হোয়াটসঅ্যাপে যোগ হলো নতুন ফিচার
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডে নতুন ফিচার যোগ করলো। অ্যান্ড্রয়েডে পিকচার-ইন-পিকচার (PiP) ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। আর চ্যাট বন্ধ করে লিঙ্ক থেকে ভিডিও দেখতে হবে না অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় একটি ছোট উইন্ডোতে চ্যাট বক্সে আসা লিঙ্কের ভিডিও আপনি দেখতে পাবেন। ফলে আর চ্যাট বন্ধ করার দরকার নেই।… read more »


