ad720-90

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল

আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন করা না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন খুচরা বিক্রেতা বেস্ট বাইয়ের সাইটে ইতোমধ্যেই ডিভাইসটির কেইস দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস। ২০২০ সালের নতুন ৪.৭ ইঞ্চি আইফোনের একটি আরবান আর্মর গিয়ার কেইসের ছবি শেয়ার করেছেন বেস্ট বাইয়ের এক কর্মী। তবে, কেইসের বাক্সে ডিভাইসের কোনো নাম দেওয়া হয়নি। অন্যান্য কেইসের সঙ্গে এই কেইসগুলোও খুচরা… read more »

স্কাইপে ৭০ শতাংশ ভিডিও কল বেড়েছে

করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখন লকডাউনে আছে। এ পরিস্থিতিতে যোগাযোগের জন্য অনলাইনের ওপর আস্থা রাখছেন অনেকে। মাইক্রোসফট করপোরেশনের তথ্য অনুযায়ী, স্কাইপ সফটওয়্যারে ভিডিও কলের হার ব্যাপক বেড়েছে। মানুষ এখন ঘরে বসে কাজ করছেন। তাই স্কাইপের সাহায্য নিয়ে অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন অনেকেই। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, মার্চের শেষ… read more »

করোনাভাইরাস: জনপ্রিয়তার পর প্রশ্নের মুখে জুম

জুমের বিষয়ে সম্প্রতি এ প্রশ্নটি তুলেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। বর্তমানে বাসা থেকে কাজ করার জন্য ও ব্যক্তিগত যোগাযোগের জন্য বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে জুম। মূলত সংশয় তৈরি হয়েছে অ্যাপটির ডেটা নিরাপত্তা ও সুরক্ষা মাপকাঠিকে ঘিরে। — খবর বিবিসি’র। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে, জনপ্রিয়তা বেড়ে… read more »

ম্যারিয়ট হোটেলের ৫২ মিলিয়ন অতিথির তথ্য ফাঁস!

হ্যাকিংয়ের শিকার হয়ে মার্কিন হোটেল গ্রুপ ম্যারিয়ট ইন্টারন্যাশনালের অতিথিদের তথ্য ফাঁস হয়েছে। এইবার নিয়ে দুই বছরের কম সময়ের মধ্যে দুইবার তাদেরএবার তাদের সার্ভার হ্যাক হয়েছে। এবারের হ্যাকিংয়ে ৫২ মিলিয়ন অতিথির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে নিশ্চিত করেছে কোম্পানিটি। ম্যারিয়ট বিবৃতিতে বলেছে, ‘অপ্রত্যাশিত ঘটনায় অনেক অতিথির ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে থাকতে পারে। দুই কর্মচারী অন্য একটি… read more »

এলন মাস্ক বিনা মূল্যে ভেন্টিলেটর দেবেন

প্রতিদিন মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। রাশ টানা যাচ্ছে না এ মহামারির। এ সময়ে সবচেয়ে জরুরি বিষয় হয়ে উঠেছে ভেন্টিলেটর (কৃত্রিমভাবে শ্বাস–প্রশ্বাস নেওয়ার যন্ত্র)। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক বলেছেন, তাঁর প্রতিষ্ঠানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত ভেন্টিলেটর অতিরিক্ত রয়েছে। তিনি এসব ভেন্টিলেটর বিনা মূল্যেই হাসপাতালগুলোকে দিতে চান। তবে যেসব দেশে… read more »

২৪ কোটি স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত বছর গ্রাহক ব্যবসায় বড় প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রেখেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি প্রায় ২৪ কোটি স্মার্টফোন বিক্রি করেছে। ব্যক্তিগত কম্পিউটার, ট্যাবলেট, পরিধানযোগ্য যন্ত্র, স্মার্ট স্ক্রিনসহ সব ধরনের যন্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার ক্ষেত্রে এগিয়ে গেছে চীনা প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার চীনের শেনঝেনে হুয়াওয়ে তার বার্ষিক প্রতিবেদন প্রকাশের সময় এ তথ্য প্রকাশ করেছে। হুয়াওয়ে কর্তৃপক্ষ… read more »

ডিভাইসের সফটওয়্যার আইন পেছালো রাশিয়া

চলতি বছর জুলাই মাসে কার্যকর হওয়ার কথা ছিলো আইনটি। এবারে নির্ধারিত সময় ছয় মাস পিছিয়ে নতুন তারিখ দেওয়া হয়েছে ২০২১ সালে ১ জানুয়ারি– খবর বার্তাসংস্থা রয়টার্সের। ২০১৯ সালের নভেম্বরে রাশিয়ান পার্লামেন্টের নিম্ন কক্ষে পাশ হয় আইনটি। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে  প্রতিযোগিতায় রাশিয়ান আইটি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতেই এই আইন করে বলে সে সময় ব্যখ্যা দিয়েছিল দেশটি। প্রস্তাবিত… read more »

করোনাভাইরাস ঠেকাতে চীনা বিজ্ঞানীর ন্যানোম্যাটেরিয়াল

রোববার গ্লোবাল টাইমসের এক টুইট বার্তায় দাবি করা হয়, “করোনাভাইরাস মোকাবেলায় নতুন এক অস্ত্র বানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।” “দলটির দাবি, তারা একটি ন্যানোম্যাটিরিয়াল পেয়েছেন, যা ভাইরাস শোষণ করে নিতে পারে এবং এগুলো অকেজো করে দিতে পারে ৯৬.৫ থেকে ৯৯.৯ শতাংশ কার্যকরভাবে।” নানা ধরনের উৎপাদন প্রক্রিয়া, স্বাস্থ্যসেবা এবং রঙ করার কাজে, ফিল্টার, ইনসুলেশনের কাজে ন্যানোম্যাটিরিয়াল ব্যবহার করা… read more »

বিজ্ঞান নিয়ে আগ্রহী হওয়ার শিক্ষা দিল

ইম্পিরিয়াল কলেজের হ্যামারস্মিথ হসপিটাল। চারতলা ভবন। ব্রিটিশ সরকারের অর্থায়নে চলা মেডিকেল রিসার্চ কাউন্সিলের অন্যতম একটি গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ৩৩ জন বিজ্ঞানী নোবেল পেয়েছেন চিকিৎসা ও রসায়নে। ২০০৬ সালের এপ্রিলে প্রথম দিনে কাজে যোগ দিলাম। অধ্যাপক রিচার্ড ওয়াইস, অধ্যাপক পল গ্রাসবি আর তাঁদের সেক্রেটারি সাজি সিং আমাকে নিয়ে গিয়ে কাজের জায়গা দেখিয়ে দিলেন। রিচার্ড ওয়াইস,… read more »

এবছরই এলসিডি উৎপাদনের ইতি টানবে স্যামসাং

গত বছর অক্টোবরেই স্যামসাং ডিসপ্লে জানায়, এলসিডি প্যানেলের চাহিদা কমতে থাকায় এবং সরবরাহ জটিলতার কারণে দক্ষিণ কোরিয়ার দুইটি এলসিডি উৎপাদন সারি বন্ধ করা হয়েছে। এবারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “ইতোমধ্যেই যে এলসিডিগুলোর অর্ডার রয়েছে এ বছরের মধ্যে কোনো জটিলতা ছাড়াই সেগুলো গ্রাহককে সরবরাহ করা হবে।” অক্টোবরে স্যামসাং ডিসপ্লে আরও বলে, উৎপাদন সারি… read more »

Sidebar