ad720-90

আইসিটিতে নারীর অংশগ্রহণ ৫ বছরে ২৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার প্যারিসে জেনারেশন ইকুয়িটি ফোরামের ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক আয়োজনে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। শেখ হাসিনা বলেন, “বেইজিং সম্মেলনের ২৫তম বার্ষিকীর অনুষ্ঠানে আমার আগের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ আমি এই প্রতিশ্রুতি দিতে চাই।” বক্তব্যের শুরুতেই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে বেইজিংয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নারীর ক্ষমতায়নের জন্য দৃঢ় অঙ্গীকার… read more »

বিটকয়েন প্রশ্নে আইএমএফ-এল সালভাদর সিদ্ধান্ত চান মার্কিন কূটনীতিক

দেশটি সম্প্রতি বিটকয়েনকে দেশটির বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাশ করেছে। এল সালভাদরের কংগ্রেস প্রেসিডেন্ট নাইব বুকেলের ক্রিপ্টোকারেন্সি গ্রহণের প্রস্তাব অনুমোদন করার ফলে ৭ সেপ্টেম্বর থেকে বিটকয়েন বৈধ মুদ্রা হিসেবে চালু হবে। ক্রিপ্টোকারেন্সিকে আইনী বৈধতা দেওয়া প্রথম দেশ এল সালভাদর। আইএমএফ গত সপ্তাহেই বলেছে তাদের সঙ্গে এল সালভাদরের আলোচনা এখনও চলছে। তবে সংস্থাটি ফের… read more »

নিজ ব্যাংকে বিটকয়েন চান মেক্সিকোর তৃতীয় শীর্ষ ধনী

মেক্সিকোর তৃতীয় শীর্ষ ধনী রিকার্ডো সালিনাস প্লিগো রোববার বলেছেন যে তার ব্যাংকিং ব্যবসা বিটকয়েন ব্যবহার শুরু করতে পারে। সে ক্ষেত্রে এটিই হবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা মেক্সিকোর প্রথম ব্যাংক। ফোর্বস সাময়িকী অনুসারে সালিনাসের সম্পদ আনুমানিক ১৫.৮ বিলিয়ন ডলার। তিনি ‘ব্যাঙ্কো আজটেকা’র মালিক। সালিনাস গত বছর বলেছিলেন যে তার নগত অর্থের শতকরা প্রায় ১০ ভাগ বিটকয়েনে বিনিয়োগ… read more »

চীনা খড়্গ: এবার ৩০ হাজার ডলারের নিচে নামল বিটকয়েন

প্রতিটি বিটকয়েনের মূল্য এখন দাঁড়িয়েছে  ২৮ হাজার ৮৯০ ডলারে। গত এপ্রিলেই এই মূল্য সর্বকালের সর্বোচ্চ ৬৪ হাজার ৮৭০ ডলারে পৌঁছায়। সেখানে থেকে দুই মাসে এর অর্ধেকেরও বেশি মূল্যপতন হলো বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এর আগে চীন সে দেশের ব্যাংক এবং পেমেন্ট প্ল্যাটফর্মগুলিকে ডিজিটাল মুদ্রা লেনদেনে সমর্থন বন্ধ করতে বলেছে। পাশাপাশি দেশটি শুক্রবার সিচুয়ান প্রদেশে… read more »

দামী ব্র্যান্ডের তালিকায় ক্রমশ জায়গা করে নিচ্ছে চীন

সংবাদটি দিয়েছে ক্যান্টার অ্যানালিটিকস। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে, ১৯৯৪ সালে জেফ বেজোস প্রতিষ্ঠিত অ্যামাজন এখনও বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড, যার আনুমানিক মূল্য ৬৮৪ বিলিয়ন ডলার। এর পরেই ৬১২ বিলিয়ন ডলার মূল্য নিয়ে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত অ্যাপল, এবং তৃতীয় স্থানে ৪৫৮ বিলিয়ন ডলার মূল্য নিয়ে গুগল ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চীনের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম… read more »

বেজোসের প্রত্যাবর্তন চান না ১৮ হাজার স্বাক্ষরদাতা

ওই অনলাইন পিটিশনের নাম ‘পিটিশন টু নট অ্যালাউ জেফ বেজোস রি-এন্ট্রি টু আর্থ’। চেঞ্জ ডট অর্গের ওই পিটিশনে স্বাক্ষর করেছেন ১৮ হাজার ১১৪ জন। পিটিশনে বলা হচ্ছে, “মানবজাতির ভাগ্য আপনার হাতে।” ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে এসেছে, হোসে অর্টিজ নামের একজন তৈরি করেছেন পিটিশনটি। সব ঠিক থাকলে ২০ জুলাই ভাইকে নিয়ে নিউ শেপার্ডে করে… read more »

চীনে ক্রিপ্টোকারেন্সি বিরোধী অভিযানে গ্রেপ্তার ১১০০

এই অভিযান দেশটিতে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে সরকারের কঠোর অবস্থানের প্রকাশ বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স। গত মাসেই দেশটির তিনটি সরকারি সংস্থা ক্রিপ্টো সংক্রান্ত আর্থিক ও মূল্যপ্রদান সেবা নিষিদ্ধ করেছে। এর পাশাপাশি চীনের স্টেট কাউন্সিল বা মন্ত্রীপরিষদ দেশটিতে বিটকয়েন মাইনিং ও বাণিজ্যে ডাণ্ডাবেড়ি পরানোর সিদ্ধান্ত নিয়েছে।  বুধবারের মধ্যে দেশটির পুলিশ বাহিনী অন্তত ১৭০টি সংঘবদ্ধ অপরাধী চক্রকে আটক করতে… read more »

চীনা ব্যবহারকারীদের ডেটা চীনেই রাখছে অ্যাপল

তবে, অ্যাপল একইসঙ্গে বলেছে, প্রতিষ্ঠানটি গ্রাহক বা তাদের ডেটার “সুরক্ষা প্রশ্নে কখনও আপোস করেনি”। চীনা নাগরিকদের ডেটা স্টোরেজ সম্পর্কে অ্যাপল চীনা আইন মেনে চলার বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছে। তবে একজন বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন, অ্যাপল এর মাধ্যমে আসলে চীনা সরকারের হাতে “চাবি তুলে দিয়েছে”। চীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নাগরিকদের ট্র্যাক করার এবং গণ নজরদারির উদ্দেশ্যে প্রযুক্তি… read more »

দুর্ঘটনা তদন্তে চীনা কর্তৃপক্ষকে সহায়তা করবে টেসলা

দুর্ঘটনাস্থলে টেসলার একটি মডেল এক্স গাড়ির পাশে দুই পুলিশ কর্মকর্তা মটিতে শুয়ে আছেন এমন একটি ভিডিও ‘চীনের টুইটার’ খ্যাত ওয়েইবো এবং স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। সোমবারের ওই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পূর্বাঞ্চলীয় শহর তাইঝৌ-এর পুলিশ বিভাগ। তবে, দুর্ঘটনা-সংশ্লিষ্ট আর কোনো তথ্য পুলিশ জানায়নি। গত কয়েক… read more »

নিয়ন্ত্রণহীন চীনা রকেট বায়ুমণ্ডলে  ঢুকবে ‘রোববার’

শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ‌্যারোস্পেস কর্পোরেশন থেকে এক টুইটে বলা হয়, সিওআরডিএস-র সর্বশেষ অনুমান অনুযায়ী রোববার জিএমটি ০৪:১৯ মিনিটের আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে চীনের ‘লং মার্চ ৫বি’ রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। সিওআরডিএস-র অনুমানে পুনঃপ্রবেশের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশেপাশের কথা বলা হয়েছে। সঙ্গে এটাও বলা হয়েছে, পৃথিবীতে প্রবেশ… read more »

Sidebar