ad720-90

সাইবার হামলার শিকার হন্ডা, উৎপাদনে বিঘ্ন

বিবৃতিতে গাড়ি নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটি বলছে, “হন্ডা নিশ্চিত হয়েছে যে, প্রতিষ্ঠানটির নেটাওয়ার্কে একটি সাইবার হামলা হয়েছে।” সাইবার হামলার কারণে কম্পিউটার সার্ভার এবং ইমেইল ব্যবহার করতে সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবস্থা ব্যবহারে সমস্যার মুখে পড়ছে তারা– খবর বিবিসি’র। অভ্যন্তরীণ একটি সার্ভারে বাইরে থেকে হামলা হয়েছে বলে জানিয়েছে হন্ডা। নেটওয়ার্ক জুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছে জানালেও বিস্তারিত… read more »

বর্ণবাদবিরোধী সাইটগুলোয় বেড়েছে সাইবার আক্রমণ

সাইবার সুরক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার সম্প্রতি জানিয়েছে, সাধারণভাবে সমর্থক গ্রুপগুলোর ওয়েবসাইটে আক্রমণ ১১২০ গুণ বেড়েছে। হামলা বেড়েছে সরকারি ও সামরিক ওয়েবসাইটেও। — খবর বিবিসি’র।   ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডিওএস আক্রমণ ব্লক করে ওয়েবসাইটকে ‍সুরক্ষিত রাখার কাজ করে থাকে ক্লাউডফ্লেয়ার। এ ধরনের আক্রমণে ভুয়া ব্যবহারকারী হিসেবে প্রবেশ করে ওয়েবসাইটে চাপ সৃষ্টি করা হয়, এবং এক… read more »

স্বাস্থ্যসেবা খাতে সাইবার হামলা বন্ধ চায় রেড ক্রস

চিঠিতে সংস্থাটি বলছে, এ ধরনের হামলা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং এসব বন্ধ করতে সরকারের অবশ্যই “তাৎক্ষণিক এবং কার্যকরি পদক্ষেপ” নেওয়া উচিত– খবর রয়টার্সের। চিঠিতে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের প্রেসিডেন্ট পিটার মুয়েরার বলেন, “আমরা আশা করছি আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম বন্ধ করতে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে আসবে।” চিঠিতে স্বাক্ষর করা ৪২… read more »

বাসা থেকে কাজ: সুরক্ষিত থাকুন সাইবার আক্রমণ থেকে

বাসা থেকে কাজ করার একটি সমস্যা হলো সাইবার আক্রমণের ঝুঁকি। অফিস নেটওয়ার্কের বাইরে তুলনামুলক অরক্ষিত অবস্থায় কাজ করতে হচ্ছে কর্মীদের। এই নিরাপত্তা দূর্বলতার সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। আক্রমণ করে ডেটা হাতিয়ে নেওয়ার পাশাপাশি ঘটাচ্ছে নানা বিপত্তি। সাইবারআক্রমণ থেকে সুরক্ষিত থাকার বেশ কিছু উপায় এক নিবন্ধে  বাতলেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। চলুন জেনে নেওয়া যাক ওই উপায়গুলোর… read more »

কোভিড-১৯ হাসপাতাল নির্মাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা

বার্মিংহামে ন্যাশনাল হেলথ সার্ভিসকে নাইটিংগেল হাসপাতাল বানাতে সহায়তা করেছিল ইন্টারসার্ভ, আর ব্যাম কনস্ট্রাক্ট কাজ করেছিল ইয়র্কশায়ার ও হাম্বারে। দুটি প্রতিষ্ঠানই সাইবার হামলার শিকার হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। — খবর বিবিসি’র। দুটি আক্রমণের মধ্যে সংশ্লিষ্টতা নেই বলেই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এ মাসের শুরুতেই স্বাস্থ্যসেবা গ্রুপগুলোকে সতর্কবার্তা জানিয়েছিল ব্রিটিশ সরকার। ব্যাম কনস্ট্রাক্টের মুখপাত্র জানিয়েছেন, কম্পিউটার ভাইরাসের… read more »

সাইবার হামলার শিকার শীর্ষ তারকাদের আইনী প্রতিষ্ঠান

রবার্ট স্টুয়ার্ট, লিল নাস এক্স এবং রবার্ট ডি নিরোর মতো হলিউড তারকারা রয়েছেন ওই প্রতিষ্ঠানের গ্রাহক তালিকায়। হ্যাকিংয়ের ঘটনায় প্রতিষ্ঠানের ওয়েবসাইট এখন বন্ধ রয়েছে। চুক্তিপত্র এবং ব্যক্তিগত ইমেইলসহ ৭৫৬ গিগাবাইট ডেটা হাতিয়ে নেওয়ার দাবি করেছেন হ্যাকার– খবর বিবিসি’র। আরেক তারকা ম্যাডোনার সঙ্গে প্রতিষ্ঠানের চুক্তির একটি স্ক্রিনশট ফাঁস করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অপরাধীরা অর্থ দাবি… read more »

সাইবার হামলায় দেড় লক্ষাধিক অ্যাকাউন্ট: নিনটেনডো

এপ্রিলের শুরু থেকে এক লাখ ৬০ হাজার নিনটেনডো অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। শুক্রবার বিষয়টি সম্পর্কে জানিয়েছে গেইমিং ইন্ডাস্ট্রি জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। সর্বপ্রথম প্রকাশিত

করোনাভাইরাস: দ্বিমুখী সংকটে সাইবার নিরাপত্তা কর্মীরা

কর্মী এবং গ্রাহকদেরকে সুরক্ষা দিতে বাড়তি অনেক কিছুই করার চেষ্টা করছে বেশ কিছু প্রতিষ্ঠান। কিন্তু পাশাপাশি বাড়ছে সাইবার হামলার ঝুঁকিও। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কর্মীদেরকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে বিশ্বের বহু প্রতিষ্ঠান। অনলাইন সেবার পরিধি বেড়েছে অনেক। আর ব্যবহার বাড়ায় অনলাইন সেবার দুর্বলতা কাজে লাগাতে মুখিয়ে রয়েছে হ্যাকাররা। এমন সময়ে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়েছেন… read more »

বয়স্ক লোকদের লোভ দেখাচ্ছে সাইবার দুর্বৃত্তরা

করোনাভাইরাসের আতঙ্কে থাকা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে প্রতারণা শুরু করেছে সাইবার দুর্বৃত্তরা। করোনা থেকে সুরক্ষিত থাকতে নানা প্রলোভন দেখানোর পাশাপাশি বয়স্কদের সাহায্য করার কথা বলে কৌশলে তাঁদের সর্বস্ব লুটে নিচ্ছে। ইতিমধ্যে যুক্তরাজ্যে এ ধরনের প্রতারণা বেড়েছে বলে জানিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত পাঁচ দিনে দেশটিতে ৩৮টি প্রতারণার ঘটনা ঘটেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন,… বিস্তারিত… read more »

বাসা থেকে কাজ করার ‘সুযোগ’ নেবে হ্যাকাররা: সাইবার বিশেষজ্ঞ

সুযোগটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা প্রতিষ্ঠানের ডেটায় অনুপ্রেবশের চেষ্টা করবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন সাইবার বিশেষজ্ঞরা। এদিকে, দূর থেকে কাজ করা জনশক্তির বিপদের ব্যাপারে আগেই সতর্কবার্তা জারি করেছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য স্থানের সরকারি কর্মকর্তারা। আগের তুলনায় গত কয়েক সপ্তাহে দূর থেকে কাজ করার পরিমাণ বেড়েছে ১০ ভাগ। — খবর রয়টার্সের। “এর আগে কথনও দূর থেকে… read more »

Sidebar