ad720-90

দেশের প্রতিবন্ধীদের কেন্দ্রীয় তথ্য ভান্ডারের আওতায় আনা হবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সুযোগ দিচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তাদের কেন্দ্রীয় তথ্য ভান্ডারের (সেন্ট্রাল ডেটাবেইস) আওতায় আনা হবে। এ ছাড়া তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি ও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা গড়ার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী আজ রোববার… বিস্তারিত… read more »

শুরু হয়েছে ‘শট অন আইফোন’ চ্যালেঞ্জ

আপনি কি আইফোন ব্যবহার করছেন? আইফোন প্রেমীদের জন্য ‘শট অন আইফোন’ নামে একটি ছবি তোলার প্রতিযোগিতা আয়োজন করেছে আইফোন নির্মাতা অ্যাপল। উন্মুক্ত এ প্রতিযোগিতায় ১৮ বছরের বেশি বয়সী আইফোন ব্যবহারকারীরা তাদের আইফোনে তোলা ছবি জমা দিতে পারবেন। অ্যাপলের কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন বিচারক সেরা ১০টি ছবি বাছাই করবেন। এসব ছবি অ্যাপল বিলবোর্ডসহ নানা প্রচারে কাজে লাগাবে।… read more »

৩৫ বছরে ম্যাকিনটোশ

আজ যে অ্যাপল কম্পিউটার জনপ্রিয় হয়ে উঠেছে তার যাত্রা শুরু হয়েছিল অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের তৈরি ম্যাকিনটোশের মাধ্যমেই। গত শুক্রবার ম্যাকিনটোশ কম্পিউটার বাজারে আসার ৩৫ বছর পূর্ণ হয়েছে। অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক এ দিনটিতে অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে স্মরণ করেছেন। ১৯৮৪ সালে বাজারে ছাড়া ম্যাকিনটোশ কম্পিউটারের কথা স্মরণ করে টুইটারে টিম কুক লিখেছেন,… read more »

ইউটিউবের প্রতিশ্রুতি

গুগলের ভিডিও সেবা ইউটিউবে ভিডিও দেখার হার বেড়েছে। তাই ইউটিউব ব্যবহারকারীদের সন্তুষ্ট রাখতে নতুন উদ্যোগ নিচ্ছে গুগল। ইউটিউব কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে, কোনো সংবেদনশীল বিষয়ের ভিডিও তারা সামনে আনবে না বা দর্শককে দেখার জন্য পরামর্শ দেবে না। ইউটিউব কর্তৃপক্ষ বলছে, তাদের সাইটে অনেকেই সংবেদনশীল ভিডিও পোস্ট করে দর্শক টানার চেষ্টা করেন। কিন্তু তারা এ ধরনের ভিডিও… read more »

ভাগফল কত?

গণিতের একটি মজার ধাঁধা দেখুন। প্রশ্ন করলাম, (ক২ + ২) এই রাশিটি থেকে প্রাপ্ত সংখ্যাগুলো কি সব মৌলিক সংখ্যা? কারণ ক = ৩ হলে (ক২ + ২) = ১১, ক = ৯ হলে (ক২ + ২) = ৮৩, ক = ১৫ হলে (ক২ + ২) = ২২৭। এগুলো সব মৌলিক সংখ্যা। কিন্তু এটা সব ক্ষেত্রে… read more »

চট্টগ্রাম হবে আইটি সিটি: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামে আইটি খাতের প্রসারের জন্য সরকার উদ্যোগী হয়েছে। আইটি পার্ক, ভিলেজ হচ্ছে। আশা করি আইটি সিটি হবে চট্টগ্রাম। শনিবার দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩ দিনব্যাপী দ্বিতীয় চিটাগং আইটি ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। উপমন্ত্রী বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা তথ্যপ্রযুক্তির দিক দিয়ে অনেকটায়… read more »

বাজারে আসার আগেই স্যামসং গ্যালাক্সি এস ১০ এর ছবি ফাঁস

প্রকাশের এক মাস আগে নতুন ছবি ফাঁস হয়েছে গ্যালাক্সি এস ১০-এর। এবারে ছবি ফাঁস করেছেন ইভান ব্লাস। স্মার্টফোনের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে তার। আগামী মাসেই গ্যালাক্সি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে স্যামসাং। মনে করা হচ্ছে, এই অনুষ্ঠানেই পুরোপুরি প্রস্তুত ফোল্ডএবল স্মার্টফোন সামনে আনবে স্যামসং। এ ছাড়াও প্রকাশ করা হতে পারে সংস্থার নতুন… read more »

এবার বিনামূল্যে আসছে পাবজি লাইট

এবারে কম ক্ষমতাসম্পন্ন পিসি হার্ডওয়্যারেও চলবে জনপ্রিয় এই গেইমটি।  লাইট সংস্করণটি দিয়ে গেইমটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফোর্টনাইটের সঙ্গে আরও জোরালো প্রতিযোগিতায় নামার আশা করছে প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের। প্রতিযোগিতা কম থাকায় জনপ্রিয়তা পেয়েছে ফোর্টনাইট। গেইমটি চালানো যায় প্রায় সব ডিভাইসেই। আর গেইমটি দেওয়া হচ্ছে বিনামূল্যে। এবার একই পথে এগোচ্ছে পাবজি’ও। মূল পাবজি থেকে পুরো… read more »

ফেসবুকের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ

ফেসবুকের বিরুদ্ধে শিশুদের সঙ্গে প্রতারণার আরেকটি অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, ফেসবুক কর্তৃপক্ষ জেনেবুঝে তাদের প্ল্যাটফর্মে শিশুদের গেম খেলার নামে প্রতারণা করে। তাদের মা-বাবার ক্রেডিট কার্ডের অর্থ খরচ হলেও ব্যবস্থা নেয় না। কম বয়সী শিশুরা ফেসবুকে গেম খেলে সময় কাটায়। অনেক সময় বাবা–মায়ের ক্রেডিট কার্ড থেকে ব্যাপক খরচ করে ফেলে। গেমের সঙ্গে সংশ্লিষ্ট… read more »

ভাঁজ করা ৫জি স্মার্টফোন আনছে হুয়াওয়ে

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান এ বছরই পরবর্তী প্রজন্মের স্মার্টফোন হিসেবে ভাঁজ করার সুবিধাযুক্ত ডিসপ্লে ও ৫জি নেটওয়ার্ক–সমর্থিত নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে পারে। হুয়াওয়ের নতুন স্মার্টফোনে পশ্চিমা কোনো প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রাংশ থাকবে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধের পরিপ্রেক্ষিতে নতুন উদ্ভাবনের দিকে যাচ্ছে হুয়াওয়ে। ওয়াশিংটনের সতর্কতার কারণে পশ্চিমা দেশগুলো হুয়াওয়ে পণ্য নিরাপত্তাঝুঁকি মনে করছে। বেশ কিছুদিন ধরেই… read more »

Sidebar