ad720-90

অবৈধভাবে তথ্য সংগ্রহ, নজরদারি নিষিদ্ধ করলো চীন

কোটি কোটি ব্যবহারকারীর ডেটা নিয়ে চীনা অ্যাপ টিকটিক কী করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগের টানাপোড়েনের মধ্যে এই নীতিমালা ঘোষণা করলো চীন। নতুন নীতিমালার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দিকেও আঙুল তুলেছে চীন। দেশটি জানিয়েছে, তাদের প্রযুক্তি প্রতিষ্ঠানকে ‘নগ্নভাবে হয়রানি’ করছে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাষ্ট্রও অনেকটা একই ধরনের ডেটা গোপনতা প্রচেষ্টার ব্যাপারে জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের সে ডেটা গোপনতা প্রচেষ্টার নাম… read more »

পুনঃব্যবহারযোগ্য প্রথম মহাকাশযান পরীক্ষা করলো চীন

শুক্রবার ইনার মঙ্গোলিয়ার জিকুয়ান লঞ্চ সেন্টার থেকে ‘লং মার্চ-২এফ’ রকেটের সাহায্যে মহাকাশযানটি উৎক্ষেপণ করেছে চীন। দুই দিন কক্ষপথে ঘুরে রোববার নির্দিষ্ট স্থানে সফলভাবে অবতরণ করেছে এটি। এই সাফল্যকে “গুরুত্বপূর্ণ মাইলফলক” দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া। প্রকল্পটি নিয়ে বিস্তারিত তথ্য খুবই কম। আনুষ্ঠানিকভাবে মহাকাশযানটির কোন ছবিও প্রকাশ করেনি চীন। চীনে পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে… read more »

সেমিকন্ডাক্টর: নিজস্ব শিল্প উন্নয়নে নতুন নীতি আনছে চীন

এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য তৃতীয় প্রজন্মের সেমিকন্ডাক্টর খাতে বিস্তৃত সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন সরকার। চীনের সাম্প্রতিক পাঁচ বছরের পরিকল্পনায় গবেষণা ও শিক্ষা খাতে এবং শিল্পে অর্থ সরবরাহকে  দৃঢ় করতে নানাবিধ খসড়া প্রস্তাব রাখা হয়েছে। অক্টোবরে দেশটির শীর্ষ নেতাদের সামনে পেশ করা হবে ওই… read more »

ডিসেম্বরে আসছে চীনা ভ্যাকসিন, দাম আকাশচুম্বী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাশিয়ার পর এবার চীন নিজেদের করোনা ভ্যাকসিন বাজারে নিয়ে আসার কথা জানালো। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ভ্যাকসিনটি আনার দাবি করেছে চিন। তবে চীনা ভ্যাকসিনের দাম হচ্ছে আকাশচুম্বী। ১৪৫ মার্কিন ডলার। শনিবার ফরচুন সাময়িকীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিনোফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা লিউ জিংহেনের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে,… read more »

মার্কিন থাবা থেকে হুয়াওয়েকে বাঁচাতে ‘সব পদক্ষেপ নেবে’ চীন

হুয়াওয়ের ওপর সীমাবদ্ধতা আরও কঠোর করবে বলে চলতি সপ্তাহেই ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার এমন দাবি করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মে মাসেই হুয়াওয়ের ওপর সীমাবদ্ধতা দিয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহের সোমবার ওই সীমাবদ্ধতার পরিধি আরও বাড়িয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সীমাবদ্ধতার লক্ষ্য বিশেষ লাইসেন্স ছাড়া হুয়াওয়েকে সেমিকন্ডাক্টর… read more »

হাড়ের খবর নিতে চান জাকারবার্গ

অনেকেই ফেসবুককে কেবল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবেই ধরে নেন। ব্যক্তিগত নানা তথ্য শেয়ার ও যোগাযোগের জন্য এ সাইটে দীর্ঘ সময় কাটান। ফেসবুক কিন্তু ফোনের একটি মাত্র অ্যাপ হিসেবে বসে নেই; প্রতিনিয়ত নানা শাখা বিস্তার করে চলেছে। সম্প্রতি তেমনই একটি শাখার কথা জানা গেল, যা মানুষের হাড়ের খবর পর্যন্ত নিতে পারবে। ফেসবুকের প্রকাশ করা এক ব্লগ… read more »

চীনা টিকার দাম কত

কার্যকর টিকা বাজারে আনতে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম)। প্রতিষ্ঠানটির তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য টিকার দুই ডোজের দাম দাম এক হাজার ইউয়ানের (১৪৪.২৭ মার্কিন ডলার) বেশি হবে না। সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিনহেং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সিনোফার্ম বলেছে, তাদের সম্ভাব্য টিকাটি জনসাধারণের ব্যবহারের… read more »

সবার আগে করোনার টিকার পেটেন্ট দিল চীন

চীনের টিকা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকসকে তাদের কোভিড-১৯ টিকা ‘অ্যাড৫-এনকোভের’ জন্য পেটেন্ট অনুমোদন দিল বেইজিং। দেশটির মেধাস্বত্ব নিয়ন্ত্রকের তথ্যের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে টিকার পেটেন্ট করার বিষয়টি তুলে ধরা হয়েছে। চীনের পিপলস ডেইলি গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রথম চীনের পক্ষ থেকে কোনো কোভিড-১৯ টিকার পেটেন্ট অনুমোদন দেওয়া হলো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো… read more »

অন্যান্য চীনা প্রতিষ্ঠানেও ‘নজর’ রয়েছে ট্রাম্পের

সম্প্রতি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, আলিবাবার মতো অন্যান্য চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে তিনি ভাবছেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “আমরা অন্যান্যগুলোতেও নজর রেখেছি, হ্যাঁ।” রাষ্ট্রীয় নিরাপত্তা উদ্বেগ জানিয়ে টিকটক ও ইউচ্যাট নিষিদ্ধ করতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানদুটির মার্কিন… read more »

যুক্তরাষ্ট্রের উইচ্যাট নিষেধাজ্ঞায় বিপাকে কোটি ‘চীনা’

যুক্তরাষ্ট্রে মূলত উইচ্যাট ব্যবহার করেন চীনা  শিক্ষার্থী ও প্রবাসীরা। পাশাপািশ চীনে ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন লোকজন ও  চীনা বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা। যুক্তরাষ্ট্রও যে চীনের মতো মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করে দেবে তা মানতে অনেকেরই কষ্ট হচ্ছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। চীনে মার্কিন অ্যাপ ফেইসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং রাশিয়ান নির্মাতাদের তৈরি জার্মানি ভিত্তিক অ্যাপ… read more »

Sidebar