ad720-90

ভিভো আনল গিম্বল স্ট্যাবিলাইজার প্রযুক্তির স্মার্টফোন এক্স৬০ প্রো

ডিএমপি নিউজ: বিশ্বে প্রথমবারের মতো গিম্বল স্ট্যাবিলাইজার প্রযুক্তিকে স্মার্টফোনের ভেতর নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বুধবার (৩১ মার্চ) বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন এ প্রযুক্তির স্মার্টফোন ভিভো এক্স৬০প্রো।  ছবিকে নিখুঁত, উজ্জ্বল ও স্পষ্ট করে তুলতে পেশাদার ফটো ও ভিডিওগ্রাফাররা ব্যবহার করে থাকেন গিম্বল আর স্ট্যাবিলাইজেশন। স্ট্যাবিলাইজার এবং গিম্বল ব্যবহারের ফলে ছবি… read more »

আইফোন ১৩-তে আসতে পারে ‘ম্যাট ব্ল্যাক’ অপশন

তবে, গোটা বিষয়টি এখনও গুজবের পর্যায়েই রয়েছে। ম্যাক্স ওয়াইনব্যাকের দাবি, আইফোন ১৩ প্রো’তে নতুন ম্যাট ব্ল্যাক অপশনসহ দেখা মিলবে উন্নত পোর্ট্রেইট মোডের। নতুন ‘স্টেইনলেস স্টিল’ আবরণের ফলে ফোনে আঙ্গুলের ছাপ এবং অন্যান্য দাগ পরা অনেকটাই কমে আসবে। ওয়াইনব্যাক আরও দাবি করছেন, বর্তমান লাইনআপে পর্দার যে আকার, আইফোন ১৩ সিরিজেও তা-ই থাকবে। বর্তমান প্রজন্মের মডেলের মতো… read more »

ফেইসবুকের মতো ইমোজি আনতে পারে টুইটার

“আমরা বাড়তি পথ খুঁজছি, যার মাধ্যমে মানুষ টুইটারে চলমান আলোচনায় নিজ অনুভূতি প্রকাশ করতে পারবে।” – এ প্রসঙ্গে বুধবার বলেছেন এক টুইটার মুখপাত্র। জরিপে ব্যবহারকারীদের কাছে – হার্ট (লাইক), হাসি, চোখের কোণে পানি (মজার), চিন্তা মগ্ন (ইন্টারেস্টিং) এবং কাঁন্না (দুঃখ) ইত্যাদি ইমোজি দেখানো হচ্ছে। এ ছাড়াও একদম সাধারণ লাইক বা ডিজলাইক টুইট বাটনের পরিকল্পনাও করছে… read more »

চিপ সঙ্কটে বাড়তে পারে পণ্যের দাম: শাওমি প্রেসিডেন্ট

“অবশ্য আমরা আমাদের পণ্যের নির্মাণ খরচ যতটা সম্ভব অনুকূলে রাখার চেষ্টা করবো– বুধবার কোম্পানির চতুর্থ প্রান্তিকের আয় বিবরণী প্রকাশের সময় জিয়াং বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। “সত্যি কথা বলতে, আমরা ভোক্তাদের কাছে আমাদের সেরা মূল্য দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।” – বলেন তিনি।  “তবে মাঝে মাঝে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির কিছু অংশ গ্রাহকের… read more »

যুক্তরাজ্যে অ্যান্টিট্রাস্ট তদন্তের মুখে পড়তে পারে ফেইসবুক

সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে ফিনানশিয়াল টাইমস। সামাজিক মাধ্যম এবং বিজ্ঞাপনে নিজেদের সুবিধার জন্য ফেইসবুক ব্যবহারকারী ডেটা সংগ্রহ করছে কি না তা খতিয়ে দেখার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেট অথরিটি’র (সিএমএ)। যুক্তরাজ্য ফেইসবুক মার্কেটপ্লেসের বিশেষায়িত বিজ্ঞাপন সেবার ব্যাপারে তদন্ত করতে পারে। ইউরোপিয়ান কমিশনও ওই ব্যাপারটি খতিয়ে দেখছে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, সিএমএ তদন্তের সুযোগ… read more »

ওএলইডি পর্দার চিপ সঙ্কট, কমতে পারে আইফোন উৎপাদন

নিককেই এশয়িার প্রতিবেদন বলছে, বড় মাপের শীতের ঝড়ের মুখে নিজেদের টেক্সাসের চিপ কারখানা বন্ধ করে দিতে হয়েছে স্যামসাংকে। গোটা বিশ্বের স্মার্টফোন ও কম্পিউটারের জন্য উৎপাদিত চিপের পাঁচ শতাংশ আসে ওই একটি কারখানা থেকে। ফলে কারখানা বন্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। অ্যাপলের আইফোন ১২ এর জন্য ওএলইডি পর্দা এবং অ্যাপল ওয়াচের বিভিন্ন মডেলও টেক্সাসের ওই কারখানাটিতে… read more »

‘অ্যামাজনে বাথরুমে যেতেই বিরতির পুরো সময় চলে যায়’

“অ্যামাজন খুব বড় মুখ করে বলে যে প্রতিষ্ঠানটি শ্রমিকদের ন্যূনতম মজুরির চেয়েও বেশি বেতন দেয়। কিন্তু তারা যেটা বলে না তা হলো সেই চাকরিগুলি আসলে কেমন”, জেনিফার বেটস বলেন সিনেট কমিটির সামনে। “আমাদের তীব্র গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আমার কাজের দিনটি মনে হয় যেন আসলে নয় ঘণ্টার ভয়াবহ শারীরিক কসরত। এবং তারা আমাদের… read more »

চিপ সংকট: পেছাতে পারে গ্যালাক্সি নোট উৎপাদন

করোনাভাইরাস মহামারীর পর বাজার সংকট অর্থনীতিকে পিছিয়ে দিতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। এরই মধ্যে উৎপাদন বাড়ানোর পথ খুঁজতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এবং চীন সরকার। “বৈশ্বিক আইটি খাতে চিপের চাহিদা ও সরবরাহে গুরুতর ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।” – শেয়ারধারীদের এক বৈঠকে বলেন স্যামসাংয়ের সহ-প্রধান নির্বাহী এবং মোবাইল প্রধান কোহ ডং জিন। “সংকট সমস্যা যে… read more »

ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ হতে পারে ভারতে, থাকবে শাস্তির বিধান

সম্প্রতি ভারতের জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা এ বিষয়ে সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুসারে, প্রস্তাবিত আইনের বিলটি হবে ক্রিপ্টোকারেন্সি প্রশ্নে বিশ্বের অন্যতম কঠোর নীতি। একাধারে ক্রিপ্টোকারেন্সি সম্পদের সংগ্রহ, সংরক্ষণ, বাণিজ্য এবং হস্তান্তর নিষিদ্ধ হবে আইনটির মধ্য দিয়ে। জানুযারি মাসেই ভারত সরকার বিটকয়েনের মতো ব্যক্তিগত ভার্চুয়াল কারেন্সি নিষিদ্ধ করে সরকারি ডিজিটাল কারেন্সি আনার পরিকল্পনা হাতে… read more »

চলছে অপো ‘এফ১৯ প্রো’র প্রি অর্ডার

এফ১৯ প্রো হ্যান্ডসেটটি দুটি রংয়ে মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি রং ‘ফ্যান্টাস্টিক পার্পল’, আরেকটি ‘ফ্লুইড ব্ল্যাক’। এ ছাড়াও এফ১৯ প্রো’তে দেখা মিলবে ভিউ ভিডিওগ্রাফি, রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেইট এবং ফ্ল্যাশ চার্জিং ৪.০ -এর। অপো ‘এফ১৯ প্রো’ এর দাম ধরা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা। ১৮ মার্চ থেকে বিক্রি শুরু হবে… read more »

Sidebar