ad720-90

সখীপুরে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু

Posted by: Md Saiful Islam Shaflo সেপ্টেম্বর ৩, ২০২১ 43 Views নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে জোবায়ের মাহমুদ (৮) এবং নুরুনবী (৭) নামের দুই শিশুর মর্মান্তিক  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। জোবায়ের ওই গ্রামের জালাল মিয়া এবং নুরুনবী জসিম মিয়ার ছেলে। ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। পারিবারিক… read more »

সখীপুরে ৫দিন ধরে অনশনরত নারীর সালিশি বৈঠকে বিষপান

 এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মর্যাদা পেতে বিষের বোতল হাতে নিয়ে গত ৫দিন ধরে অনশনরত সুলতানা খাতুন (২৪) আজ সালিশি বৈঠকেই বিষ পান করেছেন। বুধবার উপজেলার দাড়িয়াপুর এলাকায় স্থানীয়ভাবে আয়োজিত এক সালিশি বৈঠকে তিনি  তার সঙ্গে থাকা বোতলের বিষ মুখে ঢেলে দেন। তবে ওই নারী প্রাথমিক চিকিৎসা  শেষে নিজ বাড়ি ভুয়াপুর  ফিরছেন… read more »

সখীপুরে ভুঁইফোঁড় সাংবাদিকদের দৌরাত্ম্য মূলধারার সাংবাদিকরা পড়ছে বেকায়দায়

এম সাইফুল ইসলাম শাফলু : সাংবাদিকতার নাম ভাঙিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য। তথাকথিত আইপিটিভি (ইউটিউব),  যত্রতত্র ফেসবুক লাইভ, প্রেস লেখা স্টিকার, আইডি কার্ড ঝুলিয়ে অবাধে চলাচল করছে ওইসব সাংবাদিক নামধারী ব্যক্তি। অথচ তাদের কোনো অনুমোদন নেই। শুধু ইউটিউব ও ফেসবুকে একটি প্রোফাইল তৈরি করে সেটিকে টিভি চ্যানেল  হিসেবে ঘোষণা করে প্রচার করা হচ্ছে।… read more »

সখীপুরে ছয় জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার সময় ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার কাঁচাবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড গড়গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে  সোনা মিয়া (৫২), একই ওয়ার্ডের নুরু মিয়ার ছেলে রুমান (৩৭), দামিয়া গ্রামের আবুল হাশেম কারীল ছেলে সোহেল রানা (২৮), দক্ষিণ আড়াইপাড়া… read more »

সখীপুরে অক্সিজেন জেনারেটর” দিলো আই এস বি ফাউন্ডেশন

এম সাইফুল ইসলাম শাফলু : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতায় সারাদেশে যখন অক্সিজেনের হাহাকার, তখন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মানবতার উপহার “অক্সিজেন জেনারেটর” পৌঁছে দিলো আই এস বি ফাউন্ডেশন। করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে এ অক্সিজেন জেনারেটর ব্যবহার করা হয়। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা…. read more »

সখীপুরে লেবু ও মাল্টা চাষে সফল মোসলেম উদ্দিন দিন মজুর থেকে বছরে আয় অর্ধ কোটি টাকা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লেবু ও মাল্টা চাষে বিপ্লব ঘটিয়েছেন দিন মজুর মোসলেম উদ্দিন। এক সময় অন্যের জমিতে দিন মজুরের কাজ করতেন মোসলেম উদ্দিন। সাত সদস্যের দরিদ্র পরিবারের খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি। কোন ভাবেই যেনো চলছিল না তাঁর দিনকাল। অভাবের সংসারের ঘানি টানতে পথে পথে বাদাম বিক্রি ও ভাঙারী… read more »

সখীপুরে কিন্ডারগার্টেনগুলো বন্ধের পথে হুমকি মুখে শিশু শিক্ষাব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি:  করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। পুনরায় কবে চালু করার নির্দেশনা আসবে তা নিশ্চিত বলতে পারছেন না কেউ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও বন্ধ নেই তাদের মাসিক ভবন ভাড়াসহ নানা খরচ। টাঙ্গাইলের সখীপুরে ভবন ভাড়াসহ বিবিধ খরচের চাপে ইতোমধ্যেই বেশ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুল স্থায়ীভাবে… read more »

সখীপুরে ফার্মের শিয়াল মারা ফাঁদে অজ্ঞাত যুবকের মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু :  টাঙ্গাইলের সখীপুরে পোল্ট্রি ফার্মে  শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের কোন এক সময়ে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতগড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফার্মের বেড়ায় লাগানো শিয়াল মারার ফাঁদে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে  জানা যায়, ওই গ্রামে… read more »

সখীপুরে আজ শেষ হল ভূমি সেবা সপ্তাহ

নিজস্ব প্রতিনিধি:   “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  আজ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ভূমি অফিস ও ৬টি ইউনিয়ন ভূমি অফিসে ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের সমাপ্তি হয়েছে। গত ৬ জুন রবিবার থেকে আজ ১০ জুন বৃহস্পতিবার পর্যন্ত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজীকরন ও সমস্যার দ্রুত নিষ্পত্তির… read more »

সখীপুরে ব্যাংক কর্মকর্তা,এসআই ও নার্সসহ ১৫ করোনা আক্রান্ত

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ব্যাংক কর্মকর্তা, এসআই ও নার্সসহ ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্তরা হচ্ছেন- উপজেলার বড়চওনা শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা দবির উদ্দিন (২৭), সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ (৩২), উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা খাতুন (৩২), বোয়ালী গ্রামের মৃত মিয়াচান মিয়ার ছেলে আবুল হাশেম (৫৯), পৌরসভার… read more »

Sidebar