঘুরদের লক্ষ্য করে ‘ইভিল আই’ সাইবার আক্রমণ চালিয়েছে।      এবারের… read more »

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য আরও খড়্গ অপেক্ষায়

শি সোমবার শীর্ষ চীনা নেতাদের বৈঠকে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ‘প্ল্যাটফর্ম’ প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া। চীনে প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান বলতে সাধারণত এমন প্রযুক্তি প্রতিষ্ঠানকে বোঝায় যারা গ্রাহকদের অনলাইন পরিষেবা দিয়ে থাকে। চীনা রাষ্ট্রপতি আরও যোগ করেন, দেশটির ইন্টারনেট সেক্টরের ওপর নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি। তার মতে,… read more »

চীনে কাজ করছে না এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগনাল

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মঙ্গলবার সকাল থেকেই সিগনাল অ্যাপ ব্যবহারকারীদেরকে প্রবেশাধিকারের জন্য ভিপিএন ব্যবহার করতে হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাইবার কর্তৃপক্ষ আগের চেয়ে আরও কঠোর হয়ে উঠেছে। এতে করে দেশটিতে অ্যাপ, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষিদ্ধ হওয়ার আশঙ্কা অনেক বেড়েছে। শুধু অ্যাপ নয়, মঙ্গলবার সকাল থেকে সিগনাল ওয়েবসাইটেও চীন থেকে প্রবেশ করা সম্ভব… read more »

পাঁচ চীনা প্রতিষ্ঠান মার্কিন ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’

চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, হুয়াওয়ে টেকনোলজিস কো, জেডটিই কর্পোরেশন, হাইতেরা কমিউনিকেশনস কর্পোরেশন, হ্যাংঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি কো এবং ঝেজিয়াং ডাহুয়া টেকনোলজি কো। উল্লিখিত আইনে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত টেলিযোগাযোগ যন্ত্রপাতি নির্মাতা এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলি “মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য ঝুঁকি” তাদের শনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এফসিসিকে। এফসিসির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জেসিকা রোজনওয়ার্সেল এক বিবৃতিতে… read more »

চীনা স্মার্টফোন বাজারে হুয়াওয়েকে টপকে শীর্ষে অপো

জানুয়ারি মাসে এই বাজারের ২০ শতাংশ করে দখলে ছিলো ভিভো এবং হুয়াওয়ের। শীর্ষ পাঁচে অন্য দুই প্রতিষ্ঠান অ্যাপল এবং শাওমির চীনা স্মার্টফোন বাজারে দখল ছিলো ১৬ শতাংশ করে। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এক বছর আগের চেয়ে চীনা বাজারে অপোর স্মার্টফোন বিক্রি বেড়েছে ২৬ শতাংশ। আর আগের মাসের হিসাবে বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ। কাউন্টারপয়েন্ট জানিয়েছে,… read more »

Sidebar