ad720-90

একই টুইটে ‘৫জি' এবং 'করোনা’ থাকলেই লেবেল সাঁটাচ্ছে টুইটার

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এখন আর লেবেল সাঁটতে ষড়যন্ত্র তত্ত্ব বা ভ্রান্ত তথ্যের জন্য অপেক্ষা করছে না টুইটার। টুইটে ৫জি ও করোনাভাইরাসের নাম নিলেই নিচে যোগ হচ্ছে সতর্কবার্তার লিংক। ওই লিংকে ক্লিক করলে নিয়ে ব্যবহারকারীকে যাওয়া হচ্ছে সংশ্লিষ্ট সংবাদ, অফিশিয়াল সূত্র এবং টুইটে। টুইটার জানিয়েছে, এ ধরনের লেবেল “পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া” এবং এটি… read more »

হ্যাকিংয়ের শিকার দক্ষিণ আফ্রিকার লাইফ হেলথকেয়ার

সাইবার হামলার ঘটনায় কোন কোন ডেটা ক্ষতিগ্রস্থ হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি হাসপাতাল পরিচালনা প্রতিষ্ঠানটি– খবর বার্তা সংস্থা রয়টার্সের। রোগীর সেবা ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে লাইফ হেলথকেয়ার। বতসোওয়ানাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চল লাইফ হেলথকেয়ারের সবচেয়ে বড় বাজার। কিছু সময় বিলম্বের পর ব্যাকআপ ব্যবস্থায় হাসপাতাল ও প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু… read more »

‘স্যামসাং যুবরাজ’ লি’র গ্রেপ্তারি পরোয়ানা আদালতে খারিজ

আদালতের রায়ে সাময়িক মুক্তি মিললেও পুরোপুরি মুক্তি পাননি লি। তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সরকারি কৌঁসুলিরা– খবর বিবিসি’র। ২০১৫ সালে স্যামসাংয়ের দুইটি সহায়ক প্রতিষ্ঠান একত্রিকরণের মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। স্যামসাং গ্রুপের ওপর নিজের নিয়ন্ত্রণ বাড়াতে লি’র যে পরিকল্পনা ছিলো, ওই একত্রিকরণ তাতে সহায়তা করেছে, এমন আঁতাতের প্রমাণ পাওয়ায় আগেই জেল খেটেছেন লি। ওই অপরাধের সঙ্গে… read more »

যুক্তরাজ্যের করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ ‘প্রায় তৈরি’

গত মাসে কারিগরি সমস্যার সম্মুখীন হয়েছিল ট্রেসিং অ্যাপটি। লকডাউন তুলে দেশকে পুনরায় সচল করতে ওই ট্র্যাকিং ও ট্রেসিং অ্যাপটির সাহায্য নেবে যুক্তরাজ্য। তবে, ট্রেসিং অ্যাপটি উন্মোচনের কোনো সুনির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত জানায়নি এনএইচএস।  — দ্য টাইমসের বরাতে জানিয়েছে রয়টার্স। বেশ কিছু সূত্রের বরাত দিয়ে টাইমস জানিয়েছে, উন্মোচনের দুই সপ্তাহের মধ্যেই ‍পুরো যুক্তরাজ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব… read more »

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাচ্ছেন ফেসবুকের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক ব্যবহারকারীরা বেশ কিছু নতুন ফিচার পাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বড় ফিচারটি হচ্ছে ডার্ক মোড ব্যবহারের সুবিধা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল জানিয়েছে, ফেসবুক ইতিমধ্যে ডার্ক মোড ফিচারটি অন্য প্ল্যাটফর্ম ও অ্যাপে চালু করলেও অ্যান্ড্রয়েডের মূল ফেসবুক অ্যাপে এ সুবিধা ছিল না। ফেসবুক এবারে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এ সুবিধা চালু করতে যাচ্ছে। তবে, ঠিক… read more »

ব্যাংকিং সফটওয়্যার সেবায় এক যুগ ফ্লোরার

দেশে ব্যাংকিং সফটওয়্যার সেবা খাতে এক যুগ পার করেছে ফ্লোরা টেলিকম। ২০০৮ সালে কোর ব্যাংকিং সফটওয়্যার ‘টেমেনস টি২৪’ ব্যবহারের মাধ্যমে এ খাতে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরুতে দেশের অগ্রণী ব্যাংক এ সফটওয়্যার সেবা গ্রহণ করে। যুগপূর্তি উপলক্ষে নতুন ডিজিটাল অগ্রযাত্রার দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশের সফটওয়্যার খাতের অন্যতম এ প্রতিষ্ঠানটি। ফ্লোরার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,… read more »

করোনা চিকিৎসায় শিগগিরই আসছে অ্যান্টিবডি থেরাপি

যুক্তরাজ্য ও সুইডেনের গবেষকেরা কোভিড-১৯ চিকিৎসায় অ্যান্টিবডি চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে জানা গেছে। করোনা–সংক্রমিত রোগীদের ক্ষেত্রে এ চিকিৎসাপদ্ধতি জীবন রক্ষাকারী হতে পারে বলে দাবি করা হচ্ছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা নতুন এ চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে কাজ করছে। এ চিকিৎসাপদ্ধতি বা থেরাপি শুরুতে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে প্রয়োগের… read more »

আইফোন ব্যবহারকারীদের নতুন সমস্যা

আইফোন ব্যবহার নিয়ে নতুন এক সমস্যায় পড়েছেন বেশ কিছু ব্যবহারকারী। নতুন আইফোনের ডিসপ্লেতে বিশেষ সমস্যা নিয়ে রেডিট, টেক ফোরাম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিযোগ জানাচ্ছেন তাঁরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। অনেকেই বলছেন, সম্প্রতি আইওএস হালনাগাদ করার পরপরই তাঁদের ডিসপ্লেতে সমস্যা দেখা যাচ্ছে। সেখানে সবুজ রঙের আভা ছড়িয়ে পড়ছে। তবে অনেকের… read more »

যে সব খাবার ফ্রিজে রাখা ঠিক না

বাজার থেকে কিনে আনা শাকসবজি ফলমূল কিছুদিন ভালো রাখার জন্য ফ্রিজের বিকল্প নেই। কিন্তু এমন কিছু ফলমূল আছে যা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, স্বাদও বদলে যায়। এমনকি রং পাল্টে যায়। আসুন, জেনে নেওয়া যাক, কোন কোন খাবার ফ্রিজে রাখা ঠিক না। কলাঃ পাকা কলা কিছুদিন ফ্রিজে ঠিকঠাক থাকে। কিন্তু কাঁচা কলা একেবারেই ফ্রিজে… read more »

আগস্টেই ইনহেলারে ভ্যাকসিন: অক্সফোর্ডের গবেষক

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন ইনহেলারের মাধ্যমে ব্যবহার করা যাবে। আগস্টের শুরুর দিকেই তা ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। আইরিশ বিজ্ঞানী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের অধ্যাপক অ্যাড্রিয়ান হিল সম্প্রতি এক অনলাইন বক্তব্যে এ কথা বলেন। দ্য আইরিশ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হিল বলেন, ‘ তারা… read more »

Sidebar