ad720-90

ট্রেসিং অ্যাপ আনলো অস্ট্রেলিয়া, সঙ্গে এলো বিতর্ক

জনস্বাস্থ্য প্রক্রিয়ায় চাপ ফেলার আগেই করোনাভাইরাস মহামারী অনেকটাই সামাল দিয়ে উঠতে পেরেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে, আগামীতে ফের বিপদের শঙ্কায় রয়েছেন দেশ দুটির কর্তৃপক্ষ। ট্রেসিং অ্যাপটির উন্মোচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান স্বাস্থ্য মন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, “আমরা জিততে চলেছি, এখনও কিন্তু জিতে যাইনি”। — খবর রয়টার্সের। সিঙ্গাপুরের ট্রেসটুগেদার সফটওয়্যারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অ্যাপটি। দু’জন… read more »

অ্যাপে খাবার অর্ডার সেবা চালু করলো ইনস্টাগ্রাম

প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় নতুন এই ফিচারটি চালু করেছিল ফেইসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং অ্যাপটি। বিশ্বের অন্যান্য অঞ্চলে সেবাটি চালু করার অংশ হিসেবে ইনস্টাগ্রাম যুক্তরাজ্যে উন্মুক্ত করলো এ ফিচার। ইনস্টাগ্রাম জানায়, ব্যবসা বা রেস্টুরেন্টের প্রোফাইলে নতুন একটি অ্যাকশন বাটন যোগ করা হয়েছে। চাইলে ইনস্টাগ্রাম স্টোরিজে ফুড অর্ডার স্টিকারও যোগ করা যাবে। গ্রাহক বাটনটি চেপে রেস্টুরেন্টের… read more »

‘মেইল অ্যাপ’ ত্রুটি কাজে লাগানোর প্রমাণ নেই: অ্যাপল

আগের দিন বুধবারই আইফোন ও আইপ্যাডের মেইল অ্যাপে একটি নিরাপত্তা ত্রুটির বিস্তারিত জানিয়েছে স্যান ফ্রান্সিসকোভিত্তিক মোবাইল নিরাপত্তা সংস্থা জেকঅপস। প্রতিষ্ঠানটি দাবি অনুসারে ত্রুটির কারণে ঝুঁকির মুখে রয়েছে অ্যাপলের তৈরি প্রায় পঞ্চাশ কোটি ডিভাইস। শুধু তা-ই নয়, অন্তত ছয়টি সাইবার হামলায় এই ত্রুটি কাজে লাগানো হয়েছে বলে প্রমাণ পেয়েছে বলে দাবি নিরাপত্তা সংস্থাটির। জেকঅপস প্রধান জুক… read more »

শুধু গেইম সম্প্রচারের জন্যই অ্যাপ আনছে ফেইসবুক

ফেইসবুক সিদ্ধান্ত নিয়েছে, তারা কোনো সাইট নয় বরং একটি অ্যাপ আনবে যার কাজ হবে কেবল গেইম স্ট্রিম করা আর সেই অ্যাপ আসছে সোমবারই। শুরুতে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যই আসছে এই ‘ফেইসবুক গেইমিং অ্যাপ’। রোববার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, শীঘ্রই আইওএস ব্যবহারকারীদের জন্যও আনা হবে অ্যাপটি। কাজটি করতে অবশ্য প্রথমে অ্যাপলের অনুমোদন লাগবে।… read more »

গুগলের মিট অ্যাপ আসছে 'জুম-এর চেহারায়'

ব্যবসায়িক এবং শিক্ষা শ্রেণিভূক্ত জিমেইল গ্রাহকরা বৃহস্পতিবার থেকে সরাসরি গুগলের ভিডিও কনফারেন্সিং টুল মিট অ্যাপে কল গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। শীঘ্রই অ্যাপের লেআউটেও আনা হচ্ছে একই সেবায় বাজারে প্রভাবশালী অ্যাপ জুম-এর মতো নকশা। করোনাভাইরাস মহামারীর কারণে বাড়তি চাহিদার কারণেই অ্যাপটিতে ইমেইল যোগ করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন গুগলের… read more »

অ্যাপল ওয়াচের জন্য ফেইসবুকের মেসেজিং অ্যাপ

ফেইসবুক মেসেঞ্জারের সঙ্গে কাজ করবে অ্যাপটি। এর মাধ্যমে অ্যাপল ওয়াচ থেকে একবার ট্যাপ করেই বন্ধুদেরকে বার্তা পাঠানো যাবে। বার্তায় অডিও রেকর্ডিং, ইমোজি, লোকেশন শেয়ার, স্ক্রিবল বা ডিকটেশন ইনপুট দেওয়া যাবে– খবর আইএএনএস-এর। আপাতত শুধু আইওএস গ্রাহকদের জন্যই আনা হয়েছে অ্যাপটি। এর মাধ্যমে মিলবে নোটিফিকেশন। দেওয়া যাবে নোটিফিকেশনের জবাবও। ইতোমধ্যেই মূল ফেইসবুক মেসেঞ্জার অ্যাপ সমর্থন রয়েছে… read more »

কোভিড-১৯ ট্র্যাকিংয়ে ইউরোপজুড়ে এক অ্যাপ চালুর আহ্বান

তবে এভাবে প্রতিটি দেশে আলাদা আলাদা অ্যাপ ব্যবহারের বদলে কেন্দ্রীয়ভাবে পরিচালিত একটি অ্যাপ দিয়েই গোটা ইউরোপে করোনাভাইরাস রোগীদের নজরে আনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় তথ্য সুরক্ষা পর্যবেক্ষক সংস্থা।  বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আলাদা আলাদা ট্র্যাকিং অ্যাপ ব্যবহারে গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি নিয়েও সতর্ক করছেন পরামর্শকরা। ইউরোপীয় ডেটা প্রটেকশন সুপারভাইজার বলছে, তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে কেন্দ্রীয়ভাবে… read more »

ডেটা অপব্যবহার: অ্যাপ পর্যালোচনার উদ্যোগ ফেইসবুকের

সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষার প্রাথমিক পর্যায়ে রয়েছে ‘ডেটা ইউজ চেকআপ’ নামের ব্যবস্থাটি। প্ল্যাটফর্মের নীতিমালা মেনেই ডেভেলপাররা এপিআই অ্যাকসেস এবং ডেটা ব্যবহার করছেন, এ বিষয়গুলোই নিশ্চিত করা হবে নতুন এই ব্যবস্থার মাধ্যমে– খবর আইএএনএস-এর। চলতি সপ্তাহেই এক বিবৃতিতে ফেইসবুক বলেছে, “যেসব ডেভেলপার পরীক্ষায় অংশ নিচ্ছেন, ৬০ দিনের মধ্যে তাদের সব অ্যাপে এই টুল যোগ… read more »

মোবাইলে করোনাভাইরাস অ্যাপ নেই তো?

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুড়ে ‘করোনাভাইরাস অ্যাপ’ নামে নানা ক্ষতিকর অ্যাপ ছেড়েছে সাইবার দুর্বৃত্তরা। তাই আপনার স্মার্টফোন করোনাভাইরাস সংক্রান্ত অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান চেক পয়েন্ট এ জাতীয় বেশ কিছু ক্ষতিকর প্রোগ্রাম শনাক্ত করেছে। চেক পয়েন্টের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, করোনাভাইরাসের অ্যাপের ছদ্মবেশে ছাড়া এসব ক্ষতিকর প্রোগ্রাম মূলত অ্যান্ড্রয়েড… read more »

নিরাপদ-Stay Home, Stay Safe মোবাইল অ্যাপ চালু করল সিএমপি

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং তার সংস্পর্শে থাকা ব্যক্তি ও বিদেশ হতে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণের কার্যক্রম মনিটরিং করার জন্য INOVACE TECHNOLOGIES (https://inovacetech.com) এর সহায়তায় “নিরাপদ-Stay Home, Stay Safe” নামীয় মোবাইল অ্যাপ চালু করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ । আজ (০৯/০৪/২০২০ খ্রীঃ) দুপুর ২টায় দামপাড়াস্হ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দফতর এর… read more »

Sidebar