ad720-90

এক রকেটে ১৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

ডিএমপি নিউজঃ উত্তরাঞ্চলের শানসি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার (৬ নভেম্বর) সফলভাবে ১৩টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে পরমাণু ক্ষমতাধর দেশ চীন। আর্জেন্টিনার কোম্পানি স্যাটেলজিকের তৈরি দূর নিয়ন্ত্রিত ১০টি বাণিজ্যিক স্যাটেলাইটসহ এসব স্যাটেলাইট বেইজিং সময় বেলা ১১টা ১৯ মিনিটে লং মার্চ-৬ রকেটে করে পাঠানো হয়। লং মার্চ রকেট সিরিজের মাধ্যমে এই উৎক্ষেপণটি ছিল ৩৫১তম উৎক্ষেপণ।… read more »

চীনে বিক্রি মন্দা, আমেরিকায় শেয়ার মূল্য কমলো অ্যাপলের

কোভিড-১৯ মহামারীর মধ্যে নিজেদের নতুন আইফোন মডেল সময়মতো আনতে পারেনি অ্যাপল। সচরাচর মধ্য সেপ্টেম্বরে নতুন আইফোন আনে প্রতিষ্ঠানটি। এবারের প্রান্তিকে অন্তত তিন বছরের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় বিক্রি পতন হয়েছে আইফোনের। “আমাদের ধারণা, এটি সবচেয়ে মারাত্মক ছিল চীনে, যেখানে ৫জি সেবা বেশি রয়েছে, কিন্তু ওই অঞ্চলে বিক্রি কমেছে ২৯ শতাংশ – যা আমাদের অনুমানের চেয়েও… read more »

ইসলামোফোবিয়া নিষিদ্ধ চান ইমরান খান, চিঠি ফেইসবুককে

রয়টার্স জানিয়েছে, রোববার খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। ইমরান তার চিঠিতে লিখেছেন, “ক্রমবর্ধমান ইসলামফোবিয়া” বিশ্বজুড়ে উগ্রবাদ ও সহিংসতাকে ইন্ধন দিচ্ছে, বিশেষ করে ফেইসবুকের মতো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্গুলোর মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে। “আমি আপনাদেরকে ইসলামোফোবিয়া ও ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে একই রকম নিষেধাজ্ঞা আরোপের জন্য আহবান জানাবো যেমনটা আপনারা হলোকাস্টের জন্য আরোপ করেছেন।” – চিঠিতে… read more »

ই-কমার্স প্ল্যাটফর্মে অন্যায্য প্রতিযোগিতা খতিয়ে দেখবে চীন

অন্যায্য প্রতিযোগিতা এবং নকল পণ্য ও বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধ করার পরিকল্পনা করেছে তারা। এ ব্যাপারে প্রথমে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া। রয়টার্স জানিয়েছে, ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ঠিক করেছে চীনের বাজার নিয়ন্ত্রক ও সরকারি বিভাগগুলো। তারা লাইভস্ট্রিমের মত খাতগুলো খতিয়ে দেখবেন। চীনে গত দুই বছরে লাইভস্ট্রিম জনপ্রিয় বিক্রি চ্যানেলে পরিণত হয়েছে। শনিবারে এক প্রতিবেদনে… read more »

অ্যাপল স্টোরে আইফোন ১২: চীনে গ্রাহকের ছোট সারি

শুক্রবার অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার চীনে অ্যাপল স্টোরগুলোতে এসেছে আইফোন ১২-এর দুইটি মডেল। আগের বছরগুলোতে শাংহাইয়ের অ্যাপল স্টোরে নতুন আইফোন উন্মোচনের দিন গ্রাহকের লম্বা সারি দেখা গেছে। এবারে ৫জি সমর্থিত আইফোন ১২-এর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এখন বেশিরভাগ অর্ডার অনলাইনভিত্তিক হওয়ায় গ্রাহকের সারি ছোট হয়ে এসেছে বলে প্রতিবেদন বলছে বার্তা সংস্থা রয়টার্স। অ্যাপল স্টোর… read more »

ম্যাকাফি সফটওয়্যারকে কাজে লাগাচ্ছে চীনা হ্যাকার: গুগল

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, হ্যাকারদের এই একই দল মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচারণাকেও লক্ষ্য বানিয়েছিলো। তবে, এতে সফল হয়নি দলটি। একই ধরনের ইরানভিত্তিক আরেকটি হ্যাকার দল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণাকে লক্ষ্য বানিয়েছে। সাফল্য আসেনি সেখানেও। হ্যাকার দলটির নাম এপিটি ৩১ (অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট) বলছে গুগল। গিটহাবে ম্যালওয়্যার মজুদ করেছিলো হ্যাকার, যার মাধ্যমে ফাইল আপলোড… read more »

অনলাইনে শিশুদের সুরক্ষিত রাখতে আইন সংশোধন চীনে

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরের পহেলা জুন থেকে কার্যকর হবে আইনগুলো। শনিবার ওই সংশোধিত আইন প্রবর্তনের পক্ষে ভোট দিয়েছে দেশটির ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি’। সংশোধিত আইনে, “শিশুদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে এমন পণ্য ও সেবা দেওয়া থেকে চীনের ইন্টারনেট পণ্য ও সেবাদাতাদের বিরত” থাকতে বলা হয়েছে। এ ছাড়াও নাবালকদের… read more »

চীনে মাদক বিরোধী অভিযানে সাফল্য মিললো ড্রোনে

বিবিসি’র প্রতিবেদন বলছে, এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে চীনের সামাজিক মাধ্যমগুলোতে। কিছু ব্যক্তি বলেছেন, “নিজেকে আড়ালে রাখার জন্য আর কোনো জায়গা বাকী রইলো না।” অন্যদিকে আরেক দল বলছে, অন্যান্য অপরাধ দমাতে ড্রোনের সঙ্গে অস্ত্রও লাগানো উচিত। চীনের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ড্রোন অভিযান পুলিশকে গুইলিন শহরের পরিত্যাক্ত একটি ইট কারখানায় নিয়ে গিয়েছে। ভিডিও ফুটেজে… read more »

‘গ্রেট ফায়ারওয়াল’ এড়ানোর সুযোগ দিচ্ছে চীনা অ্যাপ

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, টিউবার নামের ওই অ্যাপটি তৃতীয় পক্ষীয় অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে এসেছে। প্রায় কোটিবার ডাউনলোড হয়েছে এটি। এ ধরনের প্রক্সি অ্যাপের ব্যবহার চীনে নতুন কিছু নয়। গুগল বা ফেইসবুকের মতো অ্যাপ ব্যবহারে দেশটির অনেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের সাহায্য নেন। তবে, কিউহু ৩৬০ এর মতো প্রতিষ্ঠানের টিউবার অ্যাপ আনার ব্যাপারটি অন্য আরেকটি… read more »

এবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে শীর্ষ চীনা চিপ নির্মাতা

প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে মন্তব্য করেছে, ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞাটি চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংঘাত আরও বাড়াবে। শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘চীন নিজেদের সামরিক খাতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারে, এমন ঝুঁকি’ পর্যালোচনা করার পরই এ পদক্ষেপের বিষয়টি বিবেচনায় এসেছে। এ পদক্ষেপের ফলে পণ্য তৈরিতে প্রয়োজনীয় মার্কিন সফটওয়্যার ও… read more »

Sidebar