ad720-90

মূল্য ছাড় ও বদলি অফার নিয়ে এসেছে স্যামসাং

স্যামসাং বলছে, যেসব ক্রেতা ফিচার ফোন থেকে স্মার্টফোন ব্যবহারের পরিকল্পনা করেছেন, তারা গ্যালাক্সি এম০১ কোর (১/১৬ জিবি) এবং গ্যালাক্সি এম০১কোর (২/৩২ জিবি) স্মার্টফোনে বিভিন্ন অফারের সুবিধা উপভোগ করতে পারবেন। গ্যালাক্সি এম০১ কোর (১/১৬ জিবি) এবং গ্যালাক্সি এম০১কোর (২/৩২ জিবি) এর বাজার মূল্য যথাক্রমে ৭,৯৯৯ টাকা এবং ৮,৯৯৯ টাকা। এক্ষেত্রে উন্মোচন অফার হিসেবে ক্রেতারা এক হাজার… read more »

সরাসরি স্টোর থেকেই পণ্য সরবরাহ করবে অ্যাপল

এ যাবত চীন বা স্থানীয় গুদাম থেকে গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করতো অ্যাপল। এতে সময় লাগত বেশি। এবারে স্টোর থেকে সরবরাহের কারণে গ্রাহকের কাছে আরও দ্রুত পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। স্টোরের ১০০ মাইলের মধ্যে থাকা গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছাতে যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রায় তিনশ’ অ্যাপল স্টোরের নেটওয়ার্ক ব্যবহার… read more »

সাইবার হামলার কবলে রবিনহুড গ্রাহকরা

রবিনহুড জানিয়েছে, প্ল্যাটফর্মের বাইরে ইমেইল অ্যাকাউন্ট বেহাত হয়ে যাওয়ার কারণেই হয়েছে এ সাইবার হামলা। প্রতিষ্ঠানটির সিস্টেমে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। এ প্রসঙ্গে রবিনহুডের এক মুখপাত্র জানিয়েছেন, তারা “ভুক্তভোগীদের অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে” তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন। মিলেনিয়ালদের মধ্যে বাণিজ্যকে জনপ্রিয় করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। তবে, এ বছরের… read more »

কিরিন প্রসেসরের সর্বশেষ হুয়াওয়ে ফোন হবে মেইট ৪০

হুয়াওয়ে এরই মধ্যে নিশ্চিত করেছে, উচ্চ প্রযুক্তির কিরিন চিপ সম্বলিত শেষ ফোন হবে মেইট ৪০। মার্কিন নিষেধাজ্ঞার মুখে অন্তত কিছু দিনের জন্য হলেও ‘কিরিন চিপ লাইন আপ’ থেকে সরে আসতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এরই মধ্যে টিএসএমসি’র মতো উৎপাদকরা হুয়াওয়েকে চিপ সরবরাহ বন্ধ করেছে। ধারণা করা হচ্ছে, হুয়াওয়ে মেইট ৪০ এর কিরিন চিপটি যথেষ্টই দ্রুতগতির হবে, এবং… read more »

হ্যাক ঠেকাতে গুগল ক্রোমের নতুন ফিচার

ডিএমপি নিউজঃ পাসওয়ার্ড বদলে হ্যাকিংয়ের ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে এসেছে গুগল ক্রোম। গুগলের নতুন এ ফিচারের সাহায্যে যে কোনো স্মার্টফোন ব্যবহারকারী ক্রোম থেকে পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না, সহজেই জানতে পারবেন। ফিচারটির নাম রাখা হয়েছে সেফটি চেক। সেফটি চেকের মাধ্যমে গুগল ক্রোম ব্যবহারকারী যে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে রাখেন, সেগুলো হ্যাক… read more »

সব তরঙ্গদৈর্ঘ্যে ‘কাজ না-ও করতে পারে’ ৫জি আইফোন

মঙ্গলবার উন্মোচনের সম্ভাবনা রয়েছে নতুন আইফোনের। কিন্তু সমস্যা বাঁধবে যুক্তরাজ্যের ৫জি ব্যান্ডকে ঘিরে। দেশটির সাতশ’ মেগাহার্টজ ৫জি ব্যান্ডের সঙ্গে সংযুক্ত না-ও হতে পারে নতুন আইফোন। সম্প্রতি এ খবরটি  শিল্প অভ্যন্তরীনদের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাম। মূলত সাতশ’ মেগাহার্টজের মতো ‘লো স্পেকট্রাম ব্যান্ড’ ফোন নেটওয়ার্কের ব্যাপ্তি প্রসারে ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিভিন্ন দূরবর্তী অঞ্চলে… read more »

‘গ্রেট ফায়ারওয়াল’ এড়ানোর সুযোগ দিচ্ছে চীনা অ্যাপ

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, টিউবার নামের ওই অ্যাপটি তৃতীয় পক্ষীয় অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে এসেছে। প্রায় কোটিবার ডাউনলোড হয়েছে এটি। এ ধরনের প্রক্সি অ্যাপের ব্যবহার চীনে নতুন কিছু নয়। গুগল বা ফেইসবুকের মতো অ্যাপ ব্যবহারে দেশটির অনেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের সাহায্য নেন। তবে, কিউহু ৩৬০ এর মতো প্রতিষ্ঠানের টিউবার অ্যাপ আনার ব্যাপারটি অন্য আরেকটি… read more »

নতুন বছর থেকে যেসব ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

বর্তমানে হোয়াটসঅ্যাপ না থাকলে, প্রায় অচল জীবন। সোশ্যাল মিডিয়া হিসেবে হোক বা মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবেই হোক হোয়াটসঅ্যাপ প্রায় সবার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য রয়েছে খারাপ খবর। ২০২১ অর্থাৎ আগামী বছর থেকে বেশ কয়েকটি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। আগামী বছর থেকেই বেশ কয়েকটি ফোন আউটডেটেড অর্থাৎ অচল হয়ে পড়ায়, এই… read more »

ওয়েইমোর চালকবিহীন ট্যাক্সি চলবে ফিনিক্সের রাস্তায়

মহামারী সব স্থবির করে দেওয়ার আগে ওই অঞ্চলে চালকবিহীন ট্যাক্সি পরীক্ষা করে দেখেছে ওয়েইমো। শুরুর দিকে ওই পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন, আপাতত শুধু তাদের বন্ধু ও পরিবারবর্গকে চালকবিহীন ট্যাক্সি ব্যবহারের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। এর কয়েক সপ্তাহের মধ্যেই সব অ্যাপ ব্যবহারকারীকেই ওয়েইমো চালকবিহীন ট্যাক্সি ডাকার সুযোগ দেবে বলে জানিয়েছে বিবিসি। আরও দুই বছর আগে এ সেবা… read more »

ভিভোর ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নতুন স্মার্টফোন

ডিএমপি নিউজঃ নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। ভিভো ভি২০ মডেলের স্মার্টফোনটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই স্মার্টফোনটিতে এজি গ্লাস, ডুয়েল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্মার্টফোনটির ‌র‌্যাম ও রম ৮ ও ১২৮ জিবির। এই স্মার্টফোনের দাম ৩২ হাজার ৯৯০ টাকা। ভিভো ভি২০… read more »

Sidebar