ad720-90

নতুন বছরে চালডালে উপহার

নতুন বছরে অনলাইনে প্রয়োজনীয় পণ্যের ফরমাশ দিতে হোম ডেলিভারি গ্রহণকারী ক্রেতাদের বিশেষ উপহারের ঘোষণা দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম চালডাল ডটকম। নতুন বছরের অফার নামের এ কর্মসূচিতে প্রায় ৪০ লাখ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ৩১ ডিসেম্বর থেকে চালডাল সাইট ও অ্যাপ প্ল্যাটফর্ম থেকে এ অফার চালু হয়েছে। চালডালের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই… read more »

ফেব্রুয়ারিতে নতুন ‘ফোল্ডএবল’ আনবে স্যামসাং

ফোনটি বাজারে ছাড়তে দক্ষিণ কোরিয়ার তিন মোবাইল সেবাদাতার সঙ্গেও আলোচনা শুরু করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। রোববার বিষয়টি সম্পর্কে প্রথম জানিয়েছে সংবাদ সংস্থা ইয়োনহাপ। অজ্ঞাতনামা শিল্প সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফোনটি আনতে ফেব্রুয়ারিকে লক্ষ্য করে এগোচ্ছে স্যামসাং। — খবর আইএএনএস’র। অজ্ঞাতনামা সূত্ররা বলছে, ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নিজেদের ‘উন্মোচন’ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে… read more »

নতুন বছরের শুভেচ্ছা জানানো মেসেজটি কি ক্ষতিকর?

ডিএমপি নিউজঃ রবিবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি সফটওয়্যার। “I AM SEND YOU A SURPRISE MESSAGE. OPEN THIS.” লেখা এই মেসেজটি খ্রিষ্টীয় বছরকে সামনে রেখে বন্ধু ও পরিচিতজনদের শুভেচ্ছা জানাতে অনেকেই মেসেঞ্জারে আদান প্রদান করছেন। তবে, অনেকে এটিকে ম্যালওয়ার বা ক্ষতিকর সফটওয়্যার আখ্যা দিয়ে এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মেহেদী হাসান… read more »

বাজারে নতুন পেনড্রাইভ

টাইপ সি পোর্টের ডুয়েল ফ্ল্যাশ ড্রাইভ বাজারে এনেছে টেক রিপাবলিক। অ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ মডেলের পেনড্রাইভটি যেকোনো স্মার্টফোন ও ট্যাবেও ব্যবহার করা যাবে। ৩২ ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভটির সঙ্গে এর ঢাকনা এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে, যেন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। ৩২ গিগাবাইটের দাম ১,৫০০ এবং ৬৪ গিগাবাইটের দাম ২,৯০০ টাকা। এ ছাড়া ৫ জিবিপিএস… read more »

কপিরাইট জটিলতা সমাধানে ইউটিউবে নতুন ফিচার

নতুন ফিচারে সরাসরি নিজেদের ‘ডিজিটাল ব্যাক-এন্ড’ থেকে কপিরাইট জটিলতার সমাধান করতে পারবেন ইউটিউবাররা। চাইলে ‘অ্যাসিস্টেড ট্রিম’ অপশনের সাহায্যে ছেঁটে ফেলতে পারবেন কপিরাইট জটিলতায় পড়া ভিডিও’র অংশবিশেষ। নতুন স্টুডিও আপডেটের অংশ হিসেবে অপশনটি জুড়ে দিয়েছে ইউটিউব। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের। ‘অ্যাসিস্টেড ট্রিম’ প্রসঙ্গে ‘গুগল প্রডাক্ট ব্লগে’ লেখা হয়েছে, “ঠিক কোন অংশটি কপিরাইটের আওতায় পড়েছে… read more »

প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে আনতে নতুন উদ্যোগ

ব্যাংকিং ও আর্থিক সেবাসমূহকে সহযোগিতা করে এমন কম্পিউটার প্রোগ্রাম এবং সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনের আওতায় আনার কাজ বা ফিনটেককে ‘আরও একধাপ এগিয়ে নিতেই’ সোমবার ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আইডিটিপি একটি সেবা প্ল্যাটফর্ম। ব্যাংকিং ও আর্থিক সেবাসমূহকে সহযোগিতা করবে এমন কম্পিউটার প্রোগ্রাম ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো এই প্ল্যাটফর্মের এপিআই বা অ্যাপ্লিকেশন… read more »

এ-ফোরটেকের নতুন ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড

বাজারে বহুল পরিচিত কম্পিউটার এক্সেসরিজ ব্র্যান্ড এ-ফোরটেক নিয়ে এসেছে নতুন কেআরএস-৮৩ এবং কেআরএস-৮৫ ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড। কিবোর্ডটির নতুন এ সংস্করণে থাকছে মাল্টিমিডিয়া বাটনের অপশন। এতে কিবোর্ড থেকেই সব রকমের মিডিয়া কি কন্ট্রোল যেমন—ভলিউম বাড়ানো, কমানো, মিউট করা ইত্যাদি অপশনের কাজ করা যাবে। এফোরটেক বলেছে, কিবোর্ডে আরামদায়ক টাইপিংয়ের অভিজ্ঞতার জন্য নতুন কিবোর্ড নকশা করা হয়েছে।… বিস্তারিত… read more »

ডিজিটাল মার্কেটিংয়ে নতুন উদ্যোগ ইপিনি

দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিজিটাল সেবা দিতে কাজ শুরু করেছে ইপিনি নামের একটি প্রতিষ্ঠান। নারী উদ্যোক্তা ঝুমুর ও তাঁর ৪ সহযোগী মিলে ইপিনি নামের উদ্যোগটি চালু করেছেন। বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যেমন—ছবি তোলা, ভিডিও ধারণ, ইনফোগ্রাফ, অ্যানিমেশন তৈরি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ আধুনিক তথ্যসেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইপিনির উদ্যোক্তারা জানান, তাদের… read more »

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান। তিনি জানান, ইতোমধ্যেই এর প্রস্তুতির কাজ এগিয়ে চলছে । বেশ কয়েকটি কমিটি, উপ কমিটি গঠন করে দেয়া হয়েছে । এদিকে ফের গতি ফিরে এসেছে বিটিসিএলে ( সাবেক টিএন্ডটি )। দেয়া হয়েছে নতুন এমডি । করা হয়েছে পদোন্নতি দিয়ে বেশ কয়েকজন ডিএমডি । জোরে সোরে চলছে সারা দেশে নতুন নেটওয়ার্ক এক্সচেঞ্জ স্থাপনের কাজ । বিটিসিএল বেশ কয়েকটি নয়া প্রকল্পের হাতে নিয়েছে । যার কাজ পুরোদমে এগিয়ে চলছে । যার মধ্যে অন্যতম ২ হাজার ৫শ‍‍‌‌‌‌ ৭৩ কোটি টাকার একটি প্রকল্প যার নাম “মর্ডানাইজেশন অফ টেলিকমিউনেকেশন নেটওয়ার্ক” (এমওটিএন) । এ প্রকল্প বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে সেবা প্রদান, সেবার নির্ভরযোগ্যতা, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সব ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন আসবে। পুরাতন এক্মচেঞ্জগুলো পরিবর্তন করে অত্যাধুনিক করা হচ্ছে । এতে থাকবে নানা সুবিধা । বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ ও পুনঃসংযোগের ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) গ্রাহকদের আবেদন জমা পড়তে শুরু করে। বিটিসিএলের জনসংযোগ বিভাগের জিএম মীর মোরশেদ জানান, নতুন সংযোগ পেতে গ্রাহকদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। পুরনো সংযোগ নতুন করে পেতে গ্রাহকেরও সাড়া কম নয়। সব মিলিয়ে আবেদনের পরিমাণ সন্তোষজনক। উল্লেখ্য, গত ২২ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সিদ্ধান্ত দেন। তারপর থেকে দেওয়া শুরু হয় সংযোগ ও পুনঃসংযোগ। মুজিব বর্ষে বিটিসিএলের ‘ফ্রি টেলিকম’ সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারাদেশের গ্রাহকরা। এর পাশাপাশি নতুন একটি অ্যাপও উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে যার মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা ল্যান্ড ফোন সেবা নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজবিডিকে বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিনই নতুন সংযোগ পেতে আবেদন জমা পড়ছে। এছাড়া পুনঃসংযোগ নিতেও আগ্রহ দেখা গেছে ল্যান্ডফোন ব্যবহারকারীদের। তিনি বলেন, এমনিতেই আমরা ল্যান্ডফোন টু ল্যান্ডফোন কল মাসে ১৫০ টাকায় বেঁধে দিয়েছি প্যাকেজ হিসেবে। কোনও মাসিক লাইন রেন্ট নেই। অনেকে ভেবেছিলেন বিটিসিএলের ক্ষতি হবে। আসলে হয়েছে উল্টো। কারণ ল্যান্ডফোন থেকে প্রচুর কল যাচ্ছে মোবাইল ফোনে। এই চার্জ প্যাকেজের বাইরে। ফলে সেখান থেকে রাজস্ব ভাগাভাগি হবে। মন্ত্রী মনে করেন, এই উদ্যোগের ফলে বিটিসিএলের হারানো গৌরব ফিরবে, আরও বেশি লাভজনক হবে প্রতিষ্ঠানটি। মন্ত্রী জানান, পুরনো লাইনের সংযোগ তথা পুনঃসংযোগ বিনা খরচে নেওয়া যাবে। তবে কোনও বিল বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। বিল বকেয়া থাকলে পুনঃসংযোগ দেওয়া যাবে না। মন্ত্রী বলেন, তিনটা প্রতিষ্ঠান- সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, টেলিটক ও বিটিসিএলকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কোম্পানি) গতি ফিরে পেয়েছে । অচীরেই টেশিসও (টেলিফোন শিল্প সংস্থা) আরো ভাল করবে । যদিও মন্ত্রী উল্লেখ করেন, টেশিস গত বছর লাভ করেছে। ফলে এটিও আমাদের লাইনে চলে আসবে। দোয়েল ল্যাপটপ ও স্মার্টফোন দিয়ে টেশিস অনেক দূরে এগিয়ে যাবে। জানা গেছে, রাজধানীর গুলশান এক্সচেঞ্জে গত ৭ ও ৮ ডিসেম্বর নতুন সংযোগ পেতে ৯টি আবেদন জমা পড়ে। অন্যদিকে শেরে বাংলা নগর এক্সচেঞ্জে দুই সপ্তাহে নতুন সংযোগ পেতে ১৮০টি আবেদন জমা পড়ে। অন্যান্য এক্সচেঞ্জেও আবেদন জমা পড়ার হার এমন বলে জানা গেছে বিটিসিএল সূত্রে। প্রসঙ্গত, ২০০৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ১০ লাখের বেশি। ২০১১ সালে তা দাঁড়ায় ৯ লাখ ৪৩ হাজারে। ২০১৬ সালে বিটিসিএলের গ্রাহক ছিল ৭ লাখ ১৬ হাজার। গত বছর ছিল ৬ লাখের মতো। গত ১০ বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে ৪ লাখের বেশি। অনেক গ্রাহক বিল পরিশোধ করে সংযোগ বন্ধ করেছেন বিটিসিএলের আঞ্চলিক অফিসগুলোতে। এর বিপরীতে নতুন টেলিফোন সংযোগ নেওয়ার আবেদনের সংখ্যা খুবই কম ছিল বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে এই চিত্র বদলে যেতে শুরু করেছে। তবে বিটিসিএল কোস্পানি হবার পর আজ পর্যন্ত এক জন নিয়োগের মাধ্যেমে রেগুলার এমডি নিয়োগ দিতে পারেনি। কয়েকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ । ১১ বছরে ১৯ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রিয় মালিকানাধীন কোম্পানি বিটিসিএলে। জানা যায়, এই ১৯ জন এমডির মধ্যে কেউ কেউ একাধিকবারও চেয়ারে বসেছেন। ২০০৮ -০৯ অর্থবছরে কোম্পানির মোট আয় ১,৬৮৯.৩৬ ছিলো। কিন্তু ঠিক দশ বছরের মাথায় এই অঙ্ক নেমে আসে ৩৮৯.৩৯ কোটিতে। অর্থাৎ এই সময়ের মধ্যে বিটিসিএল লোকসান গুনেছে প্রায় ১৩০০ কোটি টাকা। এক অনুসন্ধান থেকে বেরিয়ে এসেছে, ২০১৮ সাল ও ২০১০ সালে চারবার বদল হয়েছে এমডি। ২০১৪ সালে তিনবার এবং চলতি বছরেও তিনবার পরিবর্তন হয়েছে বিটিসিএলের এমডি। এর পাশাপাশি এ যাবত ১৯ জন ভারপ্রাপ্ত বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এরমধ্যে কেউ কেউ মাত্র কয়েক সপ্তাহের জন্য ছিলেন এই পদে। চলতি বছরের ৩ নভেম্বর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল মতিন। বিটিসিএলে ৩১ বছর ধরে চাকুরি করা এই ৯১ তম ব্যাচের টেলিকম ক্যাডার কর্মকর্তাকে সকলে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বিটিসিএলের বেশ কয়েকটি প্রকল্প চলছে। এর মধ্যে এমওটিএন প্রকল্পটি বাস্তবায়িত হলে সারাদেশব্যাপী বিটিসিএলের একটি সুবিন্যস্ত, সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করা যায় এবং আধুনিক পদ্ধতিতে গ্রাহকবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। কিছুদিনের মধ্যে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীলতা ফিরে আসবে বিটিসিএলে । আশাবাদ এই নতুন এমডির । ইতেমধ্যেই মাঠপ্রশাসনে কঠোর বার্তা দিয়েছেন এই কর্মকর্তা । নড়েচড়ে বসেছে মাঠের কর্মকর্তারা ।

আলীমুজ্জামান হারুন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই প্রথম বারের মত ডিজিটাল মেলার অয়োজন করছে। আগামী ১৭ থেকে ১৯ তিনদিনব্যাপি এই মেলা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় আইটি খাতের দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এছাড়া রয়েছে নানা সভা সেমিনারসহ নানা আয়োজন । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লাস্টনিউজ বিডিকে এ কথা জানান।… read more »

নতুন বছরে হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন

আবারও ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন তৈরি করছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ‘হুয়াওয়ে মেট এক্সএস’ মডেলের পরবর্তী প্রজন্মের এই ফোল্ডেবল স্মার্টফোন স্পেনের বার্সেলোনায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ এ তথ্য নিশ্চিত করেছেন। হুয়াওয়ে মেট এক্সএস মূলত হুয়াওয়ের প্রথম ফোল্ডেবল ফোন মেট এক্সের উত্তরসূরি। তবে আসন্ন এই ফোনে… read more »

Sidebar