ad720-90

আপনার শর্টকাট অ্যান্টিভাইরাস (smadav) কে প্রো ভার্শনে আপডেট করুন বিনামূল্যে। আর নয় ১৫০০ টাকা খরচ

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।স্বাগতম জানাচ্ছি আমার জীবনের প্রথম এবং ট্রিকবিডিতে আমার প্রথম পোষ্টে। দীর্ঘদিন যাবত আমি ট্রিকবিডির একজন নিয়মিত ভিজিটর,সকলকে পোস্ট করতে দেখেছি কিন্তু আজ আমি নিজেই লিখতে বসেছি। জানিনা পোস্ট টি কতটা মানসম্মত বা আপনাদের কাজে লাগবে কিনা। আমি আর কথা বাড়াবো না চলুন যাই… read more »

পডকাস্ট স্টার্টআপ ‘ওয়ান্ডারি’কে কিনতে পারে অ্যামাজন

বুধবার অ্যামাজন-ওয়ান্ডারি মালিকানা হাতবদল আলোচনার খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। নিজেদের প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখনও আলোচনা চলছে এবং আলোচনা ফলপ্রসু নাও হতে পারে। গত মাসে ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছিল, অ্যাপল এবং সনি মিউজিক এন্টারটেইনমেন্ট ওয়ান্ডারি কেনার জন্য আলোচনা করেছে। মালিকানা হাতবদল বাবদ ৩০ থেকে ৪০ কোটি ডলার পেতে চাইছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো… read more »

গ্যালাক্সি নোট সিরিজের ইতি টানতে পারে স্যামসাং

করোনাভাইরাস মহামারীর প্রভাবে ‘হাই-এন্ড’ স্মার্টফোনের চাহিদা কিছুটা কমার কারণেই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেছেন তারা। উল্লেখ্য, স্যামসাংয়ের দুই প্রিমিয়াম সিরিজের একটি হলো গ্যালাক্সি নোট। ডিভাইসটি বড় পর্দা এবং নোট লেখার স্টাইলাসের জন্যই পরিচিত। এছাড়াও প্রতিষ্ঠানের অন্য প্রিমিয়াম সিরিজ হলো গ্যালাক্সি এস। নাম প্রকাশে অনিচ্ছুক তিন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে… read more »

সামনেই আসতে পারে টেসলা ‘স্ব-চালনা’ সফটওয়্যার আপডেট

আগামী দুই সপ্তাহের মধ্যে সফটওয়্যার আপডেট চলে আসতে পারে বলে জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। এর আগে অক্টোবরে এসেছিল সফটওয়্যারটির বেটা সংস্করণ। ওই সময়ে ঠিক কত সংখ্যক চালক সফটওয়্যারটি পেয়েছেন, সেটি এখনও জানায়নি টেসলা। রয়টার্স উল্লেখ করেছে, এক ব্যবহারকারী মাস্কের কাছে জানতে চেয়েছিলেন সফটওয়্যারটি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পাওয়া যাবে কি না। উত্তরে মাস্ক লেখেন, “হয়তো আগামী… read more »

নতুন বছরেই আসতে পারে ফেইসবুকের ক্রিপ্টোকারেন্সি

শুক্রবার এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, জানুয়ারিতেই লিব্রা চালুর পরিকল্পনা রয়েছে ফেইসবুক নেতৃত্বাধীন জেনিভা-ভিত্তিক লিব্রা অ্যাসোসিয়েশনের৷ ডলার-ভিত্তিক একটি ডিজিটাল কয়েন চালুর প্রস্তুতি সারছে সংস্থাটি৷ চলতি বছরের এপ্রিলেই এই ডিজিটাল কয়েন আনার প্রস্তাব করেছিলো লিব্রা অ্যাসোসিয়েশন৷ নীতিমালা এবং রাজনৈতিক বিরোধিতার কারণে কয়েক দফা পিছিয়েছে প্রকল্পটি৷ গত বছরই লিব্রা উন্মোচন করেছে ফেইসবুক৷ এই কয়েনের কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতা… read more »

বস্টন ডায়ানামিক্স’কে কিনে নিতে পারে হিউন্দাই

খবরটি প্রথমে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদদাতা ব্লুমবার্গ। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট উল্লেখ করেছে, সবমিলিয়ে চুক্তিটি একশ’ কোটি ডলার মূল্যমানের হতে পারে।   ব্লুমবার্গের তথ্য অনুসারে, এখনও চূড়ান্ত হয়নি কোনো কিছু। এমনও হতে পারে শেষ পর্যন্ত মালিকানা হাতবদল হলো না। গাড়ি ব্যবসায়ের পাশাপাশি হিউন্দাইয়ের শিল্প রোবট ভিত্তিক একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটিতে বস্টন ডায়ানামিক্সের প্রযুক্তি কাজে লাগাতে… read more »

সাত বছর পর গেইমিং কনসোল আনলো মাইক্রোসফট

মঙ্গলবার নতুন গেইমিং কনসোলের দুইটি মডেল উন্মোচন করেছে মাইক্রোসফট। ৪৯৯.৯৯ মার্কিন ডলার মূল্যের এক্সবক্স সিরিজ এক্স মডেলটিকে “বিশ্বের সবচেয়ে শক্তিশালী কনসোল” হিসেবে বর্ণনা করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। আর এক্সবক্স সিরিজ এস-এর বাজার মূল্য ২৯৯.৯৯ ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মাইক্রোসফট কৌশলগতভাবে দুইটি মডেল উন্মোচন করলেও সিরিজ এক্স-এর চেয়ে কম শক্তিশালী, কম স্টোরেজ এবং… read more »

নভেম্বরেই অ্যান্টিট্রাস্ট মামলার কবলে পড়তে পারে ফেইসবুক

এনগ্যাজেট উল্লেখ করেছে, মামলা হলেও, খুব দ্রুত আইনি লড়াই চোখে না-ও পড়তে পারে। কারণ কর্মকর্তারা সরাসরি প্রশাসনিক বিচারকের হাতে দিতে অভ্যন্তরীন মামলা গড়ে তুলছেন, রাষ্ট্রকে এর মধ্যে জড়াতে চাইছেন না তারা। এ প্রক্রিয়ায় কার্যকরী পদক্ষেপের সম্ভাবনা বাড়বে, কিন্তু সময়ও বছর খানেক বেশি লাগবে। ফেইসবুক এবং এফটিসি মামলা প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হয়নি। ফেইসবুক অবশ্য নিজেদের… read more »

পুরো বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনায় বেন্টলি

বিবিসি’র প্রতিবেদন বলছে, এর আগে ২০২৬ সালের মধ্যে সব গাড়ি শুধু প্লাগ-ইন হাইব্রিড এবং ব্যাটারি বৈদ্যুতিক মডেলে নিয়ে আসবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এক দশকের মধ্যে উৎপাদন খাতকে পুরোপুরি কার্বন শূন্য করার লক্ষ্য নির্ধারণ করেছে বেন্টলি। বেন্টলি প্রধান অ্যাডরিয়ান হলমার্ক বলেছেন, “এক দশকের মধ্যে একশ’ বছর পুরানো বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বিলাসিতার ক্ষেত্রে নতুন, টেকসই এবং পুরোপুরি… read more »

শাওমি, ভিভো ও অপোকে এক্সিনস দিতে পারে স্যামসাং

সম্প্রতি খবরটি উঠে এসেছে বিজনেসকোরিয়া’র এক প্রতিবেদনে। এক্সডিএ ডেভেলপার্স সহ একাধিক প্রযুক্তি সাইটের খবর বলছে, এক্সিনস চিপসেটের জন্য নতুন ক্রেতা খুঁজছে স্যামসাং। স্বল্প মুনাফার কারণে এরই মধ্যে স্যামসাংয়ের এলএসআই ব্যবসায়িক বিভাগ নিজেদের ‘ওয়্যারলেস বিজনেস ডিভিশনের’ কাছে এক্সিনস চিপ সরবরাহ কমিয়ে দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে বর্তমানে বাজারে আগের অবস্থানে নেই হুয়াওয়ে। এরকম পরিস্থিতিতে নিজ নিজ দখল… read more »

Sidebar