ad720-90

ভুল বিজ্ঞাপনে নিষিদ্ধ হতে পারে ‘আইভি থেরাপি’ ক্লিনিক

কমিটি অফ অ্যাডভার্টাইজিং প্র্যাকটিস (সিএপি) জানিয়েছে, নীতিমালা লঙ্ঘনকারীদের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) কাছে হস্তান্তর করা হবে। ভুয়া ওষুধের প্রচারণা চালানো প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আগে থেকেই সমালোচনা করে আসছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় জনস্বাস্থ্য সংস্থা- এনএইচএস। — খবর বিবিসি’র। এনএইচএসের নির্দেশনায় রয়েছে, ‘আইভি ড্রিপস’ নেওয়ার মাধ্যমে করোনাভাইরাসের মতো অবস্থার প্রতিকার সম্ভব এমন দাবি কোনো প্রতিষ্ঠান প্রত্যক্ষ… read more »

করোনাভাইরাস: অ্যাপল-গুগলের প্রযুক্তিতে যুক্তরাজ্যের “না”

কনট্যাক্ট-ট্রেসিংয়ের জন্য অ্যাপল-গুগলের প্রস্তাবিত মডেলের বদলে অন্য মডেল ব্যবহার করার কথা জানিয়েছে এনএইচএস। তাদের এই মডেলের গোপনতা এবং কার্যকরিতা নিয়ে শঙ্কা থাকলেও অ্যাপল-গুগলের মডেল ব্যবহার করা হচ্ছে না বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এনএইচএস জানিয়েছে, আইফোনে সফটওয়্যারটি যাতে “যথেষ্ট ভালো” কাজ করে সেজন্য তাদের কাছে একটি বিকল্প উপায় রয়েছে। এর জন্য অ্যাপটি সক্রিয় রাখা বা পর্দা… read more »

‘কম্পিউটারে অসম্ভব আগ্রহী’ জামিলুর রেজা চৌধুরী স্মরণে মোস্তাফা জব্বার

১৯৯৭ সালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টাস্কফোর্সের প্রধান ছিলেন ড. চৌধুরী। ওই টাস্ক ফোর্সের প্রস্তাবনার ভিত্তিতেই কম্পিউটার ও এর যন্ত্রাংশের ওপর শুল্ক ও কর মওকুফের সিদ্ধান্ত নেয় শেখ হাসিনার নেতৃত্বে গঠিত প্রথম সরকার। নবগঠিত বাংলাদেশ কম্পিউটার সমিতির তৎকালীন সভাপতি হিসেবে মোস্তাফা জব্বারও ছিলেন সেই টাস্ক ফোর্সের অন্যতম সদস্য। “রিপোর্ট অন এক্সপোর্ট অফ কম্পিউটার সফটওয়্যার… read more »

এসএমএস নির্ভর টুইট বন্ধ করলো টুইটার

যে ক’টি দেশে ফিচারটি চালু রেখেছে টুইটার সে দেশগুলোর ব্যবহারকারীরা এখনও এই ফিচারের ওপর নির্ভরশীল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।  – খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। এ বিষয়ে প্রতিষ্ঠানটি এক টুইটে বলেছে, “আমরা আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সাহায্য করতে চাই। আমরা এসএমএস-এর মাধ্যমে টুইটের পদ্ধতিটিতে দুর্বলতা খুঁজে পেয়েছি, তাই এটি বন্ধ করে দিয়েছি আমরা, শুধু অল্প কয়েকটি দেশ… read more »

কোভিড-১৯ মোকাবিলায় এআই টুল

কোভিড-১৯ মোকাবিলায় ‘বিটকরোনা’ নামের করোনা শনাক্তকারী কৃত্তিম বৃদ্ধিমত্তা টুল তৈরি করেছে দেশি সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ইজেনারেশন । তাদের দাবি, করোনাবট এবং এক্স-রে ইমেজ অ্যানালাইসিস টুল উন্নত উপায়ে ও দ্রুতগতিতে করোনাভাইরাস আক্রান্ত কি না, তা নিজে থেকে শনাক্ত করার জন্য ব্যবহার করা যাবে। ইজেনারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারকারী নিজেই কোভিড-১৯ পরীক্ষার জন্য উপযুক্ত কি না,… read more »

শিগগিরই মহাকাশ থেকে ইন্টারনেট

ইন্টারনেট সেবার ধরনে বদল দেখা দিতে পারে। মার্কিন প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক শিগগিরই মহাকাশ থেকে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন। তাঁর করা সাম্প্রতিক এক টুইটে তেমনই আভাস পাওয়া গেছে। ২০১৯ সালের অক্টোবরে টেসলার সিইও একটি টুইট পোস্ট করেছিলেন যা স্টারলিংক উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে পাঠানো হয়েছিল। এই স্টারলিংক উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে ইন্টারনেটের… read more »

মহামারি ঠেকাতে তাঁরা ভাইরাস খুঁজে বেড়ান

অন্ধকার গুহার ভেতরে সুরক্ষা পোশাক পরিহিত একদল মানুষ ঢুকছেন। গুহায় প্রবেশের সঙ্গে সঙ্গে কারও পাখার ঝাপটানির শব্দ। স্বচ্ছ সুরক্ষা মুখোশ পেরিয়ে আতঙ্কিত কারও মুখের শঙ্কার রেখাও দেখা যাচ্ছে। এই পর্যন্ত পড়লে নিশ্চিতভাবেই একে কোনো হরর সিনেমার দৃশ্য বলে মনে হবে। কিন্তু আদতে তা নয়। এখানে যে একদল মানুষের কথা বলা হচ্ছে, তাঁরা আসলে একদল গবেষক।… read more »

কোভিড-১৯ কর্মীদের ফোন সারিয়ে দেবে স্যামসাং, গুগল

ফোন সারানোর প্রতিষ্ঠান ইউব্রেকআইফিক্স-এর সঙ্গে অংশীদারিত্বে এই প্রকল্প চালু করেছে স্যামসাং ও গুগল– খবর প্রযুক্তি সাইট ভার্জের। স্যামসাং এই প্রকল্পের নাম দিয়েছে, “ফ্রি রিপেয়ার্স ফর দ্য ফ্রন্টলাইন”। প্রতিষ্ঠানটি বলছে, ৩০ জুন পর্যন্ত পর্দা ভেঙ্গে যাওয়া এবং ব্যাটারি বদলানোসহ সম্মুখভাগের সব কর্মী ও চিকিৎসা কর্মীদের নষ্ট স্যামসাং স্মার্টফোন বিনামূল্যে সারিয়ে দেবে প্রতিষ্ঠানটি। বিনামূল্যের এই সেবা পেতে… read more »

পেছালো নতুন ফ্ল্যাগশিপ আইফোনের উৎপাদন

করোনাভাইরাস মহামারীর কারণে গ্রাহক চাহিদা কমে যাওয়ায় এবং এশিয়া জুড়ে উৎপাদন বিঘ্নিত হওয়ায় বড় পরিসরে নতুন আইফোনের উৎপাদনের পরিকল্পনা পেছানোর কারণ বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও বলছে, এ বছর নতুন চারটি আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। নতুন মডেলগুলোতে দ্রুত গতির  ৫জি সংযোগ থাকবে… read more »

ভিডিও কলে বিক্রেতা যাচাই করছে অ্যামাজন

বিক্রেতা যাচাইয়ের এই উদ্যোগ প্রথম নেওয়া হয় চলতি বছরের শুরুতে। সেক্ষেত্রে স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হতো বিক্রেতাকে। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরী হয়ে পড়ায় এবার এই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে ভিডিও কলে– খবর প্রযুক্তি সাইট ভার্জের। বিবৃতিতে অ্যামাজনের এক মুখপাত্র বলেন, “আমরা যখন সামাজিক দূরত্ব বজায় রাখার চর্চা করছি, তখন ভিডিও… read more »

Sidebar