ad720-90

পৃথিবীর পানির স্তর নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল নাসা

গ্রিনহাউস গ্যাস নির্গমনের দৌলতে উষ্ণায়নের জন্য খুব দ্রুত হারে বরফ গলে যাচ্ছে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার। এই হার বজায় থাকলে আর ৮০ বছর পর ভয়ঙ্কর অবস্থা হবে সমুদ্রগুলির। শুধু গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার জন্যই আমাদের সমুদ্রগুলির পানির স্তর প্রায় দেড় ফুট উঠে আসবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষণা এই হুঁশিয়ারি… read more »

‘জলবায়ু বিজ্ঞান তথ্য কেন্দ্র’ নিয়ে এলো ফেইসবুক

সম্প্রতি জলবায়ু পরিবর্তন বিষয়ে ভুয়া খবর ছড়ানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ফেইসবুক। তার পরপরই এ ধরনের উদ্যোগ নিলো প্রতিষ্ঠানটি। ফেইসবুক জানিয়েছে, কোভিড-১৯ তথ্য কেন্দ্রের আদলে এ প্রকল্পটিকে সাজানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, শুরুতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যে দেওয়া হবে টুলটি। পরে অন্যান্য দেশের জন্যও নিয়ে আসা হবে একে। ফেইসবুক এক পোস্টে জানিয়েছে, “জলবায়ু বিজ্ঞান… read more »

অবৈধভাবে তথ্য সংগ্রহ, নজরদারি নিষিদ্ধ করলো চীন

কোটি কোটি ব্যবহারকারীর ডেটা নিয়ে চীনা অ্যাপ টিকটিক কী করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগের টানাপোড়েনের মধ্যে এই নীতিমালা ঘোষণা করলো চীন। নতুন নীতিমালার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দিকেও আঙুল তুলেছে চীন। দেশটি জানিয়েছে, তাদের প্রযুক্তি প্রতিষ্ঠানকে ‘নগ্নভাবে হয়রানি’ করছে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাষ্ট্রও অনেকটা একই ধরনের ডেটা গোপনতা প্রচেষ্টার ব্যাপারে জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের সে ডেটা গোপনতা প্রচেষ্টার নাম… read more »

মানবাধিকার নীতি: তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতায় অ্যাপলের প্রতিশ্রুতি

কিছুদিন আগে শেয়ারধারীদের প্রবল চাপের মুখে পড়েছিল প্রযুক্তি জায়ান্ট খ্যাত মার্কিন এ প্রতিষ্ঠানটি। তার পরপরই এরকম ঘোষণা এলো তাদের কাছ থেকে। মূলত চীনের অ্যাপ স্টোর থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাপ সরিয়ে শেয়ারধারীদের তোপের মুখে পড়েছিল অ্যাপল।  ফেব্রুয়ারিতে অ্যাপলের বার্ষিক সাধারণ সভায় এক শেয়ারধারী প্রস্তাব রেখেছিলেন, অ্যাপলকে জনসম্মুখে  “মত প্রকাশের স্বাধীনতাকে মানবাধিকার হিসেবে সম্মান দিতে হবে”। শেয়ারধারীর… read more »

একবছর ধরে তথ্য সংগ্রহ করেছে টিক টক

ভারতে ব্যান করা হয়েছিল একাধিক চীনা অ্যাপ। যার মধ্যে ছিল টিকটক। আর ভারতের এই সিদ্ধান্তের পর থেকেই আন্তর্জাতিক বাজারেও কার্যত কোণঠাসা হয়ে পরেছিল এই অ্যাপ। ভারতের পাশপাশি একাধিক দেশ এই অ্যাপের উপরে জারি করেছিল নিষেধাজ্ঞা। তবে সামনে এল সম্প্রতি এই টিকটক নিয়ে এক নয়া তথ্য। মার্কিন ওয়াল ষ্ট্রীট জার্নালের তরফে জানা গিয়েছে টিকটক অ্যান্ড্রয়েড পলিসি… read more »

ইনস্টাগ্রামের বিরুদ্ধে অবৈধ তথ্য সংগ্রহের অভিযোগ

ইনস্টাগ্রামের বিরুদ্ধে ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য অবৈধভাবে সংগ্রহের অভিযোগ উঠেছে। ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তাঁদের অজান্তে নানা তথ্য সংগ্রহ করছে ফেসবুকের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি। সম্প্রতি ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি ফেসবুকের বিরুদ্ধে নতুন একটি ক্লাস অ্যাকশন মামলায় এ অভিযোগ আনা হয়েছে। ফেসবুকের বিরুদ্ধে ওয়ালেনের করা মামলার আরজিতে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ফেস-ট্যাগিং টুল রয়েছে, যা মানুষকে শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি… read more »

জাতিসংঘকেও মিয়ানমারের অপরাধের তথ্য দিল না ফেসবুক

মিয়ানমার নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটির প্রধান অভিযোগ করেছেন, ভয়াবহ আন্তর্জাতিক অপরাধের তথ্য–প্রমাণ দেয়নি ফেসবুক। রোহিঙ্গা মুসলমান সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে তারা তদন্ত কর্মকর্তাদের সহায়তা করার কথা বললেও কোনো তথ্য–প্রমাণ তারা দিতে অস্বীকার করছে। জাতিসংঘের ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মিয়ানমারের (আইআইএমএম) প্রধান নিকোলাস কোমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের কাছে এমন সব উপাদান… read more »

মার্কিন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের তথ্য দিলে কোটি ডলার

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের প্রমাণ মিলেছে। সে কারণে এবার আগেই সতর্ক ব্যবস্থা নিচ্ছে দেশটি। প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ বলছে, মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট ঘোষণা দিয়েছে যে, কেউ যদি এমন কোনো তথ্য দিতে পারেন, যা শনাক্ত করতে পারবে কেউ মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছেন, তাহলে তাকে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার দেওয়া হবে। বিশেষভাবে… read more »

করোনায় মানুষের প্রতিরোধ ক্ষমতা বেশিক্ষণ টেকে না : ভয়ানক তথ্য দিলেন গবেষকরা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কোনও মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার শরীরে রোগ প্রতিরোধের যে ক্ষমতা তৈরি হয়, সেটি খুব বেশিদিন টিকে থাকে না। শরীরে অ্যান্ডিবডির এই ক্ষণস্থায়ী অবস্থানের কারণে ভ্যাকসিন দিয়েও করোনাভাইরাস সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নাও হতে পারে। লন্ডনের কিংস কলেজের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। কীভাবে আমাদের শরীর প্রাকৃতিকভাবেই অ্যান্টিবডি তৈরির… read more »

বিনা মূল্যে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ

করোনা পরিস্থিতিতে ঘরে বসে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়ানোর লক্ষে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে তথ্যপ্রযুক্তির ৯ কোর্সের মধ্যে ৫০০ জনকে শতভাগ বৃত্তি দেওয়া হবে। ওই কোর্সের মধ্যে রয়েছে ফেসবুক মার্কেটিং, অ্যাডবি ইনডিজাইন, ইউএক্স/ইউ আই ডিজাইন, ১২ দিনে ফটোশপ, পাইথন প্রোগ্রামিং, অ্যাপ ডেভেলপমেন্ট, সিসিএনএ, অটোক্যাড অ্যান্ড থ্রিডি… read more »

Sidebar