ad720-90

করোনাভাইরাস: ভুলবশত অনলাইনে লাখো রাশিয়ান রোগীর তথ্য

এক কর্মকর্তা দাবি করেছেন, অভ্যন্তরীণ তদন্তে একটি ভুল শনাক্ত হয়েছে, তবে হ্যাকিংয়ের কোনো ঘটনা ঘটেনি। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তথ্য ফাঁসের ঘটনাটি সামনে এনেছে সংবাদ সাইট রিডোকা। সাইটটি দাবি করেছে, করোনাভাইরাস আক্রান্তের আসল সংখ্যা অফিশিয়াল পরিসংখ্যানে কমিয়ে দেখানো হয়েছে, ফাইলগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে। ডায়াগনসিস এবং পরীক্ষার ফলাফলের সঙ্গে তিন লাখ ব্যক্তির নাম রয়েছে বলেও উল্লেখ… read more »

ঢাকায় গণপরিবহনের তথ্য দেবে ‘গুগল ট্রানজিট’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, নতুন এ ফিচারটি বৃহস্পতিবার থেকে বাংলাদেশে চালু করেছে তারা। এর মাধ্যমে পরিবহনের রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখা যাবে; ফলে গণপরিবহন ব্যবহারকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা ঠিক করে নিতে পারবেন। প্রাথমিকভাবে রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের তথ্য পাওয়া যাবে এ ফিচার থেকে। গুগল বলছে, যখন কেউ কোনো… read more »

মার্কিন সরকারের কাছে অভিযোগের বিস্তারিত তথ্য চাইল গুগল

“আমাদের ওই উপাদানগুলোয় প্রবেশাধিকার লাগবে। আমাদের ওই উপাদানগুলোর রূপরেথা সম্পর্কে আরও জানা প্রয়োজন।” – বলেছেন গুগল আইনজীবি জন শ্মিডলেইন। রয়টার্স উল্লেখ করেছে, ফোনে এক স্ট্যাটাস কনফারেন্স চলাকালে শ্মিডলেইন ওই কথা বলেন। মামলার শুনানি শুনছেন ওয়াশিংটন ডিসি’র ডিসট্রিক্ট জাজ আমিট মেহতা। মামলায় এক লাখ কোটি ডলার মূল্যের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাজার আধিপত্যের সুযোগ নেওয়ার অভিযোগ এনেছে মার্কিন… read more »

করোনাভাইরাস: তথ্য সেবার অ্যাপ আনছে আমেরিকান এয়ারলাইন্স

১৮ নভেম্বর থেকে অ্যাপটি চালু করবে আমেরিকান এয়ারলাইন্স। ভেরিফ্লাই নামের অ্যাপটি বানিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাওন। প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপের মাধ্যমে রিয়েল টাইমে ডায়াগনস্টিক ল্যাব পরীক্ষার ফলাফলের মতো কোভিড-১৯ বিষয়ক ক্রেডেনশিয়াল যাচাই করা যাবে। এর মাধ্যমে এয়ারপোর্টের চেইক-ইন এবং যাচাই প্রক্রিয়া সংক্ষিপ্ত করারও লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স প্রেসিডেন্ট রবার্ট ইসম বলেছেন,… read more »

দুইশ’ ডলারে মিলছে মস্কোর ফেইশল রিকগনিশন তথ্য

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, টেলিগ্রামে বিজ্ঞাপন দেখে নিজের ছবিসহ অর্থ পাঠিয়েছিলেন কুজনেৎসভা। দুই দিন বাদে নিজের এক মাসের গতিবিধির বিস্তারিত প্রতিবেদন পেয়েছেন ওই নারী। সরাসরি পুলিশি ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে এই প্রতিবেদন। শহরজুড়ে এক লাখের বেশি ক্যামেরাযুক্ত ফেইশল রিকগনিশন ব্যবস্থার প্রবেশাধিকার শুধু আইনপ্রয়োগকারী সংস্থার দখলে থাকার কথা। প্রতিবেদন বিক্রেতা কীভাবে এই ব্যবস্থায় প্রবেশ করেছেন… read more »

{ZorexEye -1} ছবি আপলোডের মাধ্যমে সার্চ করুন, Hacker দের মতো বের করুন ছবির গোপন তথ্য!

আমরা সাধারণত Facebook এ বন্ধু কিংবা ফেক আইডির কাছ থেকে অনেক প্রকারের ছবি পাই। কিন্তু ছবিটা কি রিয়েল না Internet থেকে ডাউনলোড করা সেটা বুঝতে পারি না। কিংবা ধরুন ফেসবুকে কোথায়ও একটা ছবি পেলেন, সেটা কোন মুভি/Cartoon বা অন্য কোন ভিডিও থেকে নেয়া সেটার নাম জানার খুব ইচ্ছা হলো আপনার।Hacker রা সাধারণত এটা Visual Image… read more »

তথ্য ফাঁস: মোটা জরিমানার মুখে হোটেল চেইন ম্যারিয়ট

প্রতিবেদনে বিবিসি বলছে, ইনফরমেশন কমিশনার’স অফিসের (আইসিও) দাবি- সাইবার হামলায় সম্ভবত অতিথিদের নাম, যোগাযোগের তথ্য এবং পাসপোর্টের বিস্তারিত তথ্য বেহাত হয়েছে। ম্যারিয়ট হোটেলসে সাইবার হামলার ঘটনায় যুক্তরাজ্যের ৭০ লাখ অতিথি আক্রান্ত হয়েছেন। আইসিও বলছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা চালু করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। তবে, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে ম্যারিয়ট। ২০১৪ সালে সাইবার… read more »

ফিনল্যান্ডের থেরাপি ক্লিনিকের তথ্য ফাঁস, হুমকির মুখে রোগী

বিবিসি’র প্রতিবেদন বলছে, চুরি যাওয়া তথ্যের মধ্যে রোগীর ব্যক্তিগত শনাক্তকরণ নাম্বার এবং থেরাপি সেশনে আলোচনার নোট রয়েছে। ফিনল্যান্ডে প্রায় ২০টি শাখা এবং হাজারো গ্রাহক রয়েছে ভাসতামোর। ভুক্তভোগী গ্রাহকদেরকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।  ২০১৮  সালের নভেম্বরে এই ডেটা চুরি গেছে বলে ধারণা করছে ভাসতামো। ২০১৯ সালের মার্চেও তথ্য বেহাত হতে পারে বলে জানিয়েছে… read more »

মার্কিন ভোটার তথ্য ইরান, রাশিয়ার কাছে, আসছে মেইল

ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, ধারণা করা হচ্ছে ডানপন্থী প্রো-ট্রাম্প গ্রুপ থেকেই এই ইমেইল এসেছে এবং এর উদ্দেশ্য ছিলো “বিশৃঙ্খলা তৈরি” করা। প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, র‍্যাটক্লিফ আরও বলেছেন যে, ইরান এবং রাশিয়ার কাছে “কিছু ভোটারের নিবন্ধন তথ্য” রয়েছে বলে জানতে পেরেছেন মার্কিন কর্মকর্তারা। নির্বাচনে হস্তক্ষেপের দাবি নাকচ করেছে ইরান এবং রাশিয়া দুই দেশই। ইরানের… read more »

কোভিড-১৯ ও ট্রাম্প: ভুল তথ্য ট্র্যাক করছে সামাজিক মাধ্যম

সামনে মার্কিন নির্বাচন হওয়া্য় এমনিতেই ভুল তথ্যের সঙ্গে লড়তে হচ্ছিল প্রতিষ্ঠানগুলোকে। নতুন পরিস্থিতিতে তা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট নিজের আক্রান্ত হওয়ার খবরটি নিজেই টুইটারে জানান। এর পরপরই ভুল তথ্য ট্র্যাক করা শুরু করে ফেইসবুক ও টুইটার। ফেইসবুক ভুল তথ্য সামাল দেওয়ার লক্ষ্যে ৭০টিরও বেশি সত্যতা যাচাইকরণ প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে। ইউএসএটুডের প্রতিবেদন বলছে,… read more »

Sidebar