ad720-90

শূন্য থেকে সাদেকুলের এস-টেক কম্পিউটার

টেলিভিশন কেনার সামর্থ্য নেই। তাই অল্প টাকায় পুরোনো একটি কম্পিউটার কিনে তার সঙ্গে টিভি কার্ড লাগিয়ে বাসায় টেলিভিশনের অভাব পূরণ করেছিলেন সাদেকুল ইসলাম। সেটি কিনতেই মায়ের হাতের আংটি আর একটি পোষা ছাগল বিক্রি করতে হয়েছিল। কিন্তু বিপত্তি হলো দু-এক দিন পরপরই কম্পিউটারটি নষ্ট হয়। তাঁর এক বন্ধুর ভাইয়ের কম্পিউটার সারাইয়ের দোকান থেকে এটি সারিয়ে আনেন।… read more »

সোফিয়ার ছোট বোন

প্রযুক্তি দুনিয়ার খোঁজখবর রাখেন, অথচ সোফিয়ার নাম শোনেননি, এমন কেউ মনে হয় নেই। সোফিয়া হচ্ছে মানুষের মতো দেখতে সেই বিখ্যাত সৌদি নাগরিক যন্ত্রমানবী, যে ভারতের ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটান–এর প্রচ্ছদে জায়গা পেয়েছে, হলিউড সুপারস্টার উইল স্মিথের সাথে ‘ডেট’-এ গিয়েছে এবং অসংখ্যবার টিভির পর্দায় যাকে দেখা গেছে! ২০১৭ সালে বাংলাদেশেও ঘুরে গেছে। এবার আপনার পরিবারের অংশ হতে… read more »

সহজে লোগো বানানো

ছোট-বড় সব প্রতিষ্ঠানের একটি অপরিহার্য অংশ লোগো। লোগো প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। লোগো তৈরির অনেক উপায় আছে। যেমন অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর ব্যবহার করে, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইত্যাদি। তবে কোন মাধ্যমে অথবা কীভাবে লোগো ব্যবহৃত হবে, তার ওপর নির্ভর করে লোগো তৈরি করা উচিত। যদি ব্যক্তিগতভাবে ফেসবুক বা ইউটিউবের জন্য লোগোর প্রয়োজন হয়, তাহলে… read more »

মেলায় প্রযুক্তির বই প্রযুক্তির ছোঁয়া

প্রযুক্তির নানা কিছু শেখার প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। আবার প্রযুক্তির ব্যবহার এখন সব আয়োজনেই। তারই প্রতিফলন দেখা গেল এবারের বইমেলায়ও। বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় তথ্যপ্রযুক্তির বইও প্রকাশিত হয়। এবারও এ ধারা অব্যাহত আছে। পাশাপাশি তারহীন ওয়াই–ফাই নেটওয়ার্ক, ডিজিটাল পর্দায় মেলার মানচিত্র—প্রযুক্তির নানা ব্যবহার দেখা যাচ্ছে। মেলায় প্রযুক্তির বই… read more »

সময়ের আবর্তে ছুটে চলা

ছুটে চলার আনন্দ সব সময়ই অপরিসীম। সেটা চেনা বা অচেনা যে পরিবেশই হোক না কেন। চেনা–অচেনা পথঘাটে ছুটে চলার জন্য আদর্শ কম্পিউটার গেম হচ্ছে ফ্রোজা হরাইজন ৪। এটি ফ্রোজা সিরিজের চতুর্থ গেম হলেও এর আগে বাজারে ১০টি সংস্করণ এসেছে। তারই ফলে এবার মুক্তি পেয়েছে ১১তম সংস্করণ। আর এটি এই সিরিজের সর্বশেষ গেম। এরপর এই সিরিজের… read more »

নবোদ্যমে আসছে গাড়ির পুরোনো ‘ব্রেক’

গাড়ির প্রযুক্তিতে ব্রেকিংয়ের ক্ষেত্রটিতে ব্যাপক বদল এসেছে। এখন আবার পুরোনো ধাঁচ নতুন করে ফিরে আসছে। ‘রিজেনারেটিভ ব্রেকিং’ বা সংক্ষেপে ‘রিজেন’ ব্রেকিং প্রযুক্তি তেমনই একটি বিষয়। একে বৈদ্যুতিক নিয়ন্ত্রিত ব্রেকিং পদ্ধতিও (ইলেকট্রিক্যালি কন্ট্রোলড ব্রেকিং) বলে। ১৯৮৪ সালে লুই অ্যান্টনি ক্রেগার বৈদ্যুতিক শক্তিচালিত অশ্বহীন গাড়ি তৈরির সময় একটি নতুন ফিচার যুক্ত করেন, যা ওই সময় বৈদ্যুতিক ট্রেনে… read more »

এবার ফোল্ডএবল ফোন আনলো হুয়াওয়ে

নকশার দিক থেকে স্যামসাং থেকে আলাদা হুয়াওয়ে’র স্মার্টফোন-ট্যাবলেট হাইব্রিড ডিভাইসটি। গ্যালাক্সি ফোল্ডের পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়। সেখানে মেইট এক্স ভাঁজ হয় বাইরের দিকে। ফলে ভাঁজ করা হলে স্মার্টফোন মোডে সামনে পেছনে উভয় দিকেই পর্দা থাকে– খবর বিবিসি’র। স্মার্টফোন বা ট্যাবলেট দুই মোডেই স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডের পর্দা থেকে বড় হুয়াওয়ে মেইট এক্স-এর পর্দা। ভাঁজ খোলা… read more »

এবার ‘আত্মঘাতী ড্রোন’ আনছে কালাশনিকভ

একে ৪৭ রাইফেল দুনিয়াজোড়া খ্যাতি এনে দেয় কালাশনিকভের। দুনিয়ার বহু সেনাবাহিনী ও জঙ্গি গোষ্ঠীর হাতে এখন প্রধান অস্ত্র এই রাইফেল। এমনকি সিরিয়া ও আফগানিস্থানে লড়াইয়ের জন্য কালাশনিকভের ওপরের ভরসা রাখে পেন্টাগন। রাইফেলের পর এবার আত্মঘাতী ড্রোন আনছে কালাশনিকভ। সম্প্রতি আবু ধাবির প্রতিরক্ষা প্রদর্শনীতে এই ড্রোনের ছোট সংস্করণ দেখানোও হয়েছে। দামে কম ও কাজ করার ক্ষমতার… read more »

মানব বহন: স্পেসএক্স-কে নাসা’র সবুজ সংকেত

২ মার্চ কোনো নভোচারী ছাড়াই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানো হবে ক্যাপসিউলটি। পরীক্ষা সফল হলে এই মহাকাশযানটিতে করে নভোচারী পাঠানোর লক্ষ্য রয়েছে নাসা’র– খবর রয়টার্সের। ২০১১ সালে নাসার মহাকাশ শাটল প্রকল্প বন্ধ করা হয়। এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি থেকে কোনো নভোচারী মহাকাশে পাড়ি জমাননি। মহাকাশে যেতে তখন থেকেই রাশিয়াসহ অন্যান্য দেশের ওপর নির্ভর করতে হচ্ছে… read more »

ফোন থেকে কম্পিউটারে তারহীন ফাইল স্থানান্তর

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কম্পিউটারে কোনো ফাইল স্থানান্তরের জন্য আমরা সচরাচর ডেটা কেব্ল ব্যবহার করে থাকি। তবে সে জন্য প্রত্যেকবার নতুন করে সেটআপ করে নিতে হয়। তবে আপনি চাইলে কোনো কেব্ল সংযোগের ঝামেলা ছাড়াই উইন্ডোজ ড্রাইভের মতো আপনার মুঠোফোনের সব বিষয়বস্তু (কনটেন্ট) কম্পিউটারে স্থানান্তর করতে পারেন। ধাপগুলো এমন— প্রথমে গুগল প্লে স্টোরে ঢুকে কোনো একটি ফাইল… read more »

Sidebar